অপ্রতিমের জানাজার পর কুবি শিক্ষার্থীদের বিক্ষোভের ডাক

কুবি প্রতিনিধি
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০৪:২৯
সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশরাত শাহরিয়ার অপ্রতিমের হত্যার বিচার ও নাগরিক নিরাপত্তার দাবিতে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফেসবুক গ্রুপ ও ব্যক্তিগত অ্যাকাউন্টে পোস্ট দিয়ে শিক্ষার্থীরা এ কর্মসূচির কথা জানান।

শিক্ষার্থীদের পোস্টে বলা হয়, আগামীকাল রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় অপ্রতিমের জানাজার পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। পরবর্তী কর্মসূচি বিক্ষোভ মিছিল থেকেই তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নেওয়া হবে বলে পোস্টে উল্লেখ করা হয়।

এদিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মোজাম্মেল হোসেন আবিরও ফেসবুক গ্রুপে পোস্ট দিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

পোস্টে তিনি বলেন, ‘আগামীকাল ক্লাস বর্জনকে সাধুবাদ জানাই। ক্লাস বর্জন হলেও সবাইকে ক্যাম্পাসে আসার অনুরোধ। সকল কুবিয়ানদের প্রতি অনুরোধ, ক্যাম্পাসে আসুন। আজকে আমরা চুপ হয়ে থাকলে আগামীকাল আমি, আপনি বা অন্য কেউ ভিকটিম। নিজেদের অধিকার আদায়ের প্রতিবাদে সামিল হোন। আগামীকাল সকাল ১০টায় জানাজা-পরবর্তী বিক্ষোভে অংশ নেওয়ার অনুরোধ।’

এর আগে অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন আগামীকাল রোববার বিশ্ববিদ্যালয়ে ‘সাধারণ শোক’ ঘোষণা করেছে। এদিন বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস ও পূর্বনির্ধারিত পরীক্ষা স্থগিত থাকবে।

সদ্য সংবাদ/এসকে

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. দেশের ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি সদ্য. মাত্র ৪ মিনিটের ব্যবধানে ৩টি ককটেল বিস্ফোরণ সদ্য. রাজধানীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় আ. লীগের কেন্দ্রীয় নেতাদের নির্দেশের দাবি পুলিশের সদ্য. সবাইকে কাঁদিয়ে গেলেন অপ্রতীম, চিরনিদ্রায় শায়িত শেষ ঠিকানায় সদ্য. অপ্রতীম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ সদ্য. দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে ১১ দলীয় ঐক্য সদ্য. অপ্রতিমের জানাজার পর কুবি শিক্ষার্থীদের বিক্ষোভের ডাক সদ্য. বিরোধী দলের লংমার্চ নিয়ে পোস্ট করায় জিএমপি কর্মকর্তাকে প্রত্যাহার সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. দেশের ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি সদ্য. মাত্র ৪ মিনিটের ব্যবধানে ৩টি ককটেল বিস্ফোরণ সদ্য. রাজধানীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় আ. লীগের কেন্দ্রীয় নেতাদের নির্দেশের দাবি পুলিশের সদ্য. সবাইকে কাঁদিয়ে গেলেন অপ্রতীম, চিরনিদ্রায় শায়িত শেষ ঠিকানায় সদ্য. অপ্রতীম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ সদ্য. দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে ১১ দলীয় ঐক্য সদ্য. অপ্রতিমের জানাজার পর কুবি শিক্ষার্থীদের বিক্ষোভের ডাক সদ্য. বিরোধী দলের লংমার্চ নিয়ে পোস্ট করায় জিএমপি কর্মকর্তাকে প্রত্যাহার