রাজনীতি

তাসনিম জারার বার্ষিক আয় ১২ লাখের অধিক

তাসনিম জারার বার্ষিক আয় ১২ লাখের অধিক

ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর সাবেক নেতা তাসনিম জারা তার নির্বাচনি হলফনামায় আয় ও সম্পদের বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন। নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামা অনুযায়ী, তাসনিম জারা পেশাগতভাবে একজন চিকিৎসক। বাংলাদেশে চিকিৎসক পেশা থেকে তার বার্ষিক আয় ৭ লাখ ১৩ হাজার ৫৯৭ টাকা। পাশাপাশি বিদেশ থেকে তিনি বছরে ৩ হাজার ২০০ ব্রিটিশ পাউন্ড আয় করেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ লাখ ২৭ হাজার টাকা। এ হিসাবে তার মোট বার্ষিক আয় দাঁড়ায় প্রায় ১২ লাখ ৪০ হাজার ৫৯৭ টাকা।

২৫ জুলাই, ২০২৬
ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইনানের আটকের বিষয়ে যা জানা গেল

ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইনানের আটকের বিষয়ে যা জানা গেল

সম্প্রতি ‘দুবাই পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আটক’ শিরোনামে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিটি ঘিরে ব্যাপক আলোচনা শুরু হলেও অনুসন্ধানে এর সত্যতা পাওয়া যায়নি। রিউমর স্ক্যানার টিমের যাচাইয়ে দেখা গেছে, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান গ্রেপ্তারের দাবিতে প্রচারিত ছবিটি আসল নয়। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া এই ছবি তৈরি করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
বিএনপি থেকে বহিষ্কৃত রুমিন ফারহানা: দল ছাড়িনি, শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করব

বিএনপি থেকে বহিষ্কৃত রুমিন ফারহানা: দল ছাড়িনি, শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করব

বিএনপি থেকে বহিষ্কৃত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘আমি দল ছেড়ে যাইনি। আমি এলাকার মানুষকেও ছেড়ে যাইনি। দেশনেত্রী খালেদা জিয়া আমার ওপর লড়াইয়ের যে দায়িত্ব দিয়ে গেছেন, সেটা শেষ নিঃশ্বাস পর্যন্ত পালন করব।’

২৫ জুলাই, ২০২৬
ফেব্রুয়ারির নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ

ফেব্রুয়ারির নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানিয়েছেন দলটির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ সোমবার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।

২৫ জুলাই, ২০২৬
২৪৩ আসনে প্রার্থী ঘোষণা জিএম কাদেরের জাপার

২৪৩ আসনে প্রার্থী ঘোষণা জিএম কাদেরের জাপার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৪৩টি আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় পার্টির জিএম কাদেরের অংশ। শুক্রবার (২৬ ডিসেম্বর) গুলশানের লেকশোর হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে দলটির চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেন মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। তবে একই সঙ্গে তিনি স্পষ্ট করে জানান, ভোটের মাঠে সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত না হলে জাতীয় পার্টি নির্বাচন থেকে সরে আসতে পারে।

২৫ জুলাই, ২০২৬
খালেদা জিয়ার কবরে নাতনি জাইমা রহমান

খালেদা জিয়ার কবরে নাতনি জাইমা রহমান

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দাফনের পরদিন তাঁর কবরে শ্রদ্ধা জানাতে জিয়ার উদ্যানে গিয়েছেন তার তাঁর নাতনি জাইমা রহমানসহ পরিবারের ঘনিষ্ঠ স্বজনরা । কবর জিয়ারতের সময় পবিত্র কোরআন তিলাওয়াত, দোয়া ও মোনাজাতে অংশ নেন তাঁরা। শুক্রবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে খালেদা জিয়ার কবরে উপস্থিত হন পরিবারের সদস্যরা। এ সময় আরও ছিলেন প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমান, তাঁদের মেয়ে জাহিয়া রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যরা। প্রায় ২০ মিনিট সেখানে অবস্থান শেষে তাঁরা জিয়া উদ্যান ত্যাগ করেন।

২৫ জুলাই, ২০২৬
আয়-সম্পদ নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চলছে: নাহিদ ইসলাম

আয়-সম্পদ নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চলছে: নাহিদ ইসলাম

নির্বাচনি হলফনামায় নিজের আয় ও সম্পদ সংক্রান্ত তথ্য নিয়ে বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার (৭ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব অপপ্রচারের বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরেন তিনি। ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম বলেন, আমার নির্বাচনি হলফনামায় উল্লেখিত আয় ও সম্পদ নিয়ে যে প্রচারণা চালানো হচ্ছে, তা সত্য উদঘাটনের চেষ্টা নয়। বরং, একজন স্বচ্ছ রাজনীতিবিদকে পরিকল্পিতভাবে প্রশ্নবিদ্ধ করার রাজনৈতিক প্রয়াস।'

২৫ জুলাই, ২০২৬
লটারিতে নিয়োগ পাওয়া ডিসি-এসপিদের ‘দলীয়’ দাবি করে অপসারণ চায় জামায়াত

লটারিতে নিয়োগ পাওয়া ডিসি-এসপিদের ‘দলীয়’ দাবি করে অপসারণ চায় জামায়াত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে মাঠ প্রশাসনে নিরপেক্ষতা নিশ্চিতের লক্ষ্যে লটারির মাধ্যমে নিয়োগ পাওয়া জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) ‘দলীয়’ আখ্যা দিয়ে অপসারণের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। একই সঙ্গে এসব পদে নিরপেক্ষ কর্মকর্তাদের নিয়োগ দেওয়ার আহ্বান জানিয়েছে দলটি। বুধবার (৬ জানুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এসব দাবি তুলে ধরেন জামায়াত নেতারা। নির্বাচনের মাঠে সবার জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে প্রশাসনে রদবদল এখন জরুরি বলে দাবি করেছে তারা।

২৫ জুলাই, ২০২৬
মান্নার মনোনয়নপত্র বাতিল

মান্নার মনোনয়নপত্র বাতিল

বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার তৌফিকুর রহমান।তিনি জানান, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে মাহমুদুর রহমান মান্নার হলফনামার তথ্য গড়মিল থাকায় তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। এছাড়া, জাতীয় পার্টির শরিফুল ইসলাম জিন্নাহ হলফনামায় সম্পদের বিবরণীর ফরম দাখিল করেননি। এ অসংগতির কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

২৫ জুলাই, ২০২৬
বিএনপির আইন সম্পাদক কায়সার কামালের বহিষ্কার দাবি করলেন ইনকিলাব মঞ্চ

বিএনপির আইন সম্পাদক কায়সার কামালের বহিষ্কার দাবি করলেন ইনকিলাব মঞ্চ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন সংগঠনটির নেতাকর্মী ও সমর্থকরা। একই সঙ্গে হত্যাকাণ্ডে অভিযুক্ত নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানকে আগের একটি অস্ত্র মামলায় জামিন করে দেওয়া বিএনপিপন্থী আইনজীবী কায়সার কামালের বহিষ্কারের দাবিও জানান তারা। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চের নেতারা প্রকাশ্যে এ দাবি তোলেন।

২৫ জুলাই, ২০২৬
জামায়াতের হামিদুর রহমান আজাদের মনোনয়ন বাতিল

জামায়াতের হামিদুর রহমান আজাদের মনোনয়ন বাতিল

কক্সবাজার-২ আসনের জন্য বাংলাদেশ জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী ও দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ তথ্য নিশ্চিত করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আ. মান্নান। প্রাথমিক তথ্য অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জমা দেওয়া হলফনামায় আজাদ ৭২টি মামলার তথ্য প্রকাশ করেছিলেন। এর মধ্যে ৭০টি মামলায় তিনি খালাস, অব্যাহতি বা মামলা প্রত্যাহার হয়েছে। বাকি দুইটি মামলা এখনও বিচারাধীন।

২৫ জুলাই, ২০২৬
আজও ব্যস্ত কর্মসূচিতে তারেক রহমান

আজও ব্যস্ত কর্মসূচিতে তারেক রহমান

স্বদেশ প্রত্যাবর্তনের পর ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজও একাধিক কার্যক্রমে থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্রে জানা গেছে, আজ বেলা ১১টায় তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারতে যাবেন। এ সময় তার সঙ্গে থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতারা। শুক্রবার (২৬ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে বিএনপির মিডিয়া সেল।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. দেশের ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি সদ্য. অপ্রতীম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ সদ্য. দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে ১১ দলীয় ঐক্য সদ্য. অপ্রতিমের জানাজার পর কুবি শিক্ষার্থীদের বিক্ষোভের ডাক সদ্য. আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার সদ্য. কুবির কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের জানাজা অনুষ্ঠিত সদ্য. সৌদির জ্বালানি স্থাপনা লক্ষ্য করে আবারও হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. নতুন দরে মিলছে স্বর্ণ-রুপা, ভরি কত? সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. দেশের ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি সদ্য. অপ্রতীম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ সদ্য. দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে ১১ দলীয় ঐক্য সদ্য. অপ্রতিমের জানাজার পর কুবি শিক্ষার্থীদের বিক্ষোভের ডাক সদ্য. আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার সদ্য. কুবির কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের জানাজা অনুষ্ঠিত সদ্য. সৌদির জ্বালানি স্থাপনা লক্ষ্য করে আবারও হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. নতুন দরে মিলছে স্বর্ণ-রুপা, ভরি কত?