একটি রাজনৈতিক দল নারীদের ঘরে আটকে রাখতে চায়: তারেক রহমান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
একটি রাজনৈতিক দল নারীদের ঘরে আটকে রাখতে চায় বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (২ ফেব্রুয়ারি) খুলনায় নির্বাচনী প্রচারণার সময় এ মন্তব্য করেন তিনি।

তারেক রহমান বলেন, 'সরকার গঠন করলে আমাদের প্রথম দায়িত্ব দেশ পুনর্গঠন করা। দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে এটি করতে হবে। শুধুমাত্র এক ধরনের মানুষ নিয়ে দেশকে এগিয়ে নেয়া সম্ভব নয়। দেশের ২০ কোটি জনসংখ্যার অর্ধেক নারী। তাদের পেছনে রেখে যতই পরিকল্পনা নেওয়া হোক, দেশ এগোবে না। এজন্যই খালেদা জিয়া উচ্চ মাধ্যমিক পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেছিলেন।'

তিনি আরও বলেন, 'একটি রাজনৈতিক দল নারীদের ঘরে আটকে রাখতে চায়। ওই দলের একজন নেতা স্পষ্টভাবে বলেছেন, তারা নারীর নেতৃত্বে বিশ্বাস করেন না। তিনি কর্মজীবী নারীদের নিয়ে যে বক্তব্য দিয়েছেন, তা এ দেশের মানুষের জন্য কলঙ্কস্বরূপ। নারীরা সংসারের জন্য কাজ করেন। ৫০ লাখ নারী গার্মেন্টস খাতে কাজ করছেন। ওই নেতা স্পষ্টভাবে নারীদের অসম্মান করেছেন।'

সমাবেশে বিএনপি চেয়ারম্যান মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা (রা.)-কে স্মরণ করে বলেন, 'আমরা দেখছি, একটি রাজনৈতিক দল নারীদের ঘরে আটকে রাখতে চায়। অথচ মহানবীর স্ত্রী বিবি খাদিজা ছিলেন একজন কর্মমুখী নারী এবং সফল ব্যবসায়ী।'

তারেক রহমান আরও বলেন, 'যে দলের নেতা নারীদের এভাবে কথা বলতে পারে, সেই নেতা সুযোগ পেলে নারীদের কীভাবে অপমান করবে তা কল্পনা করা যায়। ১৯৭১ সালের উদাহরণ আমাদের সামনে আছে, যখন লাখ লাখ মা-বোনকে সেই দলের পূর্বসূরীরা অপদস্ত করেছিল। যাদের কাছে মানুষের আত্মসম্মান নেই, তাদের হাতে দেশ কখনো নিরাপদ থাকতে পারে না।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি বন্ধে শিক্ষা বোর্ডের নির্দেশনা সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি বন্ধে শিক্ষা বোর্ডের নির্দেশনা সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির