শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর বনানী শেরাটন হোটেলে সিনিয়র সাংবাদিক ও সম্পাদকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
মতবিনিময়কালে তারেক রহমান বলেন, 'দীর্ঘদিন দেশের বাইরে থাকতে হলেও আমার মন-মনন সবসময় দেশের সঙ্গেই ছিল। প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতির পরিণতি কী হতে পারে, তা দেশের মানুষ ৫ আগস্ট প্রত্যক্ষ করেছে। এখন থেকে মতপার্থক্য থাকলেও তা আলোচনার মাধ্যমে কমিয়ে আনতে হবে এবং কোনোভাবেই যেন তা মতবিরোধে রূপ না নেয়।'
দেশে ফিরে বিভিন্ন স্থানে সফরের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, 'নতুন প্রজন্মের মধ্যে দিকনির্দেশনা ও আশার খোঁজ স্পষ্টভাবে লক্ষ্য করেছি। শুধু নতুন প্রজন্ম নয়, সকল প্রজন্মই রাজনীতিবিদদের কাছ থেকে একটি গাইডেন্স প্রত্যাশা করে।'
সিনিয়র সাংবাদিক ও সম্পাদকদের সঙ্গে মতবিনিময়ের লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে তারেক রহমান উপস্থিত অতিথিদের সঙ্গে সরাসরি শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।