অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সদ্য সংবাদ ডেস্ক
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:৪৩:২৬
সংগৃহীত

কুমিল্লায় ১৩ বছর বয়সী শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যার ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর দাবি, গ্রেফতার ব্যক্তিরা হত্যার ঘটনায় নিজেদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে। তাদের মধ্যে দুজন প্রাপ্তবয়স্ক এবং একজন অপ্রাপ্তবয়স্ক হতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে বয়স নিশ্চিত করতে জাতীয় পরিচয়পত্র যাচাই করা হচ্ছে।

রোববার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, অপ্রতিম নিখোঁজ হওয়ার পর অল্প সময়ের মধ্যেই পুলিশ সন্দেহভাজনদের শনাক্ত ও গ্রেফতার করতে সক্ষম হয়েছে। প্রথমে তিনজনকে আটক করা হলেও পরে আরও একজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে প্রয়োজনীয় আলামতও উদ্ধারের কথা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে দুজনের বয়স ১৮ বছরের বেশি এবং একজনের বয়স ১৮ বছরের নিচে হতে পারে। তাদের বয়স অপ্রতিমের চেয়ে আনুমানিক ৫ থেকে ১০ বছর বেশি বলেও জানান তিনি। বিষয়টি এখনও যাচাই করা হচ্ছে।

অপ্রতিমের সঙ্গে থাকা মায়ের আইফোনটি প্রধান সন্দেহভাজন তুহিনের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর দাবি, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন আলামতও আইনশৃঙ্খলা বাহিনী জব্দ করেছে।

তিনি বলেন, গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই করা হচ্ছে। পাশাপাশি আইন অনুযায়ী তাদের জবানবন্দি ও পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করার কাজ চলছে।

অপ্রতিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে। গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় সপ্তম শ্রেণির এই শিক্ষার্থী।

পরদিন শনিবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের একটি নির্জন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তুহিন, আনাস ও ফাহিম নামে তিনজনকে আটক করা হয়েছিল। তুহিনের কাছ থেকে অপ্রতিমের আইফোন উদ্ধারের তথ্যও পুলিশ জানিয়েছিল।

এ ঘটনায় দ্রুত তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র দেওয়ার আশাবাদ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, অপ্রতিম হত্যার বিচার দ্রুত সম্পন্ন করতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়ায় পুলিশ সহযোগিতা করবে।

এদিকে অপ্রতিমের মরদেহ রোববার দাফন করা হয়েছে। তার মৃত্যুতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সদ্য সংবাদ/এসকে

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. জাফর ইকবাল ও মাকসুদ কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি সদ্য. হাইকোর্টের সামনে বিকট শব্দ, ককটেল বিস্ফোরণ সদ্য. দেশের ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি সদ্য. ৪ দফা দাবি দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ স্থগিত করলেন কুবি শিক্ষার্থীরা সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. জাফর ইকবাল ও মাকসুদ কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি সদ্য. হাইকোর্টের সামনে বিকট শব্দ, ককটেল বিস্ফোরণ সদ্য. দেশের ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি সদ্য. ৪ দফা দাবি দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ স্থগিত করলেন কুবি শিক্ষার্থীরা