খুনিরা ধরা না পড়লে নিরাপত্তা লাগবে না

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, খুনিরা বাইরে ঘুরে বেড়ালে কোনো গানম্যান দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা যায় না। খুনিদের গ্রেপ্তার ও শাস্তির আওতায় আনা হলে কারও জন্য গানম্যানের প্রয়োজন হবে না, তখন দেশের মানুষ নিরাপদ থাকবে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে রংপুর নগরীর জুলাই চত্বরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা গেলে যারা খুনের পরিকল্পনা করছে, তারা এমন কাজ থেকে বিরত থাকবে। এতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিরও উন্নতি হবে।

তিনি বলেন, নানা কৌশলে নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে। আমরা হাদি ভাইয়ের হত্যার বিচার ও খুনিদের গ্রেপ্তার চাই। একই সঙ্গে ভবিষ্যতে যেন এ ধরনের হত্যাকাণ্ড না ঘটে, সরকারকে তা নিশ্চিত করতে হবে। গত দেড় বছরে দেশে হত্যাকাণ্ড ও সহিংস ঘটনার পর অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকার কার্যকর ব্যবস্থা নেয়নি। সরকার নির্বাচনের সময়সীমা ঘোষণা করেছে, এখন শান্তি-শৃঙ্খলা রক্ষা ও নির্বাচনে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করাও জরুরি।

এনসিপির এই নেতা অভিযোগ করেন, পতিত আওয়ামী লীগ ও তাদের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। গণঅভ্যুত্থানের পর তাদের দোসরদের আইনের আওতায় আনা সম্ভব ছিল, কিন্তু আইনের ফাঁকফোকর দিয়ে তারা বেরিয়ে গেছে। সত্যিকারের বিচার প্রক্রিয়া কার্যকর হলে আজ আমার ভাইকে ককটেল বিস্ফোরণে প্রাণ দিতে হতো না।

হাদি হত্যাকাণ্ড প্রসঙ্গে আখতার হোসেন বলেন, এ ঘটনার সঙ্গে জড়িতরা দেশের ভেতরে লুকিয়ে আছে নাকি ভারতে পালিয়েছে—এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী স্পষ্ট কোনো বার্তা দিতে পারছে না। আমাদের ধারণা, রাষ্ট্রযন্ত্র বা প্রশাসনের ভেতরের কেউ কেউ এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। কারণ খুনি পরিচিত এবং তার সবকিছু প্রকাশ্য, একার পক্ষে এমন হত্যাকাণ্ড ঘটিয়ে পালিয়ে যাওয়া বা লুকিয়ে থাকা সম্ভব নয়। এখানে একটি বড় চক্র কাজ করেছে। দ্রুত সময়ের মধ্যে ওসমান হাদি হত্যার পেছনের সেই চক্রকে শনাক্ত করে শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি।

এ সময় জাতীয় নাগরিক পার্টির জেলা আহ্বায়ক আল মামুন, এনসিপি নেতা তৌফিক ইসলামসহ স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. ভারতের কাছে ১১৪ রানে হেরে গেল বাংলাদেশ সদ্য. জাফর ইকবাল ও মাকসুদ কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. ভারতের কাছে ১১৪ রানে হেরে গেল বাংলাদেশ সদ্য. জাফর ইকবাল ও মাকসুদ কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি