রাজনীতি

আ. লীগ থেকে জামায়াতে জয়েন করেন, দায়িত্ব আমরা নেব'

আ. লীগ থেকে জামায়াতে জয়েন করেন, দায়িত্ব আমরা নেব'

আওয়ামী লীগের লোকজনকে জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য লতিফুর রহমান। তিনি বলেন, জামায়াতে যোগ দিলে তাদের সব দায়দায়িত্ব দল নেবে। আইন-আদালত থেকে শুরু করে থানা-পুলিশসংক্রান্ত বিষয়ও তারা দেখবেন। একই সঙ্গে বিএনপি এবং হিন্দু সম্প্রদায়ের লোকজনকেও জামায়াতে যোগদানের আহ্বান জানান তিনি।

২৫ জুলাই, ২০২৬
হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ, শাহবাগ অবরোধ

হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ, শাহবাগ অবরোধ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বাদ জুমা ইনকিলাব মঞ্চ, ঢাবি শাখা। শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে আয়োজিত এই মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণের পর শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে চারপাশের রাস্তা ব্লক করে দেয় সংগঠনের নেতাকর্মীরা। এতে মোড়ের চারপাশে তীব্র যানজট সৃষ্টি হয়।

২৫ জুলাই, ২০২৬
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

সন্ধ্যায় দলের পক্ষ থেকে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় বাংলামোটর পার্টি অফিসে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। আজ বিকাল ৫টার দিকে এক বার্তায় এনসিপি জানিয়েছে, সংবাদ সস্মেলনে নির্বাচনি আপিল শুনানি ও নির্বাচনের সার্বিক বিষয়ে কথা বলবেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ।

২৫ জুলাই, ২০২৬
ছাত্রশিবিরের নতুন সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম

ছাত্রশিবিরের নতুন সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত সদস্য সম্মেলনের মাধ্যমে সংগঠনটির নতুন কেন্দ্রীয় সভাপতি হিসেবে তাকে নির্বাচিত করা হয়। এর আগে, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছিলেন নুরুল ইসলাম সাদ্দাম। পাশাপাশি তিনি সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হিসেবেও দায়িত্বে ছিলেন।

২৫ জুলাই, ২০২৬
কারাবন্দি অবস্থায় হৃদরোগে মৃত্যু আওয়ামী লীগ নেতা ও সংগীতশিল্পী প্রলয় চাকীর

কারাবন্দি অবস্থায় হৃদরোগে মৃত্যু আওয়ামী লীগ নেতা ও সংগীতশিল্পী প্রলয় চাকীর

পাবনা জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও সংগীতশিল্পী প্রলয় চাকী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় গ্রেপ্তার হয়ে তিনি কারাবন্দি ছিলেন। রোববার (১১ জানুয়ারি) রাত সোয়া ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা জেলা কারাগারের জেল সুপার মো. ওমর ফারুক। কারা কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বছরের ১৬ ডিসেম্বর সকালে পাবনা শহরের পাথরতলা এলাকার নিজ বাসা থেকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) প্রলয় চাকীকে আটক করে।

২৫ জুলাই, ২০২৬
বিএনপির দুই নেতাকে কুপিয়ে জখম করায় জামায়াত নেতা গ্রেফতার

বিএনপির দুই নেতাকে কুপিয়ে জখম করায় জামায়াত নেতা গ্রেফতার

বরগুনার পাথরঘাটায় বিএনপির দুই নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগে দায়ের করা মামলায় বজলুর রহমান নামে এক জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৭ জানুয়ারি) সকালে পাথরঘাটা পৌর শহরের ঈমান আলী সড়কে অবস্থিত তার নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার বজলুর রহমান পাথরঘাটা পৌর জামায়াতের আমির। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন বামনা–পাথরঘাটা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহেদ আহমেদ চৌধুরী।

২৫ জুলাই, ২০২৬
১৯ বছর পর বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান

১৯ বছর পর বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান

প্রায় দেড় যুগের বেশি সময় পর দেশে ফিরে আজকের কর্মসূচিতে বাবার কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজ শেষে গুলশানের বাসভবন থেকে রাজধানীর শেরেবাংলা নগরে গিয়ে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন। দীর্ঘ ১৯ বছর পর বাবার কবর জিয়ারত করেন তারেক রহমান। এর আগে ২০০৬ সালের ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সর্বশেষ মাজারে শ্রদ্ধা জানিয়েছিলেন তিনি।

২৫ জুলাই, ২০২৬
তারেক রহমানকে সমবেদনা জামায়াত আমিরের

তারেক রহমানকে সমবেদনা জামায়াত আমিরের

বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গিয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যার দিকে তিনি সেখানে উপস্থিত হন।

২৫ জুলাই, ২০২৬
এনসিপি ছেড়ে বিএনপিতে যোগ দিলেন মীর আরশাদুল হক

এনসিপি ছেড়ে বিএনপিতে যোগ দিলেন মীর আরশাদুল হক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি সমর্থন জানিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগকারী মীর আরশাদুল হক বিএনপিতে যোগ দিয়েছেন। তিনি এনসিপির কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সদস্যসচিব এবং চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়কারী ছিলেন।

২৫ জুলাই, ২০২৬
হাসনাত আবদুল্লাহর প্রার্থিতা বহাল, বিএনপির মঞ্জুরুল মুন্সীর মনোনয়ন বাতিল

হাসনাত আবদুল্লাহর প্রার্থিতা বহাল, বিএনপির মঞ্জুরুল মুন্সীর মনোনয়ন বাতিল

কুমিল্লা-৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ প্রমাণিত হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। অন্যদিকে, একই আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ও দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বহাল রেখেছে ইসি। শনিবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের বেজমেন্ট-২ অডিটোরিয়ামে অনুষ্ঠিত শুনানি শেষে এ সিদ্ধান্ত জানায় নির্বাচন কমিশন।

২৫ জুলাই, ২০২৬
দুঃখ প্রকাশ করলো বিএনপি

দুঃখ প্রকাশ করলো বিএনপি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীতে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত জনদুর্ভোগ ও অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুক্রবার (২৬ ডিসেম্বর) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ দুঃখ প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সপরিবারে দেশে প্রত্যাবর্তন করেন।

২৫ জুলাই, ২০২৬
অগ্রযাত্রা থামাতে আবারও ষড়যন্ত্র চলছে: গোলাম পরওয়ার

অগ্রযাত্রা থামাতে আবারও ষড়যন্ত্র চলছে: গোলাম পরওয়ার

দেশের অগ্রযাত্রা থামাতে আবারও একটি ষড়যন্ত্র দৃশ্যমান হচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীতে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন–২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গোলাম পরওয়ার বলেন, 'একটি কালো যুগ আমাদের পেছনে, সামনে নতুন সম্ভাবনা। ঠিক এই সময়ে জাতিকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাওয়ার কথা থাকলেও আমাদের অগ্রযাত্রা রুখে দিতে নতুন করে চক্রান্ত শুরু হয়েছে।'

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. দেশের ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি সদ্য. অপ্রতীম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ সদ্য. দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে ১১ দলীয় ঐক্য সদ্য. অপ্রতিমের জানাজার পর কুবি শিক্ষার্থীদের বিক্ষোভের ডাক সদ্য. আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার সদ্য. কুবির কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের জানাজা অনুষ্ঠিত সদ্য. সৌদির জ্বালানি স্থাপনা লক্ষ্য করে আবারও হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. নতুন দরে মিলছে স্বর্ণ-রুপা, ভরি কত? সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. দেশের ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি সদ্য. অপ্রতীম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ সদ্য. দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে ১১ দলীয় ঐক্য সদ্য. অপ্রতিমের জানাজার পর কুবি শিক্ষার্থীদের বিক্ষোভের ডাক সদ্য. আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার সদ্য. কুবির কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের জানাজা অনুষ্ঠিত সদ্য. সৌদির জ্বালানি স্থাপনা লক্ষ্য করে আবারও হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. নতুন দরে মিলছে স্বর্ণ-রুপা, ভরি কত?