বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার ওসি রেজাউল করিম রেজা। পুলিশের ধারণা, প্রথমে ব্যাগে প্রায় ৫০ লাখ টাকা থাকতে পারে বলে ধারণা করা হয়েছিল।
পুলিশ জানায়, বিমানবন্দর নিরাপত্তা চেকের সময় তার লাগেজ তল্লাশি করা হলে উল্লেখযোগ্য পরিমাণ নগদ টাকা উদ্ধার হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি টাকা উদ্ধারের বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। পরবর্তীতে অসুস্থ হয়ে পড়ায় তাকে অ্যাম্বুলেন্সযোগে হাসপাতালে নেওয়া হয়।
নীলফামারী জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, 'বিপুল নগদ টাকাসহ তাকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।'
এদিকে, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি করানো হয়েছে ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির বেলাল উদ্দিনকে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে তিনি হার্ট অ্যাটাক করেছেন।