২২ বছর পর ময়মনসিংহে তারেক রহমান, ব্যাপক প্রস্তুতি বিএনপির

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
দীর্ঘ ২২ বছর পর আজ  ময়মনসিংহ সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (২৭ জানুয়ারি) নগরীর সার্কিট হাউস মাঠে দুপুর ২টায় অনুষ্ঠিত হবে তার নির্বাচনি জনসভা। এই জনসভায় স্মরণকালের সবচেয়ে বড় জনসমাগম হবে বলে আশা করছেন দলটির নেতাকর্মীরা।

জনসভায় ময়মনসিংহ বিভাগের ২৪টি সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থীদের এক মঞ্চে পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান। একই সঙ্গে তিনি প্রার্থীদের পক্ষে ভোট চাইবেন এবং দলকে বিজয়ের পথে এগিয়ে নিতে আগামীর দিকনির্দেশনা দেবেন। জনসভায় সভাপতিত্ব করবেন জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক জাকির হোসেন।

গতকাল সোমবার (২৬ জানুয়ারি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম বলেন, 'জনসভা সফল করতে চার জেলা ছাড়াও ময়মনসিংহ মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা এবং বিভিন্ন উপজেলার নেতাদের সঙ্গে একাধিক প্রস্তুতি সভা করা হয়েছে। সব ইউনিটের নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে।'

তিনি বলেন, 'মূল মঞ্চের কাজ চলছে। যেহেতু পুরো এলাকাটি জনসমুদ্রে রূপ নিতে পারে, তাই সমাবেশস্থলের বিভিন্ন পয়েন্টে এলইডি স্ক্রিন বসানো হবে। নারীদের জন্য আলাদা ব্যবস্থাও রাখা হয়েছে।'

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সর্বশেষ ২০০৪ সালে তারেক রহমান ময়মনসিংহে ইউনিয়ন প্রতিনিধি সভায় অংশ নিয়েছিলেন। প্রায় ২২ বছর পর তার আগমনে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

শরীফুল আলম বলেন, 'আমরা আশা করছি, এই সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে। সার্কিট হাউস মাঠ ছাড়াও আশপাশের পুরো এলাকায় মানুষের ঢল নামবে। সমাবেশস্থলে সুপেয় পানির ব্যবস্থা থাকবে, পুরো এলাকা সিসি ক্যামেরার আওতায় থাকবে। প্রশাসনের কাছে লিখিতভাবে আবেদন করেছি এবং তারা আমাদের সহযোগিতা করছেন। আশা করছি, একটি সফল ও শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হবে।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. ‘শুধু সার চেয়েছিল, এখন ঘরছাড়া’, গ্রেপ্তার আতঙ্কে কুড়িগ্রামের কৃষকেরা সদ্য. গুলশানে নতুন ডিসি, খিলগাঁওয়ে নতুন ওসি পদায়ন সদ্য. ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৫ শিক্ষার্থী সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. দুবাইয়ে শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম আর নেই, ১০ দিনের রাষ্ট্রীয় শোক সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. ‘শুধু সার চেয়েছিল, এখন ঘরছাড়া’, গ্রেপ্তার আতঙ্কে কুড়িগ্রামের কৃষকেরা সদ্য. গুলশানে নতুন ডিসি, খিলগাঁওয়ে নতুন ওসি পদায়ন সদ্য. ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৫ শিক্ষার্থী সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. দুবাইয়ে শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম আর নেই, ১০ দিনের রাষ্ট্রীয় শোক