মাত্র ১২ মাসে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করল হাফেজ তাহমিদুল ইসলাম

মিরসরাই প্রতিনিধি
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:৩০:০৩
সংগৃহীত

কঠোর অধ্যবসায় ও মেধার স্বাক্ষর রেখে মাত্র ১২ মাস ৫ দিনে পুরো পবিত্র কোরআন মুখস্থ (হিফজ) সম্পন্ন করেছে চট্টগ্রামের মিরসরাইয়ের তাহমিদুল ইসলাম (৯)। মিরসরাইয়ের মাদরাসাতুল মাদীনাহ বারইয়ারহাটের হেফজ বিভাগের শিক্ষার্থী তাহমিদুল ইসলাম। সে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর দুর্গাপুর (কালিতল) গ্রামের গুরা মিয়া বাড়ি'র আজিজুল হকের পুত্র।

মাদরাসাতুল মাদীনাহ বারইয়ারহাটের পরিচালক হাফেজ মাওলানা রিয়াদুল ইসলাম জানান, "মাত্র ৯ বছর ৭ মাস ১৮ দিন বয়সে তাহমিদুল ইসলামের ১২ মাস ৫ দিনে পুরো কুরআন হিফজ সম্পন্ন করার এই সাফল্য আমাদের মাদরাসার জন্য অত্যন্ত গর্বের। এত ছোট বয়সে এই অর্জন শুধুই তার মেধা নয়; বরং এর পেছনে রয়েছে আমাদের সম্মানিত উস্তাদদের অক্লান্ত পরিশ্রম ও নিবিড় পরিচর্যা। একই সাথে তার পিতা-মাতার অপরিসীম ত্যাগ ও খাস দোয়াই এই বরকতময় পথকে সহজ করে দিয়েছে। তাহমিদুলের উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মাদ্রাসার পক্ষ থেকে বিশেষ দোয়া করা হয়েছে এবং সকলের কাছে তার জন্য দোয়া চাওয়া হয়েছে।

সদ্য সংবাদ/এসকে

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. ভারতের কাছে ১১৪ রানে হেরে গেল বাংলাদেশ সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. ভারতের কাছে ১১৪ রানে হেরে গেল বাংলাদেশ