রাজনীতি

মনোনয়নপত্র জমা, কোন আসনে প্রার্থী হচ্ছেন তারেক রহমান?

মনোনয়নপত্র জমা, কোন আসনে প্রার্থী হচ্ছেন তারেক রহমান?

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঢাকা-১৭ আসনের মনোনয়নপত্র জমা দিয়েছেন আব্দুস সালাম। সোমবার (২৯ ডিসেম্বর) সকালে সেগুনবাগিচা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিএনপির পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের মনোনয়নপত্র জমা দেওয়া হয়। এ ছাড়া ঢাকা-১৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ববি হাজ্জাজও মনোনয়নপত্র জমা দেন। উল্লেখ্য, আজ সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারছেন।

২৫ জুলাই, ২০২৬
হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বাতিলের আবেদন বিএনপি প্রার্থীর

হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বাতিলের আবেদন বিএনপি প্রার্থীর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে উত্তাপ চরমে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বাতিলের আবেদন করেছেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী। শুক্রবার (৯ জানুয়ারি) তিনি নির্বাচন কমিশনে (ইসি) এই আবেদন জমা দিয়েছেন। মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতাও বাতিল চেয়ে আপিল করেছেন হাসনাত আব্দুল্লাহ। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, উভয় পক্ষই নির্ধারিত সময়ের মধ্যে তাদের আবেদন দাখিল করেছেন। এখন যাচাই-বাছাই ও শুনানি শেষে কমিশনের আপিল কর্তৃপক্ষ চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন।

২৫ জুলাই, ২০২৬
নির্বাচনে অংশ নিচ্ছেন না মাহফুজ আলম!

নির্বাচনে অংশ নিচ্ছেন না মাহফুজ আলম!

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করছেন না সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। রোববার (২৮ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাই ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম। মাহবুব আলম জানান, মাহফুজ আলমের অনুমতি ছাড়া কেউ আবেগপ্রবণ হয়ে তার নামে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন, যা তাকে বিব্রতকর অবস্থায় ফেলেছে। এজন্য মাহফুজ আলম ফরম জমা দেবেন না এবং নির্বাচনে অংশ নেবেন না। তিনি আরও বলেন, ইসলামী সমমনা জোট থেকে এনসিপির মনোনীত প্রার্থী হিসেবে নিজেই রামগঞ্জ আসনে লড়বেন।

২৫ জুলাই, ২০২৬
জাতীয় পার্টির চেয়ারম্যানের মনোনয়ন বাতিল

জাতীয় পার্টির চেয়ারম্যানের মনোনয়ন বাতিল

জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান মুজিবুল হক চুন্নুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। রোববার (৪ জানুয়ারি) কিশোরগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আসলাম মোল্লা। বাতিল ঘোষণার সময় উপস্থিত স্থানীয়রা মুজিবুল হক চুন্নুকে ‘আওয়ামী লীগের দোসর’ হিসেবে উল্লেখ করে তার শাস্তির দাবি জানান। যদিও তিনি নিজে উপস্থিত ছিলেন না, তার পক্ষ থেকে কয়েকজন প্রতিনিধি উপস্থিত ছিলেন। জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আসলাম মোল্লা জানান, মনোনয়নপত্রে মামলার তথ্য গোপন, ঋণখেলাপি এবং জাতীয় পার্টির চেয়ারম্যানের স্বাক্ষর অনুপস্থিত থাকার মতো ত্রুটি থাকায় মনোনয়ন বাতিল করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
আগামীর রাজনীতি হবে মানবকল্যাণের: তারেক রহমান

আগামীর রাজনীতি হবে মানবকল্যাণের: তারেক রহমান

বিএনপি দেশের রাজনীতিকে শুধু স্লোগান, মিছিল-মিটিং আর দোষারোপের মধ্যে সীমাবদ্ধ রাখতে চায় না বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারপারসন তারেক রহমান। সংস্কারের পাশাপাশি মানুষের জন্য বাস্তবভিত্তিক কাজ করাই হবে আগামীর রাজনীতির মূল লক্ষ্য বলে জানান তিনি। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে যশোরের অ্যালবেনিজমে আক্রান্ত শিশু আফিয়ার জন্য নির্মিত নতুন ঘর হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, 'বিএনপি ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীকে শক্তিশালী করা হবে।

২৫ জুলাই, ২০২৬
তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোটের বৈঠক

তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোটের বৈঠক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ১২ দলীয় জোটের নেতারা। বুধবার (১৪ জানুয়ারি) বিকালে তারা বিএনপির গুলশানের রাজনৈতিক কার্যালয়ে যান। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এটিকে সৌজন্য সাক্ষাৎ উল্লেখ করে বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, রাজনৈতিক সৌজন্য ও পারস্পরিক সহযোগিতার অংশ হিসেবে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সাক্ষাৎকালে জোটের নেতাদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন তারেক রহমান। তাদের খোঁজখবর নিয়ে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন তিনি।

২৫ জুলাই, ২০২৬
নির্বাচনে অংশ নিচ্ছেন না আরেক এনসিপি নেত্রী

নির্বাচনে অংশ নিচ্ছেন না আরেক এনসিপি নেত্রী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির দক্ষিণাঞ্চলের সংগঠক মনজিলা ঝুমা ত্রয়োদশ সংসদ নির্বাচনে খাগড়াছড়ি আসন থেকে অংশগ্রহণ করবেন না। রোববার (২৮ ডিসেম্বর) গভীর রাত দুইটার দিকে ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানান তিনি। পোস্টে মনজিলা ঝুমা লিখেন, 'এনসিপি প্রাথমিকভাবে যেই ১২৫টি আসনে মনোনয়ন দিয়েছিল তার মধ্যে খাগড়াছড়ি ২৯৮ নম্বর আসনে শাপলা কলি মার্কায় নির্বাচনে অংশগ্রহণের জন্য আমাকে মনোনীত করেছিল।

২৫ জুলাই, ২০২৬
গুলশানে তারেক রহমানের বাসার সামনে সন্দেহজনক দুইজন আটক

গুলশানে তারেক রহমানের বাসার সামনে সন্দেহজনক দুইজন আটক

রাজধানীর গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৯৬ নম্বর বাসভবনের সামনে সন্দেহজনক কর্মকাণ্ডের অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ ও সিএসএফ (ক্লোজ সার্ভিস ফোর্স) এর সদস্যরা। রোববার (৪ জানুয়ারি) বিকেলে গুলশান পুলিশের ডিভিশনের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করে। সূত্র জানায়, রোববার সকাল আনুমানিক ১০টা ৫০ মিনিটে মো. রুহুল আমিন (৪৬) নামের এক ব্যক্তি গুলশানে অবস্থিত তারেক রহমানের বাসভবন ও আশপাশে থাকা গাড়ির বিভিন্ন দিক থেকে ছবি তুলছিলেন। তার চলাফেরা সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ ও সিএসএফ সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করে।

২৫ জুলাই, ২০২৬
ঋণ পরিশোধ করেছেন বিএনপির এমপি পদপ্রার্থী মঞ্জুরুল আহসান

ঋণ পরিশোধ করেছেন বিএনপির এমপি পদপ্রার্থী মঞ্জুরুল আহসান

ঋণ খেলাপির তালিকা থেকে কুমিল্লা-৪ আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নাম স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের ওপর আট সপ্তাহের স্থগিতাদেশ বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। একই সঙ্গে হাইকোর্টে জারি করা রুল দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা

খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) বেলা সোয়া একটায় ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তার মনোনয়নপত্র জমা দেওয়া হয়। একই আসনে বিএনপির প্রার্থী হিসেবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও খালেদা জিয়ার নির্বাচনী সমন্বয়ক মুন্সি রফিকুল আলম ওরফে মজনু নিজেও মনোনয়নপত্র জমা দেন। খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেন তার নির্বাচনী সমন্বয়ক মুন্সি রফিকুল আলম, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদীন ওরফে ভিপি জয়নাল।

২৫ জুলাই, ২০২৬
১৭ বছর পর নয়াপল্টন কার্যালয়ে তারেক রহমান

১৭ বছর পর নয়াপল্টন কার্যালয়ে তারেক রহমান

দীর্ঘ ১৭ বছর পর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে তার গাড়িবহর কার্যালয়ের সামনে পৌঁছালে নেতাকর্মীদের উষ্ণ অভ্যর্থনায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা। তারেক রহমানের আগমনকে ঘিরে নয়াপল্টন ও আশপাশের এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। দলীয় কার্যালয় প্রাঙ্গণে জড়ো হন বিপুলসংখ্যক নেতাকর্মী, যারা স্লোগান ও করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান।

২৫ জুলাই, ২০২৬
জামায়াতের ভূমিকা নিয়ে সংশয়ে ইসলামী আন্দোলন; নতুন জোটের ইঙ্গিত

জামায়াতের ভূমিকা নিয়ে সংশয়ে ইসলামী আন্দোলন; নতুন জোটের ইঙ্গিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জোটের আসন সমঝোতা নিয়ে জটিলতার মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অবস্থান নিয়ে প্রকাশ্য সংশয় জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ঘোষিত সময়ের মধ্যে আসন ভাগাভাগির চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় নতুন জোট গঠনের ইঙ্গিত দিয়েছেন দলটির মুখপাত্র ও সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. ভারতের কাছে ১১৪ রানে হেরে গেল বাংলাদেশ সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. ভারতের কাছে ১১৪ রানে হেরে গেল বাংলাদেশ