হাদি হত্যার বিচারের প্রশ্নে এক বিন্দুও ছাড় দেওয়া হবে না: নাহিদ ইসলাম

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যার বিচারের প্রশ্নে এক বিন্দুও ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম লিখেছেন, শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না। জাতিসংঘের অধীনে এই হত্যাকাণ্ডের তদন্ত ও বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের ন্যক্কারজনক হামলা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। এতে সংগঠনটির বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন জানিয়ে তিনি ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, ইনকিলাব মঞ্চের শান্তিপূর্ণ কর্মসূচি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত অপেশাদার আচরণ করেছে। তিনি এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান এবং একই সঙ্গে ইনকিলাব মঞ্চের যৌক্তিক সব দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

ফেসবুক পোস্টের সঙ্গে নাহিদ ইসলাম সাভারে ঢাকা-১৯ আসনের একটি নির্বাচনী জনসভায় দেওয়া তাঁর বক্তব্যের ভিডিও যুক্ত করেন। ওই জনসভায় তিনি বলেন, ওসমান হাদির বিচারের প্রশ্নে এক বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। তিনি উল্লেখ করেন, বৃহস্পতিবার রাত থেকে যমুনার সামনে ওসমান হাদি পরিবারের সদস্যরা বিচারের দাবিতে অবস্থান নিয়েছিলেন। নাহিদ ইসলাম বলেন, ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করতে না পারা এবং হত্যাকারীদের গ্রেপ্তার করতে ব্যর্থ হওয়া অন্তর্বর্তী সরকারের অন্যতম ব্যর্থতা হিসেবে ইতিহাসে লেখা থাকবে।

শুক্রবার বিকেলে সাতারকুল এলাকায় গণসংযোগকালে নাহিদ ইসলাম বলেন, ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, ওই দিন নির্বাচন কমিশন ও প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করবে। তা না হলে সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা থাকবে না এবং দেশের পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে বলেও তিনি সতর্ক করেন।

এ সময় নাম উল্লেখ না করে বিএনপির দিকে ইঙ্গিত করে নাহিদ ইসলাম বলেন, তারা সরকারে এলে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলছে, অথচ এখন থেকেই সেই কার্ডের বিনিময়ে গোপনে খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। তিনি এটিকে নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন বলে উল্লেখ করেন এবং এসব বিতরণে ব্যবহৃত অর্থের উৎস নিয়েও প্রশ্ন তোলেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. ‘শুধু সার চেয়েছিল, এখন ঘরছাড়া’, গ্রেপ্তার আতঙ্কে কুড়িগ্রামের কৃষকেরা সদ্য. গুলশানে নতুন ডিসি, খিলগাঁওয়ে নতুন ওসি পদায়ন সদ্য. ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৫ শিক্ষার্থী সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. দুবাইয়ে শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম আর নেই, ১০ দিনের রাষ্ট্রীয় শোক সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. ‘শুধু সার চেয়েছিল, এখন ঘরছাড়া’, গ্রেপ্তার আতঙ্কে কুড়িগ্রামের কৃষকেরা সদ্য. গুলশানে নতুন ডিসি, খিলগাঁওয়ে নতুন ওসি পদায়ন সদ্য. ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৫ শিক্ষার্থী সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. দুবাইয়ে শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম আর নেই, ১০ দিনের রাষ্ট্রীয় শোক