রাজনীতি

ভারতের সেবাদাস ছিল শেখ হাসিনার সরকার: সালাউদ্দিন আহমদ

ভারতের সেবাদাস ছিল শেখ হাসিনার সরকার: সালাউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা ও তার সরকার দিল্লিতে পালিয়ে আশ্রয় নিয়েছে, কারণ তারা ছিল ভারতের সেবাদাস। তিনি বলেন, শেখ হাসিনা এখন আশ্রয় নিয়েছে তার নিজের স্থানে, দিল্লিতে। এরা ভারতীয় দল, এরা ভারতীয় সেবাদাস সরকার ছিল।

২৫ জুলাই, ২০২৬
খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ১১টা ৫৫ মিনিটে ভারতের বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

২৫ জুলাই, ২০২৬
খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সরদার আইয়াজ সাদিক। বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টা ৪৫ মিনিটে পাকিস্তানের স্পিকার ঢাকায় পৌঁছান বলে জানিয়েছ ঢাকায় পাকিস্তান হাইকমিশনের প্রেস কাউন্সিলর মো. ফসিহ উল্লাহ খান। বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বুধবার দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। নামাজে জানাজা পড়াবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব।

২৫ জুলাই, ২০২৬
বেগম খালেদা জিয়ার জানাজা পড়াবেন যিনি

বেগম খালেদা জিয়ার জানাজা পড়াবেন যিনি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজার নামাজে ইমামতি করবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক। এ তথ্য জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মুফতি আবদুল মালেক দেশ-বিদেশের প্রসিদ্ধ ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ইসলামিক স্টাডিজ, হাদিস ও ফিকহে ইসলামির ওপর উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন। তিনি বিশ্বখ্যাত ইসলামি স্কলার মুফতি বিচারপতি তাকী ওসমানীর শিষ্য।

২৫ জুলাই, ২০২৬
স্বামীর মতো সেই মানিক মিয়াতেই শেষ বিদায় খালেদা জিয়ার

স্বামীর মতো সেই মানিক মিয়াতেই শেষ বিদায় খালেদা জিয়ার

বিএনপির সাবেক চেয়ারপারসন ও দুইবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শেষকৃত্য অনুষ্ঠিত হচ্ছে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার মাঠে শুরু হওয়া জানাজায় অংশগ্রহণ করছেন লাখো জনতা। চুয়াল্লিশ বছর আগে ১৯৮১ সালে এই একই স্থানেই বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জানাজা অনুষ্ঠিত হয়েছিল। এবার সেখানেই হবে তাঁর স্ত্রী খালেদা জিয়ার জানাজা। জানাজা শেষে সকলের শ্রদ্ধা নিবেদনের পর তাকে শায়িত করা হবে স্বামীর কবরের পাশে।

২৫ জুলাই, ২০২৬
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির ৫ বিদ্রোহী নেতা

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির ৫ বিদ্রোহী নেতা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরিক দলগুলোর সঙ্গে যেসব আসনে সমঝোতা হয়েছে, সেসব আসনেও বিএনপির একাধিক বিদ্রোহী প্রার্থী সক্রিয় থাকায় বিব্রত অবস্থায় পড়েছে দলটি। পরিস্থিতি সামাল দিতে বিদ্রোহী প্রার্থীদের পর্যায়ক্রমে গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে ডাকা হচ্ছে। এরই মধ্যে কয়েকজন স্বতন্ত্র প্রার্থী দলের চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

২৫ জুলাই, ২০২৬
তারেক রহমানের স্বদেশে ফেরা, যা বলছে বিশ্ব গণমাধ্যম

তারেক রহমানের স্বদেশে ফেরা, যা বলছে বিশ্ব গণমাধ্যম

যুক্তরাজ্যের লন্ডনে দীর্ঘ নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে ৬ হাজার ৩১৪ দিন পর বাংলাদেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে তাঁকে বহনকারী বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

২৫ জুলাই, ২০২৬
তারেক রহমানের হাতে শোকবার্তা তুলে দিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

তারেক রহমানের হাতে শোকবার্তা তুলে দিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা ও দাফন অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ঢাকায় এসে খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের আনুষ্ঠানিক শোকবার্তা তুলে দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে। বুধবার (৩১ ডিসেম্বর) বেলা ১১টা ৫৫ মিনিটে ভারতের বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন জয়শঙ্কর।

২৫ জুলাই, ২০২৬
দেশে ফিরে ইনসাফের বার্তা তারেক রহমানের

দেশে ফিরে ইনসাফের বার্তা তারেক রহমানের

দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর দেশে ফিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন। বৃহস্পতিবার বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে তিনি মঞ্চে ওঠেন এবং ৩টা ৫৭ মিনিটে বক্তব্য শুরু করেন। বক্তব্যের শুরুতেই তিনি বলেন, ‘প্রিয় বাংলাদেশ।’

২৫ জুলাই, ২০২৬
খালেদা জিয়ার জানাজায় যোগ দিলেন ৩২ দেশের কূটনীতিক

খালেদা জিয়ার জানাজায় যোগ দিলেন ৩২ দেশের কূটনীতিক

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে জানাজাস্থলে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ৩২ দেশের কূটনীতিক, রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানরা। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত নামাজে জানাজায় অংশ নেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মেগান বোল্ডিন, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, এবং ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার।

২৫ জুলাই, ২০২৬
অনন্ত যাত্রায় লাখো মানুষের ভালোবাসা

অনন্ত যাত্রায় লাখো মানুষের ভালোবাসা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ এবং আশপাশের এলাকায় মিলিত হয়েছে লাখ লাখ মানুষ। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের জানাজা অনুষ্ঠিত হবে। ভোর থেকেই জানাজাস্থল ও আশেপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে। অনেক মানুষ কান্নায় ভেঙে পড়ে শেষ শ্রদ্ধা জানাতে দেখা গেছে। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার পরিবর্তে কফিন রাখা হয়েছে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্তে।

২৫ জুলাই, ২০২৬
খালেদা জিয়ার জানাজায় অংশ নিলেন প্রধান উপদেষ্টা

খালেদা জিয়ার জানাজায় অংশ নিলেন প্রধান উপদেষ্টা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে আজ (৩১ ডিসেম্বর) মানিক মিয়া অ্যাভিনিউয়ে উপস্থিত হয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ১২টার পর জাতীয় পতাকায় মোড়ানো কফিনবাহী গাড়ি সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রবেশ করে। দুপুর ২টায় অনুষ্ঠিত জানাজা নামাজ পরিচালনা করবেন বায়তুল মোকাররম মসজিদের খতিব আব্দুল মালেক। এর আগে, সকাল ১১টার দিকে গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বরের তারেক রহমানের বাসা থেকে মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স যাত্রা শুরু করে।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. দেশের ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি সদ্য. মাত্র ৪ মিনিটের ব্যবধানে ৩টি ককটেল বিস্ফোরণ সদ্য. রাজধানীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় আ. লীগের কেন্দ্রীয় নেতাদের নির্দেশের দাবি পুলিশের সদ্য. সবাইকে কাঁদিয়ে গেলেন অপ্রতীম, চিরনিদ্রায় শায়িত শেষ ঠিকানায় সদ্য. অপ্রতীম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ সদ্য. দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে ১১ দলীয় ঐক্য সদ্য. অপ্রতিমের জানাজার পর কুবি শিক্ষার্থীদের বিক্ষোভের ডাক সদ্য. বিরোধী দলের লংমার্চ নিয়ে পোস্ট করায় জিএমপি কর্মকর্তাকে প্রত্যাহার সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. দেশের ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি সদ্য. মাত্র ৪ মিনিটের ব্যবধানে ৩টি ককটেল বিস্ফোরণ সদ্য. রাজধানীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় আ. লীগের কেন্দ্রীয় নেতাদের নির্দেশের দাবি পুলিশের সদ্য. সবাইকে কাঁদিয়ে গেলেন অপ্রতীম, চিরনিদ্রায় শায়িত শেষ ঠিকানায় সদ্য. অপ্রতীম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ সদ্য. দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে ১১ দলীয় ঐক্য সদ্য. অপ্রতিমের জানাজার পর কুবি শিক্ষার্থীদের বিক্ষোভের ডাক সদ্য. বিরোধী দলের লংমার্চ নিয়ে পোস্ট করায় জিএমপি কর্মকর্তাকে প্রত্যাহার