কুখ্যাত এপস্টেইনের নথিতে উঠে এলো বিএনপি নেতা আবদুল আউয়াল মিন্টুর নাম

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
বিশ্বজুড়ে আলোচিত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের নথিতে বাংলাদেশের বিএনপি নেতা ও ব্যবসায়ী আবদুল আউয়াল মিন্টুর নাম উঠে এসেছে। নথিতে এপস্টেইনের রাজনৈতিক যোগাযোগ, অর্থায়ন কাঠামো এবং প্রভাবের বিস্তৃত চিত্র পাওয়া গেছে।

নথি অনুযায়ী, এপস্টেইন যুক্তরাষ্ট্রের সাবেক গভর্নর বিল রিচার্ডসনের নির্বাচনী প্রচারণায় ৫০ হাজার মার্কিন ডলার অনুদান দেন। একই তালিকায় দেখা যায়, আবদুল আউয়াল মিন্টু ৫ হাজার মার্কিন ডলার অনুদান দেন। নথিতে তাকে ‘বাংলাদেশের ব্যবসায়ী’ হিসেবে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, এপস্টেইন ও মিন্টু—উভয়েই একই নির্বাচনী প্রচারণায় অর্থায়ন করেছেন।

আবদুল আউয়াল মিন্টু বিএনপির ভাইস চেয়ারম্যান। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ (দাগনভূঞা–সোনাগাজী) আসনে ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

তিনি ফেনী জেলার দাগনভূঞা উপজেলার আলাইয়াপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা প্রয়াত হাজী সফি উল্যাহ স্থানীয় রাজনীতির সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন এবং দুই মেয়াদে দাগনভূঞা উপজেলার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

ব্যবসায়িক অঙ্গনে আবদুল আউয়াল মিন্টু পরিচিত মুখ। তিনি এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এবং মাল্টিমোড গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দারুণ পরিচিত। বিশ্লেষকরা মনে করছেন, নথিতে বিএনপি নেতার নাম উঠে আসা আন্তর্জাতিক রাজনৈতিক ও অর্থনৈতিক সংযোগের দিকটিও তুলে ধরেছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি বন্ধে শিক্ষা বোর্ডের নির্দেশনা সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি বন্ধে শিক্ষা বোর্ডের নির্দেশনা সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির