জামায়াতের দাঁড়িপাল্লার একটিতে আমেরিকা, অন্য পাল্লায় ভারত: রেজাউল করীম

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, দাঁড়িপাল্লাকে ইনসাফের প্রতীক হিসেবে উপস্থাপন করা হলেও বাস্তবে তা স্বার্থন্বেষী মহলের হাতিয়ার। তিনি বলেন, 'দাঁড়িপাল্লার দুই পাল্লায় একটিতে গোপনে আমেরিকা, আরেকটিতে গোপনে ভারত—এটা কোনো ইনসাফ নয়, বরং তাদের স্বার্থের রাজনীতি।'

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে পটুয়াখালী-২ (বাউফল) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি আব্দুল মালেক আনোয়ারীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

রেজাউল করীম বলেন, 'আমরা বাংলাদেশের মানুষ। আমরা আমেরিকার ইনসাফ দেখতে চাই না, ভারতের ইনসাফও চাই না। আমরা ইসলামের ইনসাফ দেখতে চাই।'

তিনি অভিযোগ করে বলেন, 'বিএনপি ও জামায়াত কেউই ইসলামভিত্তিক রাষ্ট্র পরিচালনার কথা বলেনি; তারা প্রচলিত ধারায় রাষ্ট্র পরিচালনার কথা বলেছে। বিপরীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিজয়ী হলে ইসলামভিত্তিক রাষ্ট্র পরিচালনা করা হবে।'

নির্বাচনী প্রতিশ্রুতি প্রসঙ্গে তিনি বলেন, 'স্বাধীনতার ৫৪ বছরে প্রচলিত আইনের কারণেই দেশ একাধিকবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, বিপুল অর্থ পাচার হয়ে বিদেশে ‘বেগমপাড়া’ গড়ে উঠেছে এবং ভিনদেশি প্রেসক্রিপশনে রাষ্ট্র পরিচালিত হচ্ছে।'

তিনি আরও বলেন, 'আমরা উন্নয়নের ফুলঝুরি দেখাতে পারবো না। তবে ইসলামী আন্দোলন ক্ষমতায় এলে কোনো নিরপরাধ মানুষকে দেশ ছাড়তে হবে না।'

এ সময় তিনি হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, 'হাতপাখা প্রতীকে একটি ভোট মানেই ইসলামের পক্ষে একটি শক্তি বৃদ্ধি।'

উপজেলার পাবলিক মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা কমিটির সভাপতি ও সংসদ সদস্য প্রার্থী মুফতি আব্দুল মালেক আনোয়ারী।

সভায় আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতা নাসির আহমেদ কাউসার, হাবিবুর রহমান মিসবাহ, বাউফল উপজেলা ইসলামী আন্দোলনের আহ্বায়ক ও সদস্যসচিব আবুল হোসেন হাওলাদার এবং মাওলানা নুরুল আমিন প্রমুখ।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি বন্ধে শিক্ষা বোর্ডের নির্দেশনা সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি বন্ধে শিক্ষা বোর্ডের নির্দেশনা সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী