মঙ্গলবার মুন্সীগঞ্জ যাচ্ছেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:২৮:০০
ছবি: সংগৃহীত

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আবু জাফর মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মুন্সীগঞ্জ সফরে আসছেন। তাঁর এ সফরকে ঘিরে জেলার মাদ্রাসা শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

সফরকালে উপাচার্য মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার দারুসসুন্নাত ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা পরিদর্শন করবেন। এরপর সদর ও টঙ্গিবাড়ী উপজেলার ডিগ্রি পর্যায়ের বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি।

মতবিনিময় সভায় মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার পাশাপাশি সংশ্লিষ্টদের মতামত শুনবেন উপাচার্য। পরে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব দেখানো মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার কথা রয়েছে।

দিনব্যাপী নির্ধারিত কর্মসূচি শেষে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে মুন্সীগঞ্জ ত্যাগ করবেন প্রফেসর ড. মুহাম্মদ আবু জাফর।

উল্লেখ্য, ২০২৬ সালের মার্চে রাষ্ট্রপতি ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে উপাচার্য হিসেবে নিয়োগ পান প্রফেসর ড. মুহাম্মদ আবু জাফর। এরপর থেকে তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করছেন।

সংশ্লিষ্টদের মতে, উপাচার্যের এ সফরের মধ্য দিয়ে মুন্সীগঞ্জের মাদ্রাসাগুলোর শিক্ষা কার্যক্রম, শিক্ষক-শিক্ষার্থীদের বিভিন্ন বিষয় এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময়ের সুযোগ তৈরি হবে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি বন্ধে শিক্ষা বোর্ডের নির্দেশনা সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি বন্ধে শিক্ষা বোর্ডের নির্দেশনা সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ