রাজনীতি
ক্ষমতায় গেলে কর্মসংস্থান সৃষ্টি করে বেকারত্ব দূর করা হবে: তারেক রহমান
বিএনপি ক্ষমতায় এলে কর্মসংস্থান সৃষ্টি করে দেশের বেকার সমস্যা সমাধান করা হবে বলে ঘোষণা দিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহ সার্কেট হাউস ময়দানে আয়োজিত বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তারেক রহমান বলেন, 'আমরা মানুষের জন্য রাজনীতি করি। দেশ পরিচালনার বাস্তব অভিজ্ঞতা একমাত্র বিএনপিরই আছে। দেশের বিদ্যমান সমস্যার সমাধান করতে চাইলে ধানের শীষে ভোট দেওয়ার কোনো বিকল্প নেই।'
জুলাই সনদ আমরা অবশ্যই বাস্তবায়ন করব: তারেক রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বিএনপি। শুক্রবার বিকেলে রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে ইশতেহার ঘোষণা করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি বলেন, বিএনপি নির্বাচিত হয়ে রাষ্ট্রক্ষমতায় গেলে ‘জুলাই সনদ অবশ্যই বাস্তবায়ন করবে’।
এবার ভোটকেন্দ্র পাহারা দিবে জুলাইযোদ্ধারা: হাসনাত আবদুল্লাহ
আসন্ন নির্বাচনে ভোট চুরি ও ভোটকেন্দ্র দখলের যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করা হবে বলে ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে কুমিল্লার দেবিদ্বার উপজেলার সুবিল ইউনিয়নে এক উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি। হাসনাত আব্দুল্লাহ বলেন, 'এ কাজে রাজনৈতিক নেতাদের প্রয়োজন নেই; জুলাই আন্দোলনে রাজপথে নামা কর্মীরাই ভোটকেন্দ্র পাহারা দেবেন।'
নির্বাচন নিয়ে বার্তা দিলো ইনকিলাব মঞ্চ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কোনোভাবেই বানচাল করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টার পর সংগঠনটি তাদের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ অবস্থান জানায়। পোস্টে ইনকিলাব মঞ্চ উল্লেখ করে, নির্বাচন ১২ তারিখেই অনুষ্ঠিত হবে এবং নির্বাচন হতেই হবে। কোনো অবস্থাতেই নির্বাচন বানচালের সুযোগ দেওয়া হবে না বলেও সেখানে জানানো হয়।
ঠাকুরগাঁও জামায়াত নেতার ব্যাগ থেকে উদ্ধার ৭৪ লাখ টাকা
ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিনকে সৈয়দপুর বিমানবন্দর থেকে বিপুল নগদ টাকাসহ আটক করেছে পুলিশ। তিনি যে ব্যাগে টাকা বহন করছিলেন, সেই ব্যাগ থেকে গণনার পর মোট ৭৪ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার ওসি রেজাউল করিম রেজা। পুলিশের ধারণা, প্রথমে ব্যাগে প্রায় ৫০ লাখ টাকা থাকতে পারে বলে ধারণা করা হয়েছিল। পুলিশ জানায়, বিমানবন্দর নিরাপত্তা চেকের সময় তার লাগেজ তল্লাশি করা হলে উল্লেখযোগ্য পরিমাণ নগদ টাকা উদ্ধার হয়।
কেন্দ্রীয় নেতাসহ ১৬ জনকে বহিষ্কার বিএনপির
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সমিরণ দেওয়ানকে দল থেকে বহিস্কার করা হয়েছে। একই অভিযোগে নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলা বিএনপির সদস্য আলী হায়দার কাঞ্চন ও এম জি শামীম, কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজী মো. মাসুক মিয়া ও এখলাসুর রহমান দুলাল, নিকলী উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সদর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. হারুন অর কাইয়ুম, উপজেলা বিএনপির সদস্য বদরুল আলম বাচ্চু, কারপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ এবং জারইতলা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইসহাক মেম্বারকে বহিস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
হাদি হত্যার বিচারের প্রশ্নে এক বিন্দুও ছাড় দেওয়া হবে না: নাহিদ ইসলাম
ফেসবুক পোস্টের সঙ্গে নাহিদ ইসলাম সাভারে ঢাকা-১৯ আসনের একটি নির্বাচনী জনসভায় দেওয়া তাঁর বক্তব্যের ভিডিও যুক্ত করেন। ওই জনসভায় তিনি বলেন, ওসমান হাদির বিচারের প্রশ্নে এক বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। তিনি উল্লেখ করেন, বৃহস্পতিবার রাত থেকে যমুনার সামনে ওসমান হাদি পরিবারের সদস্যরা বিচারের দাবিতে অবস্থান নিয়েছিলেন। নাহিদ ইসলাম বলেন, ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করতে না পারা এবং হত্যাকারীদের গ্রেপ্তার করতে ব্যর্থ হওয়া অন্তর্বর্তী সরকারের অন্যতম ব্যর্থতা হিসেবে ইতিহাসে লেখা থাকবে।
কোনো অবস্থাতেই ভোটের মাঠ ছাড়বে না জামায়াত: মাহবুব জুবায়ের
কোনো অবস্থাতেই নির্বাচনের মাঠ ছাড়বে না বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ১১ দলীয় জোটের সঙ্গে বৈঠকের পরে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। এহসানুল মাহবুব জুবায়ের বলেন, 'বিভিন্ন জেলায় জামায়াতের এজেন্ট ও নেতাকর্মীদের ওপর হামলা চালানো হচ্ছে। ঢাকা-১৫ আসনে দলীয় নেতা ডা. শফিকুর রহমানের নির্বাচনী ক্যাম্পে আগুন দেওয়া হয়েছে। লিফলেট বিতরণ এবং অর্থ সংক্রান্ত অভিযোগও উঠে এসেছে। এসব ঘটনা ইসিকে জানানো হয়েছে এবং তদন্ত দাবি করা হয়েছে।'
শহীদ হাদি হত্যার বিচার চাওয়া কি অপরাধ?- প্রশ্ন আসিফ মাহমুদের
ইনকিলাব মঞ্চের সদস্যদের ওপর পুলিশি হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শাহবাগে রনির ওপর পুলিশের লাঠিচার্জ
শাহবাগ মোড় এলাকায় জমায়েত চলাকালে মহিউদ্দিন রনির ওপর পুলিশের বেধড়ক লাঠিচার্জের ঘটনা ঘটেছে। যোদ্ধা শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে অনুষ্ঠিত আন্দোলনকে ঘিরে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের উত্তেজনা সৃষ্টি হয়।
তারেককে মুখোমুখি বিতর্কে আহ্বান জামায়াত আমিরের
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রকাশ্য মুখোমুখি বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, তারেক রহমান যেহেতু নিজের রাজনৈতিক পরিকল্পনা ঘোষণা করেছেন, সেহেতু একটি গণমঞ্চে জাতির সামনে উভয় পক্ষের ইশতেহার উপস্থাপন করে সিদ্ধান্ত জনগণের ওপর ছেড়ে দেওয়া উচিত।
জামায়াতে ইসলামীকে ভোট দেওয়া হারাম: হেফাজত আমির
মুসলমানদের জন্য জামায়াতে ইসলামীকে ভোট দেওয়া ‘জায়েজ হবে না’ বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী। গতকাল বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাজীর হাট বড় মাদ্রাসায় বোখারি শরিফ খতম শেষে তিনি এ মন্তব্য করেন। শুক্রবার তাঁর ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।