রাজনীতি
এনসিপির নতুন মুখপাত্র আসিফ মাহমুদ, লড়বেন না নির্বাচনে
অবশেষে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন জুলাই আন্দোলনের অন্যতম মুখ ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদকেও উপস্থিত থাকতে দেখা যায়।
আপস নয়, নতুন করে শুরু করব: মাহফুজ আলম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত আগেই জানিয়েছিলেন জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখসারির নেতা ও অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। এবার তিনি নতুন রাজনৈতিক সমাধানের পথে এগিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
মনোনয়নপত্র জমা দিয়েও শঙ্কায় তাসনিম জারা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে প্রয়োজনীয় ভোটার স্বাক্ষর সংগ্রহ করে নির্বাচনী প্রক্রিয়ার প্রথম ধাপ সফলভাবে সম্পন্ন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।
বিএনপির ২৩ নেতার বহিষ্কার প্রত্যাহার
বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া নেতাদের মধ্যে রয়েছেন ময়মনসিংহ দক্ষিণ জেলার ফুলবাড়িয়া পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শামিম আহমেদ, রাজবাড়ী জেলা মহিলা দলের সাবেক সহসভাপতি ও কালুখালী উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি কাজী শারমিন আক্তার টুকটুকি, চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব ইমাম হোসেন এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান রানা। এছাড়া কক্সবাজার জেলা মহিলা দলের সাবেক সহসভাপতি জাহানারা বেগম ও গাইবান্ধা জেলা বিএনপির সাবেক সদস্য মোছা. শিল্পী খাতুনের বহিষ্কারাদেশও প্রত্যাহার করা হয়েছে।
এই নির্বাচন অন্যায়-জুলুমের বিরুদ্ধে, মনোনয়ন জমা দিয়ে রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক রুমিন ফারহানা। সোমবার দুপুরের পর নিজে উপস্থিত হয়ে তিনি সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আবুবকর সরকারের কাছে মনোনয়নপত্র জমা দেন।
ফুটবল প্রতীক নিয়ে নির্বাচন করতে চান তাসনিম জারা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহ প্রকাশ করেছেন তাসনিম জারা। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের আপিল শুনানিতে তাঁর প্রার্থিতা বৈধ ঘোষিত হওয়ার পর এ কথা জানান তিনি। তাসনিম জারা বলেন, ‘নির্বাচন কমিশন আমার আপিল মঞ্জুর করেছে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমার প্রার্থিতা বৈধ হয়েছে। এখন প্রতীকের জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন করব। আমার পছন্দ ফুটবল প্রতীক।’
দেরিতে মনোনয়ন, কান্নায় ভেঙে পড়লেন বাদশা
নির্ধারিত সময়ের আট মিনিট দেরি করায় মনোনয়নপত্র জমা দিতে না পেরে অঝোরে কেঁদেছেন শেরপুর-২ (নকলা–নালিতাবাড়ী) আসনে আমার বাংলাদেশ (এবি) পার্টির মনোনীত প্রার্থী প্রত্যাশী আব্দুল্লাহ বাদশা।
উদারপন্থি গণতান্ত্রিক ব্যবস্থা সৃষ্টির সুযোগ এসেছে: মির্জা ফখরুল
সত্যিকার অর্থেই উদারপন্থী গণতান্ত্রিক একটা ব্যবস্থা সৃষ্টির সুযোগ এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর শেরাটন হোটেলে পত্রিকা, টেলিভিশন ও অনলাইন সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভায় স্বাগত বক্তব্যে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, 'আজকে দেশের কঠিন সময়ে আমাদের নেতা তারেক রহমান দেশে এসেছেন। সমগ্র দেশের মানুষ প্রত্যাশা নিয়ে তার দিকে তাকিয়ে আছে। তার বক্তব্যে জাতি অনেক বেশি আশান্বিত হয়েছে। এজন্য এবার একটা সত্যিকার অর্থেই একটা উদারপন্থী গণতান্ত্রিক ব্যবস্থা সৃষ্টির সুযোগ হবে।'
ইব্রাহিম (আ.)-এর কোরবানির চেয়েও জামায়াত নেতার কোরবানি বড়!
হজরত ইব্রাহিম (আ.)-এর কোরবানির সঙ্গে রাজনৈতিক কোরবানির তুলনা করে দেওয়া এক বক্তব্যকে কেন্দ্র করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন রংপুর মহানগর জামায়াতে ইসলামীর আমির ও কাউনিয়া–পীরগাছা আসনের প্রাথমিক মনোনীত প্রার্থী এটিএম আজম খান। তার ওই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রংপুরের পীরগাছা উপজেলার কদমতলা এলাকায় আয়োজিত এক মতবিনিময় সভায় এ বক্তব্য দেন এটিএম আজম খান।
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ সাক্ষাৎ করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরার পর এই প্রথমবারের মতো প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের কোনো আনুষ্ঠানিক বৈঠক হতে যাচ্ছে। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে এই বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানিয়েছে, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনেই বৈঠকটি অনুষ্ঠিত হবে।
ক্ষমতায় এলে ব্যবসায়ীদের সমস্যা দ্রুত সমাধান করবে বিএনপি
বিএনপি ক্ষমতায় এলে দেশে একটি বিনিয়োগবান্ধব অর্থনীতি গড়ে তুলতে চায় এবং এ লক্ষ্যে দলের সুস্পষ্ট রোডম্যাপ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। রোববার সন্ধ্যায় গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী প্রতিনিধিদের প্রায় আড়াই ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
আমাকে মাননীয় বলবেন না’; সাংবাদিকদের প্রতি তারেক রহমান
সাংবাদিকদের উদ্দেশে মাননীয় সম্বোধন না করার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর বনানী শেরাটন হোটেলে সিনিয়র সাংবাদিক ও সম্পাদকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। সভায় একজন সাংবাদিক তারেক রহমানকে ‘মাননীয়’ বলে সম্বোধন করলে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, 'দয়া করে আমার নামের আগে মাননীয় বলে সম্বোধন করবেন না।' মতবিনিময়কালে তারেক রহমান বলেন, 'দীর্ঘদিন দেশের বাইরে থাকতে হলেও আমার মন-মনন সবসময় দেশের সঙ্গেই ছিল।