রাজনীতি

দু-এক দিনের মধ্যে বিএনপির চেয়ারম্যান হচ্ছেন তারেক রহমান

দু-এক দিনের মধ্যে বিএনপির চেয়ারম্যান হচ্ছেন তারেক রহমান

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দু–একদিনের মধ্যেই দলের চেয়ারম্যান পদে অধিষ্ঠিত হবেন তারেক রহমান। রোববার (৪ জানুয়ারি) সিলেটের একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, দলের চেয়ারপারসনের মৃত্যুতে বিএনপির চেয়ারম্যান পদটি শূন্য রয়েছে। সেই শূন্যতা পূরণের লক্ষ্যে তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে এই পদে বসানো হবে।

২৫ জুলাই, ২০২৬
মনোনয়ন বৈধ হওয়ায় ডা. তাসনিম জারাকে অভিনন্দন জানালেন বিএনপি প্রার্থীর

মনোনয়ন বৈধ হওয়ায় ডা. তাসনিম জারাকে অভিনন্দন জানালেন বিএনপি প্রার্থীর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেলেন ডা. তাসনিম জারা। স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার মনোনয়ন বৈধ ঘোষণা করায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন একই আসনের বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। শনিবার (১০ জানুয়ারি) ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে মনোনয়ন বাতিলের আদেশের বিরুদ্ধে করা আপিলের শুনানি শেষে নির্বাচন কমিশন ডা. তাসনিম জারার মনোনয়ন বৈধ ঘোষণা করে।

২৫ জুলাই, ২০২৬
১৫ আসনে প্রার্থী বদলাল বিএনপি

১৫ আসনে প্রার্থী বদলাল বিএনপি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এখন পর্যন্ত ১৫টি আসনে প্রার্থিতায় পরিবর্তন এনেছে বিএনপি। দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ শীর্ষ কয়েকজন নেতার আসনেও বিকল্প প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। দলীয় সূত্রগুলোর দাবি, ধানের শীষের বিজয় নিশ্চিত করতেই এই কৌশলগত পরিবর্তন আনা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
চরমোনাই পীর ও জোনায়েদ সাকিকে গানম্যান অনুমোদন

চরমোনাই পীর ও জোনায়েদ সাকিকে গানম্যান অনুমোদন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিকে অস্ত্রধারী দেহরক্ষী (গানম্যান) দেওয়ার অনুমোদন দিয়েছে সরকার। একই সঙ্গে মেহেরপুর-১ আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী মাসুদ অরুণকেও গানম্যান দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, রাজনৈতিক ব্যক্তিদের করা আবেদন যাচাই-বাছাই শেষে গত বুধবার (৭ জানুয়ারি) এ তিনজনকে গানম্যান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

২৫ জুলাই, ২০২৬
‘চাঁদাবাজ ডটকম’ চালুর ঘোষণা নাসিরউদ্দীন পাটোয়ারীর

‘চাঁদাবাজ ডটকম’ চালুর ঘোষণা নাসিরউদ্দীন পাটোয়ারীর

সারাদেশে ছড়িয়ে পড়া চাঁদাবাজি ও দুর্নীতির মোকাবিলায় নতুন ডিজিটাল উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটোয়ারী। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নির্বাচনী প্রচারণার সময় দেওয়া এক ভিডিও বক্তব্যে তিনি জানান, ‘চাঁদাবাজ ডটকম’ (chandabaj.com) নামে একটি ওয়েবসাইট ও জাতীয় হটলাইন চালু করা হবে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে সাধারণ মানুষ বিভিন্ন স্থানে সক্রিয় চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রমাণের ভিত্তিতে অভিযোগ জানাতে পারবেন।

২৫ জুলাই, ২০২৬
ভোট কেন্দ্র দখলের পরিকল্পনা চলছে: ব্যারিস্টার ফুয়াদ

ভোট কেন্দ্র দখলের পরিকল্পনা চলছে: ব্যারিস্টার ফুয়াদ

একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা নির্বাচনের আগেই ভোটকেন্দ্র দখলের পরিকল্পনা করছে অভিযোগ করে বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ভোটার ও প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত না হলে কখনোই সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে না। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা এলাকায় জোটের নেতাকর্মীদের সঙ্গে নির্বাচন আচরণবিধি বিষয়ক এক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

২৫ জুলাই, ২০২৬
আ.লীগ নেতাকর্মীদের গ্রেফতার করা হলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি বিএনপি প্রার্থীর

আ.লীগ নেতাকর্মীদের গ্রেফতার করা হলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি বিএনপি প্রার্থীর

আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ বা মামলা না থাকলে তাদের হয়রানি করলে জনসাধারণকে সঙ্গে নিয়ে থানা ঘেরাও করার হুশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের প্রার্থী হারুনুর রশিদ। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নয়াগোলা এলাকায় কল্যাণপুর যুব সংঘের আয়োজনে নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্যে এ হুঁশিয়ারি দেন তিনি। হারুনুর রশিদ বলেন, 'আওয়ামী লীগ এখন আর ভোট করছে না। আগামী নির্বাচনে তাদের কোনো প্রতীক থাকবে না। এখন তারা কাকে ভোট দেবে, সেটা তাদের নিজস্ব বিষয়।

২৫ জুলাই, ২০২৬
প্রশাসন বিএনপির দিকে হেলে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রশাসন বিএনপির দিকে হেলে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

দেশের প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে পড়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। সোমবার (৫ জানুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ‘আজাদী পদযাত্রা’র আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় তিনি পুরো বাংলাদেশকে ‘আজাদ অঞ্চল’ হিসেবে উল্লেখ করেন। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, 'আমরা বিভিন্ন জায়গা থেকে তথ্য পাচ্ছি, প্রশাসন একটি দলের দিকে হেলে পড়েছে, সেই দলটি হলো বিএনপি। তারেক রহমান বাংলাদেশে এসেছেন, আমরা তাকে স্বাগত জানিয়েছি। কিন্তু প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী অফিস বাদ দিয়ে রোডের পাশে গিয়ে তারেক জিয়াকে সালাম বিনিময় করেছেন।'

২৫ জুলাই, ২০২৬
যারা মিটার চুরি করেছে, তারাই এখন ভোট চুরির প্রস্তুতি নিচ্ছে: হাসনাত আব্দুল্লাহ

যারা মিটার চুরি করেছে, তারাই এখন ভোট চুরির প্রস্তুতি নিচ্ছে: হাসনাত আব্দুল্লাহ

যারা অতীতে ট্রান্সমিটার, মিটার বা ব্যাংকের টাকা চুরি করেছে, তারাই এখন ভোট চুরির প্রস্তুতি নিচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় জোটের কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে দেবীদ্বার উপজেলার ইউছুফপুর ইউনিয়নে ‘ভারতীয় আগ্রাসন বিরোধী পদযাত্রা’র অংশ হিসেবে আয়োজিত এক উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি। হাসনাত বলেন, 'চুরি করে ভোট দিয়ে ক্ষমতায় আসার কোনো লাভ নেই। আমরা ভোট চুরি হতে দিচ্ছি না, বরং জনগণ যাতে তাদের ভোট দিতে পারে, সে ব্যবস্থাও আমরা নিশ্চিত করব।'

২৫ জুলাই, ২০২৬
নির্বাচনী হলফনামা: জামায়াত প্রার্থী শিশির মনিরের ব্যাংকে মাত্র ২ হাজার টাকা!

নির্বাচনী হলফনামা: জামায়াত প্রার্থী শিশির মনিরের ব্যাংকে মাত্র ২ হাজার টাকা!

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামায় প্রার্থীদের সম্পদের বিবরণ উঠে আসছে। সুনামগঞ্জ-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট শিশির মনিরের হলফনামায় তার ও তার স্ত্রীর সম্পদের ব্যবধান বেশ চোখে পড়ার মতো। হলফনামা অনুযায়ী, পেশায় আইনজীবী শিশির মনিরের বার্ষিক আয় প্রায় ৫১ লাখ টাকা। তার কাছে বর্তমানে নগদ অর্থ রয়েছে ৯ লাখ ৫২ হাজার ৪ টাকা। তবে ব্যাংক হিসাবে জমা আছে মাত্র ২ হাজার ৩০০ টাকা। এছাড়া তার মালিকানায় ৩৭ লাখ ৫০ হাজার টাকার যানবাহন, ৪ লাখ টাকার ইলেকট্রনিক সামগ্রী এবং উপহার হিসেবে পাওয়া ২৫ ভরি সোনা রয়েছে।

২৫ জুলাই, ২০২৬
ইসলামী আন্দোলনকে বাদ দিয়েই জামায়াত জোটের জরুরি বৈঠক

ইসলামী আন্দোলনকে বাদ দিয়েই জামায়াত জোটের জরুরি বৈঠক

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে আসন সমঝোতা নিয়ে তোলপাড় তৈরি হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটে। ইসলামী আন্দোলন বাংলাদেশকে বাদ রেখে জোটের বাকি ৯ দলের শীর্ষ নেতাদের সঙ্গে জরুরি বৈঠক করেছে জোটটি। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাকার মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ ফয়সাল বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো প্রতিনিধি না থাকার বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ।

২৫ জুলাই, ২০২৬
বিড়িতে সুখ টান দিয়ে দাঁড়িপাল্লায় ভোট চাইতে বলা জামায়াত প্রার্থীকে শোকজ

বিড়িতে সুখ টান দিয়ে দাঁড়িপাল্লায় ভোট চাইতে বলা জামায়াত প্রার্থীকে শোকজ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আনুমানিক ২০ লাখ টাকা মূল্যের ১৬০ কেজি গাঁজা মাত্র ৭ লাখ টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগে নবীনগর থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ হাসান ও কনস্টেবল আবু কাউছারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে জেলার পুলিশ সুপার আবদুর রউফের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাদের সাময়িক বরখাস্ত করা হয়। থানার একাধিক সূত্রে জানা গেছে, গত ৫ জানুয়ারি সকালে উপজেলার রসুল্লাবাদ সড়কের কানাইবাড়ি মোড়ে এসআই জাহিদ হাসানের নেতৃত্বে কনস্টেবল আবু কাউছার অবৈধ মাদকসহ একটি পিকআপ আটক করেন।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. ভারতের কাছে ১১৪ রানে হেরে গেল বাংলাদেশ সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. ভারতের কাছে ১১৪ রানে হেরে গেল বাংলাদেশ