কোনো অবস্থাতেই ভোটের মাঠ ছাড়বে না জামায়াত: মাহবুব জুবায়ের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
কোনো অবস্থাতেই নির্বাচনের মাঠ ছাড়বে না বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ১১ দলীয় জোটের সঙ্গে বৈঠকের পরে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, 'বিভিন্ন জেলায় জামায়াতের এজেন্ট ও নেতাকর্মীদের ওপর হামলা চালানো হচ্ছে। ঢাকা-১৫ আসনে দলীয় নেতা ডা. শফিকুর রহমানের নির্বাচনী ক্যাম্পে আগুন দেওয়া হয়েছে। লিফলেট বিতরণ এবং অর্থ সংক্রান্ত অভিযোগও উঠে এসেছে। এসব ঘটনা ইসিকে জানানো হয়েছে এবং তদন্ত দাবি করা হয়েছে।'

তিনি আরও বলেন, 'একজন জেলা পর্যায়ের নেতা অভ্যন্তরীণ বিমানবন্দরে ব্যাংক সংক্রান্ত কাজ করছিলেন, সেখানে পুলিশ তাকে আটক করেছে এবং হেফাজতে নিয়ে মানসিকভাবে কষ্ট দেওয়া হয়েছে। ইসিকে বিষয়টি স্পষ্ট করার আহ্বান জানিয়েছি।'

জামায়াত নেতা বলেন, 'কিছু দল তাদের জনগণের সমর্থন নেই বলেই অপপ্রয়াস চালাচ্ছে।'

তিনি সব রাজনৈতিক দল ও সাধারণ জনগণকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠানের আহ্বান জানান।

কুমিল্লা-৪ আসনে এক রাজনৈতিক নেতার হুমকির প্রসঙ্গও উল্লেখ করে মাহবুব জুবায়ের বলেন, 'ভোটদাতাদের ওপর আক্রমণ বা বাড়ি-পোড়ার মতো উসকানিমূলক বক্তব্য অবৈধ এবং তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া উচিত।'

তিনি আরও বলেন, 'জামায়াত সব ধরনের চক্রান্ত এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকবে। জনগণকে সঙ্গে নিয়ে আমরা সব প্রতিবন্ধকতা প্রতিরোধ করব।'

এছাড়া, কিছু এলাকায় সিসি ক্যামেরা ও বডি ওর্ন ক্যামেরার ব্যবস্থা করার পরামর্শ দেয়া হলেও তা এখনও দৃশ্যমান উদ্যোগে রূপান্তরিত হয়নি বলে অভিযোগ করেছেন তিনি।

ভোটকে উৎসবমুখর ও নিরপেক্ষ রাখতে আইনশৃঙ্খলা বাহিনীসহ সব পক্ষের দায়িত্বশীল ভূমিকা অত্যাবশ্যক বলেও মত দেন মাহবুব জুবায়ের।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. ‘শুধু সার চেয়েছিল, এখন ঘরছাড়া’, গ্রেপ্তার আতঙ্কে কুড়িগ্রামের কৃষকেরা সদ্য. গুলশানে নতুন ডিসি, খিলগাঁওয়ে নতুন ওসি পদায়ন সদ্য. ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৫ শিক্ষার্থী সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. দুবাইয়ে শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম আর নেই, ১০ দিনের রাষ্ট্রীয় শোক সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. ‘শুধু সার চেয়েছিল, এখন ঘরছাড়া’, গ্রেপ্তার আতঙ্কে কুড়িগ্রামের কৃষকেরা সদ্য. গুলশানে নতুন ডিসি, খিলগাঁওয়ে নতুন ওসি পদায়ন সদ্য. ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৫ শিক্ষার্থী সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. দুবাইয়ে শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম আর নেই, ১০ দিনের রাষ্ট্রীয় শোক