রাজনীতি
খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে তারেক রহমান
রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান শেষ করে মা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৪টা ১৮ মিনিটে সংবর্ধনাস্থল ত্যাগ করে হাসপাতালের উদ্দেশ্যে যাত্রা করেন তারেক রহমান। সন্ধ্যা ৬টার দিকে তাকে বহন করা গাড়িটি এভারকেয়ারের প্রবেশদ্বারে পৌঁছায়। এর আগে, তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান রাজধানীর গুলশানের বাসা থেকে দুপুরে সরাসরি হাসপাতাল পৌঁছেছিলেন।
জাতির উদ্দেশে তারেক রহমানের পূর্ণাঙ্গ ঐতিহাসিক ভাষণ
দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষ করে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকার ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে গণসংবর্ধনায় যোগ দেন। তারেক রহমানকে একনজর দেখতে বিমানবন্দর থেকে সংবর্ধনাস্থল পর্যন্ত পুরো পথে ছিলো লাখ লাখ নেতাকর্মীর স্রোত।
খুনিরা ধরা না পড়লে নিরাপত্তা লাগবে না
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, খুনিরা বাইরে ঘুরে বেড়ালে কোনো গানম্যান দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা যায় না। খুনিদের গ্রেপ্তার ও শাস্তির আওতায় আনা হলে কারও জন্য গানম্যানের প্রয়োজন হবে না, তখন দেশের মানুষ নিরাপদ থাকবে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে রংপুর নগরীর জুলাই চত্বরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বামীর পাশেই শায়িত হবেন খালেদা জিয়া, চলছে প্রস্তুতি
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জাতীয় সংসদ ভবনের পাশে জিয়া উদ্যানে তার স্বামী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পূর্ব পাশে সমাহিত করা হবে। গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, শহীদ জিয়াউর রহমানের মাজারের স্থাপত্য নকশা যেই প্রতিষ্ঠান তৈরি করেছিল, এবারও একই প্রতিষ্ঠানকে দিয়ে বেগম খালেদা জিয়ার কবর খোঁড়া ও বাঁধাইয়ের কাজ করা হচ্ছে। এর ফলে মূল নকশা ও সৌন্দর্যে কোনো ধরনের পরিবর্তন আসবে না।
মায়ের কফিনের সামনে তারেক রহমানের কোরআন তেলাওয়াত
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মরদেহ বর্তমানে তার ছেলে তারেক রহমানের গুলশানস্থ বাসায় রাখা হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) সকালে খালেদা জিয়ার মরদেহ ঢাকার এভারকেয়ার হাসপাতাল থেকে বাংলাদেশের জাতীয় পতাকায় মোড়ানো একটি বিশেষ গাড়িতে করে সরাসরি গুলশান যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। তারেক রহমান, তার কন্যা জাইমা রহমানসহ পরিবারের অন্য সদস্যরা ও বিএনপি নেতাকর্মীরা সেখানে উপস্থিত থেকে দেশরত্ন খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন।
শেষবারের মতো ফিরোজার আঙিনায় খালেদা জিয়া
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ শেষবারের মতো রাজধানীর গুলশানে তার বাসভবন 'ফিরোজা'য় নেওয়া হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) সোয়া ৯টার পর জাতীয় পতাকায় মোড়ানো মরদেহবাহী গাড়িটি ফিরোজায় প্রবেশ করলে শেষবারের মতো নেত্রীর স্মৃতিচারণে ভিড় জমে ওঠে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমদ, রেজা কিব্রিয়া এবং দলের বিপুল সংখ্যক শীর্ষ নেতারা সেখানে উপস্থিত ছিলেন।
স্বতন্ত্র প্রার্থিতার সিদ্ধান্ত দলকে আগেই জানিয়েছিলাম: রুমিন
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, দলীয় মনোনয়ন না পেলে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি তিনি আগেই দলের হাইকমান্ডকে জানিয়েছিলেন। বুধবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার একটি রেস্তোরাঁয় কর্মী-সমর্থকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মানিক মিয়া অ্যাভিনিউয়ে জনস্রোত, খুলে দেওয়া হলো সংসদের দক্ষিণ প্লাজার গেট
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে নেমেছে লাখো মানুষের ঢল। সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো এলাকা শোকাতুর জনসমুদ্রে পরিণত হয়। বিপুল জনসমাগম সামাল দিতে এবং জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার প্রবেশ পথ খুলে দেওয়া হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) সকাল সোয়া ১০টার পর জিয়া উদ্যানসংলগ্ন দক্ষিণ প্লাজার গেট খুলে দিলে বিপুলসংখ্যক মানুষ সেখানে প্রবেশ করে। জানাজার জন্য দক্ষিণ প্লাজার দুটি বড় মাঠ উন্মুক্ত রাখা হয়েছে।
দীর্ঘ দুই দশক পর বরিশাল সফরে যাচ্ছেন তারেক রহমান
প্রায় দুই দশক পর বরিশাল সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২৬ জানুয়ারি দুপুর ২টায় বরিশাল নগরীর বেলস পার্কে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন তিনি। দলের একাধিক দায়িত্বশীল সূত্র জানায়, গত বুধবার (১৪ জানুয়ারি) রাতে বিএনপির গুলশান কার্যালয় থেকে বরিশাল বিভাগের নেতাদের এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়।
জাতীয় পতাকায় মোড়ানো গাড়িতে মানিক মিয়া এভিনিউতে নেয়া হচ্ছে খালেদা জিয়ার মরদেহ
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মরদেহ জাতীয় পতাকায় মোড়ানো একটি গাড়িতে করে গুলশান থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানাজার জন্য নেওয়া হচ্ছে। বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ১১টা ৪ মিনিটে খালেদা জিয়াকে বহনকারী গাড়িবহর তারেক রহমানের গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসা থেকে বের হয়। গাড়িবহরে লাল-সবুজ রঙের বাসও রয়েছে। তারেক রহমান, তাঁর স্ত্রী জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান, ছোট ভাই আরাফাত রহমান কোকোর স্ত্রীসহ পরিবারের অন্যান্য সদস্যরা জানাজাস্থলে যাচ্ছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার স্বজনরাও গাড়িবহরে রয়েছেন।
বুকে ব্যথা নিয়ে হাসপাতালে মাহমুদুর রহমান মান্না, শঙ্কামুক্ত
বুকে ব্যথা অনুভব করায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে রাজধানীর শাহবাগে অবস্থিত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তার অবস্থা গুরুতর নয় এবং তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
জানাজাস্থলে পৌঁছালো খালেদা জিয়ার মরদেহ
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছেছে। তাকে বহন করা হয় লাল-সবুজ জাতীয় পতাকায় মোড়ানো ফ্রিজার ভ্যানে। বুধবার (৩১ ডিসেম্বর) বেলা ১১টা ৪৮ মিনিটে সেনাবাহিনী মানব চেইন তৈরি করে রাষ্ট্রীয় প্রটোকলের সঙ্গে মরদেহ জানাজাস্থলে নিয়ে আসে। এর আগে সকাল ৮টা ৫৪ মিনিটে খালেদা জিয়ার মরদেহ এভার কেয়ার হাসপাতাল থেকে বের করে গুলশানের বাসায় নেওয়া হয়।