বুধবার (২৮ জানুয়ারি) দেবিদ্বার নিউমার্কেট চত্বরে এনসিপির নির্বাচনি পদযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ আশ্বাস দেন তিনি।
আসিফ মাহমুদ বলেন, 'যারা ভোট চাইবেন, তাদের অবশ্যই হাদী হত্যার বিচারের নিশ্চয়তা দিতে হবে। এগারো দলীয় জোট ক্ষমতায় এলে তরুণদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলব। আমরা বারবার বলেছি, ব্যাংক লুটেরা ও বিদেশি নাগরিকদের মনোনয়ন দেওয়া যাবে না।'
এদিকে, এনসিপির মুখপাত্র ও নির্বাচন কমিটির সদস্যরা অভিযোগ করেন, বিএনপি এবং অন্যান্য দলীয় নেতারা নারীদের ওপর হামলা চালাচ্ছে, ভোটারদের হেনস্থা করছে এবং দখলবাজ ও চাঁদাবাজদের সমর্থন দিচ্ছে।
পথসভায় অন্যান্য নেতৃবৃন্দও ভোটারদের এগারো দলীয় জোটের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। বিশেষ করে, জুলাই বিপ্লবের নেতাদের উদাহরণ তুলে দেশের মানুষকে ফ্যাসিস্ট শক্তি থেকে মুক্ত করার জন্য ভোটের গুরুত্ব বোঝানো হয়।