দাবি না মানলে ৮ দফা যেকোন সময় ১ দফায় পরিণত হবে: শফিকুর রহমান

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ২০:১৩:০০
আব্দুর রউফ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ‘এই আন্দোলন কোনো দলের একক আন্দোলন নয়, এটি ১৮ কোটি মানুষের অধিকারের আন্দোলন।’ ৮ দফা দাবি বাস্তবায়ন না হলে এ আন্দোলন যেকোনো সময় এক দফায় রূপ নিতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জের হাটিকুমরুল ইন্টারচেঞ্জ গোলচত্বরে ১১ দলীয় ঐক্যের ঢাকা–রংপুর লংমার্চের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গণভোটের গণরায় বাস্তবায়নসহ ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা থেকে রংপুর অভিমুখে এ লংমার্চের আয়োজন করা হয়। শনিবার সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে লংমার্চের বহর রংপুরের উদ্দেশে যাত্রা শুরু করে। পথে গাজীপুর, টাঙ্গাইল ও সিরাজগঞ্জের হাটিকুমরুলসহ বিভিন্ন স্থানে পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় ডা. শফিকুর রহমান বলেন, সরকার ৮ দফা দাবি বাস্তবায়ন করলে আন্দোলন প্রত্যাহারের পথে যাওয়া হবে। আর দাবি বাস্তবায়ন না হলে আন্দোলন আরও কঠোর হতে পারে। জাতির প্রয়োজনে ৮ দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

পথসভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির শাহীনুর আলম। জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের এমপি ও বিরোধীদলীয় হুইপ রফিকুল ইসলাম খান এমপি, রংপুর-২ আসনের এমপি এ টি এম আজহারুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক মোহাম্মদ নাসিরুদ্দিন পাটোয়ারী, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ভূঁইয়া ফুয়াদ এবং খেলাফত মজলিসের আমির মামুনুল হক।

এ ছাড়া স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতা ও ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা পথসভায় উপস্থিত ছিলেন।

পথসভাকে কেন্দ্র করে সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে ১১ দলীয় ঐক্যের নেতাকর্মী ও সমর্থকেরা ট্রাক, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে এবং হেঁটে হাটিকুমরুলে জড়ো হন। এতে পথসভাস্থল ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি দেখা যায়।

লংমার্চের আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, দুর্নীতি-চাঁদাবাজি ও দখলদারি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ ৮ দফা দাবিতে এ কর্মসূচি পালন করা হচ্ছে।

সিরাজগঞ্জের পথসভা শেষে লংমার্চের বহর রংপুরের উদ্দেশে যাত্রা অব্যাহত রাখে। পথে বিভিন্ন স্থানে পথসভা শেষে রংপুরে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সদ্য সংবাদ/এসকে

রাজনীতি ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ৩ সদ্য. রাজধানীতে হঠাৎ যাত্রীবাহী বাসে আগুন সদ্য. দাবি না মানলে ৮ দফা যেকোন সময় ১ দফায় পরিণত হবে: শফিকুর রহমান সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ৩ সদ্য. রাজধানীতে হঠাৎ যাত্রীবাহী বাসে আগুন সদ্য. দাবি না মানলে ৮ দফা যেকোন সময় ১ দফায় পরিণত হবে: শফিকুর রহমান