ভারতের সেবাদাস ছিল শেখ হাসিনার সরকার: সালাউদ্দিন আহমদ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা ও তার সরকার দিল্লিতে পালিয়ে আশ্রয় নিয়েছে, কারণ তারা ছিল ভারতের সেবাদাস। তিনি বলেন, শেখ হাসিনা এখন আশ্রয় নিয়েছে তার নিজের স্থানে, দিল্লিতে। এরা ভারতীয় দল, এরা ভারতীয় সেবাদাস সরকার ছিল।

মঙ্গলবার ৬ জানুয়ারি সকালে কক্সবাজারের চকরিয়ার পহরচাদা কমিউনিটি সেন্টারে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার বাবা বাংলাদেশের গণতন্ত্র হত্যা করেছে, গণতন্ত্র ধ্বংস করেছে এবং এ দেশের মানুষের অধিকার হরণ করেছে। তারা দুজনই একদলীয় শাসনব্যবস্থা ও এক ব্যক্তির স্বৈরতান্ত্রিক শাসন কায়েম করেছিলেন। শেখ হাসিনা সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করে টানা পনেরো-ষোল বছর দেশে এক নায়কতান্ত্রিক শাসনব্যবস্থা চালু রেখেছিলেন।

তিনি বলেন, এর ফলাফল হিসেবে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শক্তি শেখ হাসিনার পতন হয়েছে।

শেখ হাসিনার সরকার বাংলাদেশকে কখনোই স্বাধীন সত্তা হিসেবে স্বীকৃতি দেয়নি দাবি করে সালাহউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বললেও বাস্তবে তারা এ দেশের মানুষের গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকার হরণ করেছে। তারা ধর্মপ্রাণ মুসলমানদের মনে আঘাত দিয়েছে, আলেম সমাজের ওপর নির্যাতন চালিয়েছে এবং আলেমদের হত্যা করেছে। তার ভাষায়, আওয়ামী লীগ ছিল মূলত একটি ইসলামবিদ্বেষী সরকার।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ রাতের আঁধারে শাপলা চত্বরে গণহত্যা চালিয়ে নিরীহ মাদরাসাছাত্রদের হত্যা করেছিল। এভাবেই দলটি এ দেশের গণমানুষের বিপক্ষে অবস্থান নিয়েছিল। এর পরিণতিতেই আওয়ামী লীগ এ দেশ থেকে চিরতরে উৎখাত হয়েছে। তিনি বলেন, আগামী দিনে কেমন বাংলাদেশ হবে, সে বিষয়ে জনগণ ইতোমধ্যেই রায় দিয়েছে—একটি শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার পক্ষে।

দোয়া মাহফিলে পহরচাদা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা ফরিদ আহমদ আজিজীর সভাপতিত্বে বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম. মোবারক আলী, পহরচাদা সাংগঠনিক ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নাছির উদ্দিন হায়দার, উপদেষ্টা জালাল আহমদ সিকদারসহ বিএনপির সিনিয়র নেতারা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. হাইকোর্টের সামনে বিকট শব্দ, ককটেল বিস্ফোরণ সদ্য. দেশের ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি সদ্য. ৪ দফা দাবি দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ স্থগিত করলেন কুবি শিক্ষার্থীরা সদ্য. মাত্র ৪ মিনিটের ব্যবধানে ৩টি ককটেল বিস্ফোরণ সদ্য. রাজধানীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় আ. লীগের কেন্দ্রীয় নেতাদের নির্দেশের দাবি পুলিশের সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. হাইকোর্টের সামনে বিকট শব্দ, ককটেল বিস্ফোরণ সদ্য. দেশের ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি সদ্য. ৪ দফা দাবি দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ স্থগিত করলেন কুবি শিক্ষার্থীরা সদ্য. মাত্র ৪ মিনিটের ব্যবধানে ৩টি ককটেল বিস্ফোরণ সদ্য. রাজধানীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় আ. লীগের কেন্দ্রীয় নেতাদের নির্দেশের দাবি পুলিশের