রাজনীতি
যেসব আসনে লড়াই করবে জামায়াত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত-এনসিপির সমন্বয়ে গড়া ১১ দলীয় জোটের আসন সমঝোতা ঘোষণা করা হয়েছে। এতে ৩০০ আসনের মধ্যে ২৫৩টি আসনে সমঝোতার কথা জানানো হয়। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জামায়াতের নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, ‘সমঝোতার ভিত্তিতে জামায়াত ১৭৯টি, এনসিপি ৩০টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি, খেলাফত মজলিস ১০টি, এলডিপি ৭টি, এবি পার্টি ৩টি, বিডিপি ২টি ও নেজামে ইসলাম ২টি আসনে নির্বাচন করবে।’
খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা আজ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আজ নাগরিক শোকসভা অনুষ্ঠিত হবে। শুক্রবার (১৬ জানুয়ারি) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠান বেলা আড়াইটায় এই শোকসভা কার্যক্রম শুরু হবে। শোকসভায় বিএনপির চেয়ারপারসন তারেক রহমান ও জিয়া পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত থাকবেন। এছাড়া, শোকসভায় অংশগ্রহণ করবেন দেশের বিভিন্ন পেশাজীবী প্রতিনিধিরা। এর আগে, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এক সংবাদ সম্মেলনে শোকসভার বিস্তারিত তুলে ধরা হয়।
দলীয় সিদ্ধান্ত অমান্য করায় রুমিন ফারহানাসহ ৮ জন বিএনপি থেকে বহিষ্কার
দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ায় ব্যারিস্টার রুমিন ফারহানাসহ আটজনকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানান।
গণভোটে ‘হ্যাঁ’ নিশ্চিত করতে ২৭০ অ্যাম্বাসেডর নিয়োগ করবে এনসিপি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং প্রস্তাবিত গণভোটকে সামনে রেখে দেশব্যাপী সংগঠিত প্রচারণায় নামছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গণভোটে ‘হ্যাঁ’ ভোট বিজয়ী করতে দলটি সারা দেশে ২৭০ জন ‘অ্যাম্বাসেডর’ নিয়োগ দেবে। এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সর্বশেষ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, যেখানে সংসদীয় আসনে দলের নিজস্ব প্রার্থী থাকবেন, সেখানে গণভোটের প্রচারণা পরিচালনার দায়িত্ব সেই প্রার্থীদের। আর যেসব আসনে প্রার্থী নেই, সেসব এলাকায় মাঠপর্যায়ে কাজের জন্য আলাদা করে ২৭০ জন অ্যাম্বাসেডর দায়িত্ব পালন করবেন।
রাষ্ট্রের চেয়ে জনগণকে শক্তিশালী হতে হবে: আমির খসরু
রাষ্ট্রের চেয়ে জনগণকে শক্তিশালী হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে চট্টগ্রামের সিমেন্ট হোস্টেলে বৌদ্ধ ধর্মাবলম্বীদের এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। আমির খসরু বলেন, 'সবার স্বাধীনতা আছে বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে গিয়ে স্বাধীনভাবে কাজ করার। এটা প্রত্যেক নাগরিকের সমান অধিকার। আমি অনুরোধ করব, আপনারা হৃদয়ে এটা ধারণ করবেন। আপনারা এখানে বহিরাগত, সাময়িক কারণে এখানে এসেছেন- এমন ভাববেন না। আপনারা ভাববেন এখানে আপনি কাজ করছেন, এটাই আপনার জায়গা, এটাই আপনার দেশ।
সারজিস আলমের আয়–সম্পদে ভয়াবহ অসংগতি; রিটার্নে ২৮ লাখ, হলফনামায় ৯ লাখ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী সারজিস আলমের আয় ও সম্পদের ঘোষণায় বড় ধরনের গরমিল পাওয়া গেছে। নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া হলফনামা ও আয়কর রিটার্নের তথ্যে স্পষ্ট পার্থক্য ধরা পড়েছে। পঞ্চগড়-১ আসনের এই প্রার্থী হলফনামায় নিজের পেশা ব্যবসা উল্লেখ করে বার্ষিক আয় দেখিয়েছেন ৯ লাখ টাকা। তবে ২০২৫–২৬ করবর্ষের আয়কর রিটার্নে তার বার্ষিক আয় উল্লেখ করা হয়েছে ২৮ লাখ ৫ হাজার টাকা, যা হলফনামায় দেখানো আয়ের প্রায় তিন গুণ। একই বিষয়ে দুটি নথিতে ভিন্ন ভিন্ন তথ্য দেওয়ায় প্রশ্ন উঠেছে তথ্যের স্বচ্ছতা নিয়ে। শুধু আয় নয়, সম্পদের ঘোষণাতেও রয়েছে অসংগতি। আয়কর রিটার্ন অনুযায়ী সারজিস আলমের মোট সম্পদের পরিমাণ ৩৩ লাখ ৭৩ হাজার টাকা।
বিএনপির নতুন ওয়েব অ্যাপ ‘ম্যাচ মাই পলিসি’
নতুন ওয়েব অ্যাপ ‘ম্যাচ মাই পলিসি’ চালু করেছে বিএনপি। জুলাই-পরবর্তী নতুন বাংলাদেশে রাজনৈতিক অংশগ্রহণ, পলিসিভিত্তিক আলোচনা ও তরুণ প্রজন্মের মতামতকে গুরুত্ব দেওয়ার লক্ষ্যেই বিএনপির এমন পদক্ষেপ। শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টের সঙ্গে একটি ভিডিও যুক্ত করা হয়েছে।পোস্টে বলা হয়, ‘ম্যাচ মাই পলিসি’ অ্যাপটি (www.matchmypolicy.net) বাংলাদেশের রাজনীতিতে প্রথমবারের মতো একটি ইন্টারঅ্যাকটিভ ডিজিটাল পলিসি প্ল্যাটফর্ম।
মুক্তিযোদ্ধা হত্যাকারীরা রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: হাবিব-উন-নবী সোহেল
১৯৭১ সালে মুক্তিযোদ্ধাদের হত্যা ও মা-বোনদের ইজ্জত লুণ্ঠন করা গোষ্ঠী এখন নির্বাচনকে সামনে রেখে দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি করতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল। শুক্রবার (১৬ জানুয়ারি) শেরে বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানানোর পর এ মন্তব্য করেন তিনি। হাবিব-উন-নবী খান সোহেল বলেন, 'প্রশাসনের কেউ যদি জনগণের রায়কে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে, তাহলে দেশের মানুষ আবার গণতান্ত্রিক আন্দোলনের পথে নামবে।'
বিমানবন্দর থেকে এভারকেয়ার হাসপাতালের পথে তারেক রহমান
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাল-সবুজ বুলেটপ্রুফ মিনিবাসে চড়ে এভারকেয়ার হাসপাতালের পথে রওনা দিয়েছেন তারেক রহমান। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকা তার মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। এরপর তিনি রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন এবং দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখবেন, জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। সারা দেশ থেকে লাখ লাখ নেতাকর্মী রাজধানীর ওই এলাকায় অপেক্ষা করছেন।
২৬৮ আসনে এককভাবে নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৬৮ আসনে এককভাবে লড়াই করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট থেকে বেরিয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন তারা। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল ৩টায় পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।
বিমানবন্দরে জুতা খুলে মাটি স্পর্শ করলেন তারেক রহমান
দীর্ঘ ১৭ বছর পর লন্ডন থেকে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিমানবন্দরে নেমেই জুতা খুলে দেশের মাটি স্পর্শ করেন তিনি। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টায় তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ফ্লাইট নং বিজি-২০২-তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এতদিন পর দেশে ফিরে বিমানবন্দরে তারেক রহমানকে স্বাগত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। এরপরই স্ত্রী ডা. জুবাইদা রহমানের মা সৈয়দা ইকবাল মানদ বানুর সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।
জামায়াত আমিরের সঙ্গে বিশেষ সাক্ষাতে নাহিদ ইসলাম
বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বিশেষ সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। রোববার (১১ জানুয়ারি) নাহিদ ইসলামের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়েছে, এই বৈঠকে তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন।