রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সদস্যরা

সদ্য সংবাদ ডেস্ক
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:৫৮:৪০
ছবি: সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (২০ সেপ্টেম্বর) বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে মুগ্ধর বাবা মীর মোস্তাফিজুর রহমান, ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ এবং পরিবারের সদস্য মাহফুজা জাফরিন আরিবা উপস্থিত ছিলেন। এ সময় রাষ্ট্রপতি তাদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি পরিবারের খোঁজখবর নেন।

বৈঠকে জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের পরিবার এবং আহতদের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের বিষয় তুলে ধরেন মুগ্ধর পরিবারের সদস্যরা। বিশেষ করে শহীদ পরিবারের কল্যাণ, আহতদের চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রমের বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন তারা।

একই সঙ্গে গেজেটভুক্ত ৮৪৫ জন জুলাই শহীদের নাম সংবলিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের একটি প্রতিকৃতি রাষ্ট্রপতির হাতে তুলে দেন পরিবারের সদস্যরা।

সাক্ষাতে রাষ্ট্রপতি ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানান। দেশ ও মানুষের জন্য যারা প্রাণ দিয়েছেন এবং আহত হয়েছেন, তাদের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, তাদের আত্মত্যাগ জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

শহীদ পরিবারগুলোর কল্যাণ এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে রাষ্ট্রের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন রাষ্ট্রপতি। একই সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন তিনি।

সাক্ষাৎকালে বঙ্গভবনের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. ভারতের কাছে ১১৪ রানে হেরে গেল বাংলাদেশ সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. ভারতের কাছে ১১৪ রানে হেরে গেল বাংলাদেশ