রাজনীতি
তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের ফজরের নামাজ শেষে ভোট কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে বিএনপির প্রতীক ‘ধানের শীষ’-এ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৩ জানুয়ারি) ভোরে নারায়ণগঞ্জে পাঁচরুখিতে আয়োজিত জনসভায় এ আহ্বান জানান তিনি। তারেক রহমান বলেন, 'আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের দিন তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রে ফজরের নামাজ জামাতে আদায় করার পর সরাসরি লাইনে দাঁড়িয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে।'
নির্বাচনী গাড়ি থেকে আটক ১৫ লাখ টাকা নিয়ে যা বললেন বিএনপির প্রার্থী এ্যানি
লক্ষ্মীপুর-৩ আসনে বিএনপির প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির নির্বাচনী কাজে ব্যবহৃত একটি গাড়ি থেকে জব্দ করা ১৫ লাখ টাকা যাচাই-বাছাই শেষে ছেড়ে দিয়েছে যৌথবাহিনী। একই সঙ্গে গাড়িতে থাকা বিএনপি কর্মী বদরুল আলম শ্যামলকেও ছেড়ে দেওয়া হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর এ ঘটনা ঘটে।
জামায়াতের খালিদুজ্জামানের ডিগ্রি নিয়ে মুখ খুললেন ডা. মৃণাল
সম্প্রতি ডা. এস এম খালিদুজ্জামানের ক্লিনিক্যাল এমব্রায়োলজি ডিগ্রিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক ও বিএমডিসির শোকজ নোটিশ জারির ঘটনা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সে বিষয়ে বাংলাদেশের প্রখ্যাত বন্ধ্যাত্ব চিকিৎসক ডা. মৃণাল কুমার সরকার বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) ভূমিকা ও কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এভারকেয়ার ফার্টিলিটি সেন্টারের কো-অর্ডিনেটর এবং বাংলাদেশের আইভিএফ ও এআরটি চিকিৎসা পদ্ধতির অগ্রদূত তার বিশদ অভিমত তুলে ধরেন ডা. মৃণাল কুমার সরকার।
নির্বাচনী প্রচারণায় আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) সিলেটসহ তিনটি জেলায় সফর করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এদিন সিলেটে অনুষ্ঠিতব্য নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। দলের কর্মসূচি অনুযায়ী, দিনের শুরুতে সকাল ১০টায় হবিগঞ্জ জেলা শহরের ঐতিহাসিক নিউফিল্ড মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় অংশ নেবেন জামায়াত আমির। সেখানে বক্তব্য দেওয়ার পর তিনি সিলেটের উদ্দেশে রওনা হবেন।
তারেক রহমান মজলুম ছিলেন, জালিম হবেন না: ডাকসু ভিপি সাদিক কায়েম
ভুচিচ বলেন, অনেক সময় এমন কিছু ঘটনা সামনে আসে, যেগুলো প্রথমে অবিশ্বাস্য বা আজগুবি মনে হয়। কিন্তু ইতিহাস থেকে দেখা যায়, এমন পরিস্থিতির পরই কোথাও না কোথাও সামরিক হামলা ঘটে। উদাহরণ হিসেবে তিনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সময়কার আলোচিত নারী কেলেঙ্কারির প্রসঙ্গ তুলে ধরেন এবং বলেন, এ ধরনের ঘটনা কখনো কখনো বড় রাজনৈতিক ও সামরিক সিদ্ধান্তকে ত্বরান্বিত করে।
জামায়াতের জনসভায় এবি পার্টি নেতার ‘জয় বাংলা’ স্লোগান
পটুয়াখালী-২ (বাউফল) আসনে জামায়াতে ইসলামীর ১১-দলীয় জোটপ্রার্থী ডা. শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনি জনসভায় এবি পার্টি নেতা অ্যাডভোকেট রুহুল আমিনের দেওয়া ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বাউফল পৌর শহরের পাবলিক মাঠে আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। জানা যায়, জনসভায় বক্তব্য দেওয়ার শেষ পর্যায়ে অ্যাডভোকেট রুহুল আমিন হঠাৎ ‘জয় বাংলা, আসসালামু আলাইকুম’ বলে বক্তব্য শেষ করেন।
ভোটার নয়, প্রশাসনের সক্রিয় ভূমিকা নিয়ে ‘চিন্তা’ জামায়াতের
রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। গণঅভ্যুত্থান–পরবর্তী সময়ে বহুল প্রতীক্ষিত এই নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের স্বপ্ন দেখছে বিএনপি ও জামায়াতের জোট। তবে নির্বাচনের আগের দিনও প্রশাসনের ভূমিকা, ভোটারদের নিরাপদে ভোট দেওয়ার সুযোগ এবং ফলাফল সঠিকভাবে প্রকাশ নিয়ে শঙ্কা প্রকাশ করেছে জামায়াতে ইসলামী।
আমরা চাইলে ঢাকা শহরে জামায়াতের কেউ রাস্তায় নামতে পারবে না: ইশরাক হোসেন
ঢাকা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন জামায়াতে ইসলামীকে হুশিয়ারি জানিয়ে বলেছেন, আমরা যদি ঘোষণা দেই, তাহলে ঢাকা শহরে কোনো জামায়াতের প্রার্থী রাস্তায় নামতে পারবে না। শুক্রবার (২৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর বংশালের সুরিটোলা স্কুলের সামনে নির্বাচনি গণসংযোগকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ইশরাক হোসেন বলেন, 'বিএনপি আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়েই এই অবস্থানে এসেছে। আমরা ভেসে আসিনি। আমাদের দীর্ঘ ১৭ বছরের ত্যাগ রয়েছে, বহু ভাইয়ের রক্ত রয়েছে।'
পরিবর্তনের ধারাবাহিকতা রক্ষার আহ্বান; সাতটি সমস্যা সমাধানের আশ্বাস তারেক রহমানের
বহু মানুষের ত্যাগের বিনিময়ে দেশে যে পরিবর্তন এসেছে, সেই ধারাবাহিকতা ধরে রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি সরকার গঠন করতে পারলে রাজধানীর উত্তরা এলাকার গ্যাস, পানি, চিকিৎসা, জলাবদ্ধতা, যানজটসহ সাতটি প্রধান সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিবাগত রাতে উত্তরার আজমপুর ঈদগাহ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন তিনি। ময়মনসিংহ থেকে গাজীপুর হয়ে রাত ১২টা ৫২ মিনিটে সভাস্থলে পৌঁছান তারেক রহমান। বক্তব্যের শুরুতেই দেরিতে আসার জন্য ক্ষমা চেয়ে তিনি জানান, পথে বিভিন্ন এলাকায় মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে সময় লেগেছে।
সমর্থনের জোয়ার দেখে একটি দল ভয়ভীতির পরিবেশ সৃষ্টি করছে: নাহিদ ইসলাম
জনসমর্থনের জোয়ার দেখে একটি রাজনৈতিক পক্ষ বিভ্রান্তিমূলক বক্তব্য ও ভয়ভীতির পরিবেশ সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার (২৩ জানুয়ারি) সকালেই রাজধানীর ভাটারা থানার পাশে বাঁশতলা সড়কে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে এ কথা বলেন তিনি। সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে তারা একটি নির্বাচনী পথসভা নিয়ে বাঁশতলা থেকে রামপুরা ব্রিজ পর্যন্ত রোড শো করেন।
আওয়ামী লীগ নেতার মেয়ের প্রতিষ্ঠান থেকে নির্বাচনী ক্যামেরা ক্রয়
আওয়ামী লীগ সরকারের সময়ে বিশেষ সুবিধা পাওয়া সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও সাবেক অর্থমন্ত্রীর মেয়ে নাফিসা কামালের মালিকানাধীন প্রতিষ্ঠান ‘স্মার্ট টেকনোলজিস’ থেকে এবারের জাতীয় সংসদ নির্বাচনের জন্য বডিওর্ন ক্যামেরা কেনা হয়েছে। এসব ক্যামেরা ব্যবহার করে নির্বাচনী দায়িত্ব পালন করবে পুলিশ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ আমলে পুলিশের প্রায় সব টেন্ডারই পেত স্মার্ট টেকনোলজিস। এবারের বডিওর্ন ক্যামেরা আমদানিতেও অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।
উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানী বানাতে চাই: জামায়াত আমির
উত্তরবঙ্গকে পরিকল্পিতভাবে পিছিয়ে রাখা হয়েছে অভিযোগ করে এ অঞ্চলের মানুষের জন্য কর্মসংস্থান ও উন্নয়ন এবং উত্তরাঞ্চলকে কৃষি শিল্পের রাজধানী বানানোর প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (২৩ জানুয়ারি) পঞ্চগড় চিনিকল মাঠে আয়োজিত সমাবেশে এ প্রতিশ্রুতি দেন তিনি। শফিকুর রহমান বলেন, 'উত্তরবঙ্গ আমাদের খাদ্য ও পুষ্টির মূল ভান্ডার। আমরা চাই, এই অঞ্চলের কেউ বেকার থাকবেনা। সবাইকে মর্যাদাপূর্ণ কাজে যুক্ত করতে চাই।'