ইমরান খানের বোন আলিমা খান গ্রেপ্তার

সদ্য সংবাদ ডেস্ক
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:৩২:৪০
ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের বোন আলিমা খানকে পুলিশ আটক করেছে বলে অভিযোগ করেছে দলটি। রোববার (২০ সেপ্টেম্বর) লাহোরে তাকে আটকের পাশাপাশি দলের আরও অনেক নেতাকর্মীকে হেফাজতে নেওয়া হচ্ছে বলেও দাবি করেছে পিটিআই।

তবে আলিমা খানকে আটকের বিষয়টি এখনো পাকিস্তান সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত কিংবা অস্বীকার করা হয়নি।

পিটিআইয়ের সেন্ট্রাল পাঞ্জাব শাখার মুখপাত্র অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার মুশতাক দাবি করেন, দলটির বিরুদ্ধে চলমান ধরপাকড়ের অংশ হিসেবে আলিমা খানকে আটক করা হয়েছে। তাঁর ভাষ্য, আলিমাকে আটকের পর একটি অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে।

পরিবারের বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ব্যক্তিগত কাজে বাসা থেকে বের হওয়ার পর আলিমা খানের গাড়ি থামায় পুলিশ। এ সময় তাকে, তার গাড়িচালক ও গাড়িটি পুলিশের হেফাজতে নেওয়া হয় বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

পরিবারের তথ্য অনুযায়ী, রোববার দুপুরে জোহরের নামাজ শেষে আনুমানিক ১টা ১৫ থেকে ১টা ২০ মিনিটের মধ্যে লাহোরের ক্যানাল রোড এলাকার বাসা থেকে জিমখানা ক্লাবের উদ্দেশে রওনা হন আলিমা। পথে পুলিশ তার গাড়ি থামিয়ে দেয়। পরে তাকে লিটন রোডের দিকে নেওয়া হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।

পরিবারের ধারণা, আলিমা খানকে এমপিও আইনের আওতায় কোট লাখপত কারাগারে পাঠানো হতে পারে। তবে তাকে যে স্থান থেকে আটক করা হয়েছে বলে অভিযোগ উঠেছে, সেটি লিটন রোড থানার আওতাধীন নয় বলেও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

আলিমা খানকে আটকের অভিযোগ এমন সময়ে সামনে এলো, যখন ইমরান খানের মুক্তির দাবিতে আগামী ২৭ সেপ্টেম্বর ইসলামাবাদ অভিমুখে লং মার্চের ঘোষণা দিয়েছে পিটিআই।

দলটির পরিকল্পনা অনুযায়ী, খাইবার পাখতুনখাওয়া থেকে একটি কেন্দ্রীয় বহর রাজধানীর উদ্দেশে যাত্রা করবে। দেশের বিভিন্ন অঞ্চল থেকেও পৃথক বহর এতে যুক্ত হয়ে ইসলামাবাদে পৌঁছানোর কথা রয়েছে।

লং মার্চকে কেন্দ্র করে ইতোমধ্যে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি জানিয়েছেন, কোনো ধরনের লং মার্চকে ইসলামাবাদে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

আলিমা খানকে আটকের অভিযোগের নিন্দা জানিয়েছেন পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গওহর আলী খান। তাঁর দাবি, এ ধরনের পদক্ষেপ রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করতে পারে।

গওহর আলী খান বলেন, ইমরান খানের মুক্তির দাবিতে ঘোষিত কর্মসূচি শান্তিপূর্ণ ও রাজনৈতিক থাকবে। কোনো ধরনের সংঘাত বা সহিংসতায় যেতে চায় না পিটিআই।

তিনি আরও বলেন, সাংবিধানিক ও রাজনৈতিক দাবি আদায়ে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়াই দলের অবস্থান। আলিমা খানকে আটক বা এমপিও আইনে হেফাজতে নেওয়া হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

পিটিআই চেয়ারম্যান সরকারকে আলিমা খানকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে আটকের অভিযোগের বিরুদ্ধে দলের পরবর্তী কর্মসূচিও শিগগির ঘোষণা করা হবে বলে জানান তিনি।

এদিকে আলিমা খানকে আটকের বিষয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। ফলে তিনি বর্তমানে কোথায় আছেন এবং তাকে আইনগতভাবে আটক করা হয়েছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. ভারতের কাছে ১১৪ রানে হেরে গেল বাংলাদেশ সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. ভারতের কাছে ১১৪ রানে হেরে গেল বাংলাদেশ