রাজধানীতে নির্বাচনী গণসংযোগে জামায়াতের নারী নেত্রীর ওপর রামদা দিয়ে হামলা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
ঢাকা-৪ আসনে নির্বাচনী গণসংযোগ চলাকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক নারী নেত্রীর ওপর রামদা দিয়ে হামলার ঘটনায় দলটির রুকন ও নারী নেত্রী কাজী মারিয়া ইসলাম বেবি (৫২) গুরুতর আহত হয়েছেন। হামলার জন্য স্থানীয় যুবদল নেতাকর্মীদের দায়ী করেছে জামায়াতে ইসলামী।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে কদমতলী থানাধীন ৫২ নম্বর ওয়ার্ডের ডিপটির গলির কাইল্লা পট্টি এলাকায় এ ঘটনা ঘটে।

জামায়াতে ইসলামী সূত্র জানায়, ঢাকা-৪ আসনে দলের সংসদ সদস্য প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীনের দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গণসংযোগে অংশ নেন দলের নারী নেতাকর্মীরা। গণসংযোগ চলাকালে যুবদলের কয়েকজন নেতাকর্মী অতর্কিত হামলা চালায়। পরে আহত নেত্রীকে স্থানীয়রা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তার মাথায় চারটি সেলাই দেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার কিছুক্ষণ আগে ঢাকা-৪ আসনের বিএনপি প্রার্থী তানভীর আহমেদ রবিনের চাচাতো ভাই ও স্থানীয় যুবদল নেতা রমজানের নেতৃত্বে একদল ব্যক্তি জামায়াতের নারী কর্মীদের পথরোধ করে। এ সময় তারা গণসংযোগে বাধা দেয় এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। পরে পরিস্থিতি উত্তপ্ত হলে হামলার ঘটনা ঘটে।

ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এবং কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা-৪ আসনের প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীন অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান।

বিবৃতিতে নেতারা বলেন, 'নির্বাচনি প্রচারণায় প্রতিপক্ষের কর্মী-সমর্থকদের ওপর হামলা নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ। প্রশাসনের এই নিরব ভূমিকার কারণে সারাদেশে বিরোধী দলগুলোর ওপর হামলার ঘটনা বাড়ছে, যা জনমনে উদ্বেগ সৃষ্টি করছে।'

হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে নেতারা বলেন, 'নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় নির্বাচন কমিশন ও প্রশাসনের কার্যকর পদক্ষেপ জরুরি।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. ‘শুধু সার চেয়েছিল, এখন ঘরছাড়া’, গ্রেপ্তার আতঙ্কে কুড়িগ্রামের কৃষকেরা সদ্য. গুলশানে নতুন ডিসি, খিলগাঁওয়ে নতুন ওসি পদায়ন সদ্য. ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৫ শিক্ষার্থী সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. দুবাইয়ে শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম আর নেই, ১০ দিনের রাষ্ট্রীয় শোক সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. ‘শুধু সার চেয়েছিল, এখন ঘরছাড়া’, গ্রেপ্তার আতঙ্কে কুড়িগ্রামের কৃষকেরা সদ্য. গুলশানে নতুন ডিসি, খিলগাঁওয়ে নতুন ওসি পদায়ন সদ্য. ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৫ শিক্ষার্থী সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. দুবাইয়ে শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম আর নেই, ১০ দিনের রাষ্ট্রীয় শোক