আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

সদ্য সংবাদ ডেস্ক
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:১৮:৫১
সংগৃহীত

রাজধানীতে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আওয়ামী লীগের চলমান কর্মসূচি ও কথিত অপতৎপরতা নিয়ে সরকার কিংবা জনগণ মোটেও শঙ্কিত নয়।

রোববার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সমসাময়িক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

সম্প্রতি রাজধানীর বিভিন্ন এলাকায় রাতের বেলায় ককটেল বিস্ফোরণ এবং পার্কিং করে রাখা বাসে আগুন দেওয়ার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের তথাকথিত লকডাউন কর্মসূচিকে ঘিরেই এসব ঘটনা ঘটানো হয়েছে বলে তারা জানতে পেরেছেন। এরই মধ্যে ককটেল বিস্ফোরণের ঘটনায় কয়েকজনকে মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

হাইকোর্টের ফটক ও যাত্রাবাড়ীতে সংঘটিত ঘটনাগুলোর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অন্যান্য ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের কাজ চলছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, এসব কর্মকাণ্ডে জনগণ ও সরকার কোনোভাবেই শঙ্কিত নয়। তার দাবি, দেশের মানুষ ইতোমধ্যেই এ ধরনের কর্মকাণ্ডকে প্রত্যাখ্যান করেছে।

এদিকে রাজধানীর তেজগাঁওয়ে একটি মসজিদে কথিত গোপন বৈঠকের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, গত শুক্রবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নামাজ শেষে বৈঠকে বসা ২৩ জনকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের মোবাইল ফোন ফরেনসিক পরীক্ষা ও প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। পরে যাদের বিরুদ্ধে সংশ্লিষ্টতার কোনো তথ্য-প্রমাণ পাওয়া যায়নি, এমন ১১ জনকে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

বাকি ১২ জনের বিষয়ে ফরেনসিক প্রতিবেদন ও জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা ‘ইত্তেহাদুল উম্মাহ’ নামে একটি নতুন সংগঠন গঠনের চেষ্টা করছিলেন। তার দাবি, সংগঠনটির মাধ্যমে খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে উগ্রবাদী কর্মকাণ্ডে জড়ানোর পরিকল্পনা ছিল।

এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তদন্তের মাধ্যমে আরও তথ্য বেরিয়ে আসবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

সদ্য সংবাদ/এসকে

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. ভারতের কাছে ১১৪ রানে হেরে গেল বাংলাদেশ সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. ভারতের কাছে ১১৪ রানে হেরে গেল বাংলাদেশ