রাজনীতি

লাইলাতুল গুজব চলছে: জামায়াত আমির

লাইলাতুল গুজব চলছে: জামায়াত আমির

গুজবকে পাত্তা না দেওয়ার অনুরোধ জানিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ অনুরোধ জানান।

২৫ জুলাই, ২০২৬
নির্বাচনে জামায়াতের ভূমিধস বিজয় হবে: ব্যারিস্টার আরমান

নির্বাচনে জামায়াতের ভূমিধস বিজয় হবে: ব্যারিস্টার আরমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর ভূমিধস বিজয় অর্জন করবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকা-১৪ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর মিরপুর-২ নম্বরের সাত নম্বর ওয়ার্ড এলাকায় নির্বাচনি প্রচার ক্যাম্প উদ্বোধন শেষে এ মন্তব্য করেন তিনি। ক্যাম্প উদ্বোধনের পর ব্যারিস্টার আরমান নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করেন। এ সময় ভোটারদের কাছে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট প্রার্থনা করেন তিনি।

২৫ জুলাই, ২০২৬
বাকহীনরা বাকশক্তি পেয়ে জুলাই যোদ্ধাদের ভুলে গেছে: হাসনাত আবদুল্লাহ

বাকহীনরা বাকশক্তি পেয়ে জুলাই যোদ্ধাদের ভুলে গেছে: হাসনাত আবদুল্লাহ

৫ আগস্টের আগে বাকশক্তিহীন যারা বাকশক্তি ফিরে পেয়েছেন, তারাই এখন জুলাই যোদ্ধাদের ভুলে গেছেন বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াত জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার (২৭ জানুয়ারি) কুমিল্লার দেবিদ্বার উপজেলার শাকতলা এলাকায় উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি। হাসনাত বলেন, 'দেড় বছর হয় নাই, এরমধ্যেই তাদের কত দম্ভ! এই মাটিতে দাঁড়িয়ে মহিলাদের সায়া টেনে খুলে ফেলবে। আজকে তাদের বাক ফিরেছে, তাদের এখন মানুষের অভাব নাই, হাকডাক দিলে প্রচুর মানুষ জড়ো হয়।

২৫ জুলাই, ২০২৬
জনগণ চাইলে শেখ হাসিনার সন্তানরাও রাজনীতিতে ফিরতে পারেন: তারেক রহমান

জনগণ চাইলে শেখ হাসিনার সন্তানরাও রাজনীতিতে ফিরতে পারেন: তারেক রহমান

জনগণ চাইলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্তানরাও রাজনীতিতে যুক্ত হতে পারবেন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'যদি মানুষ তাদের স্বাগত জানায়, তবে যে কারো রাজনীতি করার অধিকার রয়েছে।' তবে নির্বাচনের পর তার প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ জামায়াতে ইসলামীর সঙ্গে সরকার গঠনের কোনো পরিকল্পনা নেই। তিনি বলেন, 'আমার রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে কিভাবে আমি সরকার গঠন করি? তাহলে বিরোধী দল কে হবে?'

২৫ জুলাই, ২০২৬
কুখ্যাত এপস্টেইনের নথিতে উঠে এলো বিএনপি নেতা আবদুল আউয়াল মিন্টুর নাম

কুখ্যাত এপস্টেইনের নথিতে উঠে এলো বিএনপি নেতা আবদুল আউয়াল মিন্টুর নাম

বিশ্বজুড়ে আলোচিত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের নথিতে বাংলাদেশের বিএনপি নেতা ও ব্যবসায়ী আবদুল আউয়াল মিন্টুর নাম উঠে এসেছে। নথিতে এপস্টেইনের রাজনৈতিক যোগাযোগ, অর্থায়ন কাঠামো এবং প্রভাবের বিস্তৃত চিত্র পাওয়া গেছে। নথি অনুযায়ী, এপস্টেইন যুক্তরাষ্ট্রের সাবেক গভর্নর বিল রিচার্ডসনের নির্বাচনী প্রচারণায় ৫০ হাজার মার্কিন ডলার অনুদান দেন। একই তালিকায় দেখা যায়, আবদুল আউয়াল মিন্টু ৫ হাজার মার্কিন ডলার অনুদান দেন। নথিতে তাকে ‘বাংলাদেশের ব্যবসায়ী’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
আমিও এক শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমীর

আমিও এক শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমীর

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, তিনি একজন শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য। তার এক ভাই মুক্তিযুদ্ধে জীবন দিয়েছেন। বর্তমান বাংলাদেশের পরিস্থিতি দেখলে হয়তো তার ভাই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতেন না বলেও মন্তব্য করেন তিনি। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে হবিগঞ্জে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন জামায়াত আমীর।ডা. শফিকুর রহমান বলেন, 'এখনো মায়েরা ঘরের ভেতরে নিরাপদ নন, ঘরের বাইরে চলাচলেও নিরাপদ নন, এমনকি কর্মস্থলেও নিরাপত্তাহীনতায় ভুগছেন।

২৫ জুলাই, ২০২৬
একটি রাজনৈতিক দল নারীদের ঘরে আটকে রাখতে চায়: তারেক রহমান

একটি রাজনৈতিক দল নারীদের ঘরে আটকে রাখতে চায়: তারেক রহমান

একটি রাজনৈতিক দল নারীদের ঘরে আটকে রাখতে চায় বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২ ফেব্রুয়ারি) খুলনায় নির্বাচনী প্রচারণার সময় এ মন্তব্য করেন তিনি। তারেক রহমান বলেন, 'সরকার গঠন করলে আমাদের প্রথম দায়িত্ব দেশ পুনর্গঠন করা। দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে এটি করতে হবে। শুধুমাত্র এক ধরনের মানুষ নিয়ে দেশকে এগিয়ে নেয়া সম্ভব নয়। দেশের ২০ কোটি জনসংখ্যার অর্ধেক নারী। তাদের পেছনে রেখে যতই পরিকল্পনা নেওয়া হোক, দেশ এগোবে না। এজন্যই খালেদা জিয়া উচ্চ মাধ্যমিক পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেছিলেন।'

২৫ জুলাই, ২০২৬
জামায়াতের দাঁড়িপাল্লার একটিতে আমেরিকা, অন্য পাল্লায় ভারত: রেজাউল করীম

জামায়াতের দাঁড়িপাল্লার একটিতে আমেরিকা, অন্য পাল্লায় ভারত: রেজাউল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, দাঁড়িপাল্লাকে ইনসাফের প্রতীক হিসেবে উপস্থাপন করা হলেও বাস্তবে তা স্বার্থন্বেষী মহলের হাতিয়ার। তিনি বলেন, 'দাঁড়িপাল্লার দুই পাল্লায় একটিতে গোপনে আমেরিকা, আরেকটিতে গোপনে ভারত—এটা কোনো ইনসাফ নয়, বরং তাদের স্বার্থের রাজনীতি।' শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে পটুয়াখালী-২ (বাউফল) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি আব্দুল মালেক আনোয়ারীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

২৫ জুলাই, ২০২৬
১১ দলীয় জোট ক্ষমতায় এলে ১ মাসের মধ্যে কুমিল্লা বিভাগ ঘোষণা করব : আসিফ মাহমুদ

১১ দলীয় জোট ক্ষমতায় এলে ১ মাসের মধ্যে কুমিল্লা বিভাগ ঘোষণা করব : আসিফ মাহমুদ

জামায়াত-এনসিপির এগারো দলীয় ঐক্য জোট ক্ষমতায় এলে এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন এনসিপির আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। একই সঙ্গে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীর হত্যাকারীদের গ্রেফতার করার আশ্বাসও জানান তিনি। বুধবার (২৮ জানুয়ারি) দেবিদ্বার নিউমার্কেট চত্বরে এনসিপির নির্বাচনি পদযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ আশ্বাস দেন তিনি। আসিফ মাহমুদ বলেন, 'যারা ভোট চাইবেন, তাদের অবশ্যই হাদী হত্যার বিচারের নিশ্চয়তা দিতে হবে। এগারো দলীয় জোট ক্ষমতায় এলে তরুণদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলব।

২৫ জুলাই, ২০২৬
বেয়াদবের কপাল সব সময়ই খারাপ হয়, আদব-কায়দা থাকলে কপাল ভালো থাকে:মির্জা আব্বাস

বেয়াদবের কপাল সব সময়ই খারাপ হয়, আদব-কায়দা থাকলে কপাল ভালো থাকে:মির্জা আব্বাস

ঢাকা–৮ আসনের বিএনপির প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিএনপি কোনো বিবাদে লিপ্ত হবে না এবং বিজয় তাদের দ্বারপ্রান্তেই রয়েছে। তিনি নেতাকর্মীদের শান্তি বজায় রাখার আহ্বান জানিয়ে বলেছেন, কোনো উসকানিমূলক কাজ দিয়ে সেই বিজয় নষ্ট করা যাবে না। বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর মতিঝিলের ব্রাদার্স ক্লাব মাঠে অনুষ্ঠিত এক গণজমায়েতে এ মন্তব্য করেন তিনি। তিনি শেখ সাদীর একটি উক্তিও উদ্ধৃত করেন, 'বেয়াদবের কপাল সব সময়ই খারাপ হয়, আদব-কায়দা থাকলে কপাল ভালো থাকে।'

২৫ জুলাই, ২০২৬
যার খুশি হ্যাঁ ভোট দেবে, যার খুশি না ভোট দেবে: মির্জা আব্বাস

যার খুশি হ্যাঁ ভোট দেবে, যার খুশি না ভোট দেবে: মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, হ্যাঁ বা না ভোট দেওয়া সম্পূর্ণভাবে জনগণের ওপর নির্ভর করছে। তিনি বলেন, এতে কোনো জোর বা বাধ্যবাধকতা নেই। রোববার (১ ফেব্রুয়ারি) রাজধানীর খিলগাঁও বাজারে গণসংযোগকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা আব্বাস এসব মন্তব্য করেন। নির্বাচনের পরিবেশকে তিনি অসন্তোষজনক উল্লেখ করে তিনি বলেন, 'পরিবেশ ভালো নয়। আচরণবিধিতে বলা আছে, কাউকে আক্রমণাত্মক বা উস্কানিমূলকভাবে মন্তব্য করা যাবে না। কিন্তু এখানে তা ঘটছে এবং টার্গেট হচ্ছি আমি।

২৫ জুলাই, ২০২৬
বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকারের আব্দুন নুর

বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকারের আব্দুন নুর

মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠুকে আনুষ্ঠানিক সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন গণঅধিকার পরিষদের প্রার্থী আব্দুন নুর তালুকদার। এর ফলে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা এখন থেকে ধানের শীষ প্রতীকের পক্ষে মাঠে কাজ করবেন। শুক্রবার (৬ জানুয়ারি) রাত ১০টায় বড়লেখা পৌর শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন আব্দুন নুর তালুকদার। সংবাদ সম্মেলনে গণঅধিকার পরিষদ ও বিএনপির স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. ভারতের কাছে ১১৪ রানে হেরে গেল বাংলাদেশ সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. ভারতের কাছে ১১৪ রানে হেরে গেল বাংলাদেশ