রাজনীতি
বিএনপির বিজয় নিশ্চিত জেনেই জামায়াত অনৈতিক প্রভাব বিস্তার করছে: বিএনপি
বিএনপির বিজয় নিশ্চিত জেনেই জামায়াত অনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা করছে বলে অভিযোগ করেছে বিএনপি। বুধবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমিন।
জামায়াতসহ ১০ দলীয় জোটের প্রধানমন্ত্রী প্রার্থী কে?
বাংলাদেশের রাজনীতিতে সাধারণত একজন শীর্ষ নেতাকে সামনে রেখে দল বা জোট নির্বাচনী প্রচারণা চালালেও জামায়াতে ইসলামীর নেতৃত্বে গঠিত ১০ দলীয় জোটে এবার সে ধরনের কোনো একক নেতৃত্ব সামনে রাখা হয়নি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা ২২ জানুয়ারি থেকে শুরু হয়েছে। এতে প্রায় দুই হাজার প্রার্থী অংশ নিচ্ছেন, তবে মূল লড়াই হচ্ছে দুটি বড় রাজনৈতিক জোটের মধ্যে।
ব্যক্তির বিরুদ্ধে নয়, আমরা সিস্টেমের বিরুদ্ধে: নাসীরুদ্দীন পাটওয়ারী
ব্যক্তি বা কোনো দলের বিরুদ্ধে নয়, বরং বিদ্যমান সিস্টেমের বিরুদ্ধেই তাদের রাজনৈতিক অবস্থান বলে মন্তব্য করেছেন ঐক্যবদ্ধ বাংলাদেশ জোট মনোনীত ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। বুধবার (২৮ জানুয়ারি) সকালে কমলাপুর রেলস্টেশনে গণসংযোগ ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়ের সময় এ কথা বলেন তিনি। মঙ্গলবার (২৭ জানুয়ারি) তার নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার ঘটনার প্রসঙ্গ টেনে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, 'ঢাকা-৮ আসনে প্রতি স্তরে স্তরে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম চলছে। আমরা কোনো ব্যক্তির বিরুদ্ধে নই, আমরা সিস্টেমের বিরুদ্ধে।
ইতোপূর্বেও পারেনি, ভবিষ্যতেও কেউ জাতীয় পার্টির কবর রচনা করতে পারবে না: জি এম কাদের
অতীতেও কেউ জাতীয় পার্টির কবর দিতে পারেনি, ভবিষ্যতেও পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। জাতীয় পার্টি জনগণের দল হিসেবে আগামীতেও শক্ত অবস্থানে থাকবে বলে মন্তব্য করেন তিনি। সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে রংপুর নগরীর জাহাজ কোম্পানি মোড় এলাকায় নিজ সংসদীয় আসনে গণসংযোগকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এ সময় জিএম কাদের বলেন, 'জাতীয় পার্টি সব সময় জনগণের পাশে ছিল এবং আগামীতেও থাকবে।
১৭ বছর লন্ডনে ছিলেন, এখন বাস থেকে নেমে হেঁটে দেখুন: আসিফ মাহমুদ
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে বাস থেকে নেমে বাংলাদেশের অলিগলি, রাস্তাঘাট হেঁটে দেখার পরামর্শ দিয়েছেন সাবেক উপদেষ্টা, এনসিপির মুখপাত্র ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূইয়া। বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে কুমিল্লার দেবিদ্বারে এনসিপির দেশব্যাপী নির্বাচনী পদযাত্রার অংশ হিসেবে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আসিফ মাহমুদ বলেন, '১৭ বছর লন্ডনে ছিলেন, আগে বাসের ভেতর থেকে নামুন এবং বাংলাদেশের অলিগলি, রাস্তাঘাট একটু হেঁটে দেখেন।
নাসীরুদ্দীন পাটওয়ারীর পথসমাবেশ কর্মসূচিতে ডিম নিক্ষেপ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা-৮ আসনের প্রার্থী ও দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর পথসমাবেশ কর্মসূচিতে ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর সিদ্ধেশ্বরী রোডে মৌচাক এলাকার একটি গলিতে চলমান পথসমাবেশের সময় এ ঘটনা ঘটে।
১২ ফেব্রুয়ারি ফ্যাসিবাদকে লাল কার্ড দেখাবে দেশবাসী: জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচন কোনো গতানুগতিক নির্বাচন নয়; এটি ফ্যাসিবাদকে লাল কার্ড দেখানোর নির্বাচন। এই নির্বাচন জুলাই যোদ্ধাদের প্রত্যাশা পূরণের নির্বাচন বলেও মন্তব্য করেন তিনি। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজার শহরের বাহারছড়া গোল চত্বরের বীর মুক্তিযোদ্ধা মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াত আমির বলেন, 'গত ৫৪ বছরে দফায় দফায় যে রাজনীতি ফ্যাসিবাদের জন্ম দিয়েছে, এই নির্বাচন সেই পচে যাওয়া রাজনীতিকে বিদায় জানানোর সুযোগ।
গণভোটের প্রচারণায় ২৩৮ আসনে প্রার্থী ঘোষণা এনসিপি’র
গণভোটের প্রচারণা জোরদার করতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ২৩৮টি সংসদীয় আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে। শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব প্রার্থীর নাম ঘোষণা করেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
ঢাকা-১৭: তারেক রহমান এগিয়ে, ভোট পাবেন ৪৬%
ঢাকা-১৭ আসনে বিএনপি চেয়ারম্যান ও দলীয় প্রার্থী তারেক রহমান এগিয়ে রয়েছেন। বেসরকারি জরিপ সংস্থা সোচ্চারের সাম্প্রতিক জরিপ অনুযায়ী তিনি ৪৬.৪ শতাংশ ভোট পেতে সক্ষম হবেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, ১১ দলীয় জোট মনোনীত ডা. খালিদুজ্জামান ভোট পাবেন ২৭.৪ শতাংশ। জরিপে বলা হয়েছে, আসনটিতে মোট ৩ লাখ ৩৩ হাজার ৭৭৭ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৭৪ হাজার ৭০৯, নারী ১ লাখ ৫৯ হাজার ৬০ এবং তৃতীয় লিঙ্গ ৮ জন। এই আসনে মোট ১১ জন প্রার্থী থাকলেও ভোটের মূল লড়াই চলছে ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীকের মধ্যে।
স্বৈরাচারের পতন হয়েছে, এবার দেশ গড়ার সময়: তারেক রহমান
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন হয়েছে, এবার দেশ গড়ার সময়। তিনি বলেন, গত ১৫-১৬ বছরে দেশের প্রতিটি সেক্টর ধ্বংস হয়ে গেছে। এই ধ্বংসের কারণে দেশ অনেক পিছিয়ে পড়েছে। এসব খাত পুনর্গঠন করতে হলে অবশ্যই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।
অসৎ-দুর্নীতিবাজ ব্যক্তির সুন্দর করে বলা গল্প বিশ্বাস করা যাবে না: ডা. শফিকুর রহমান
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কোনো অসৎ ও দুর্নীতিবাজ ব্যক্তির সুন্দর করে বলা গল্প বিশ্বাস করা যাবে না। তিনি বলেন, যারা বাংলাদেশ গড়ার কথা বলবে, তাদের আগে নিজেদের চরিত্রের প্রমাণ দিতে হবে যে তারা এ কাজের জন্য উপযুক্ত। দুর্নীতিবাজরা নির্বাচনে রঙিন স্বপ্ন দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করে চতুর্থ আসমানে পাঠায়। তারা ধোঁকাবাজ, তাদের চিনে রাখতে হবে। তাদের ‘ইয়েস’ নয়, বলতে হবে লাল কার্ড।
রাজধানীতে নির্বাচনী গণসংযোগে জামায়াতের নারী নেত্রীর ওপর রামদা দিয়ে হামলা
ঢাকা-৪ আসনে নির্বাচনী গণসংযোগ চলাকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক নারী নেত্রীর ওপর রামদা দিয়ে হামলার ঘটনায় দলটির রুকন ও নারী নেত্রী কাজী মারিয়া ইসলাম বেবি (৫২) গুরুতর আহত হয়েছেন। হামলার জন্য স্থানীয় যুবদল নেতাকর্মীদের দায়ী করেছে জামায়াতে ইসলামী। বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে কদমতলী থানাধীন ৫২ নম্বর ওয়ার্ডের ডিপটির গলির কাইল্লা পট্টি এলাকায় এ ঘটনা ঘটে। জামায়াতে ইসলামী সূত্র জানায়, ঢাকা-৪ আসনে দলের সংসদ সদস্য প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীনের দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গণসংযোগে অংশ নেন দলের নারী নেতাকর্মীরা। গণসংযোগ চলাকালে যুবদলের কয়েকজন নেতাকর্মী অতর্কিত হামলা চালায়।