জনগণ চাইলে শেখ হাসিনার সন্তানরাও রাজনীতিতে ফিরতে পারেন: তারেক রহমান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
জনগণ চাইলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্তানরাও রাজনীতিতে যুক্ত হতে পারবেন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'যদি মানুষ তাদের স্বাগত জানায়, তবে যে কারো রাজনীতি করার অধিকার রয়েছে।'

তবে নির্বাচনের পর তার প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ জামায়াতে ইসলামীর সঙ্গে সরকার গঠনের কোনো পরিকল্পনা নেই।

তিনি বলেন, 'আমার রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে কিভাবে আমি সরকার গঠন করি? তাহলে বিরোধী দল কে হবে?'

বিএনপি জানিয়েছে, দলটি নির্বাচনে ৩০০ সংসদীয় আসনের দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভের বিষয়ে আশাবাদী। দলের প্রার্থীরা ২৯২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, বাকি আসনগুলোতে লড়ছে তাদের জোট শরিকরা। তবে নিজেরা কত আসনে জয় পেতে পারে, সে সংখ্যা স্পষ্ট করেননি।

নির্বাচনে জয়ী হলে দেশের আন্তর্জাতিক নীতি নিয়ে তাঁর অবস্থান সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, 'বাংলাদেশের প্রায় সাড়ে ১৭ কোটি মানুষের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার সক্ষমতা আছে, তাই অংশীদার নির্বাচন হবে দেশের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষা করে। নির্দিষ্ট কোনো দেশের সঙ্গে নয়।'

তিনি আরও বলেন, 'সরকারে থাকলে আমাদের তরুণদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, দেশে ব্যবসা-বাণিজ্য ফিরিয়ে আনতে হবে, যাতে নতুন চাকরি সৃষ্টি হয় এবং মানুষ ভালো জীবন যাপন করতে পারে।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি বন্ধে শিক্ষা বোর্ডের নির্দেশনা সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি বন্ধে শিক্ষা বোর্ডের নির্দেশনা সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির