আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার

সদ্য সংবাদ ডেস্ক
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:১৪:১৭
সংগৃহীত

নোয়াখালীর সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিম সরকারকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। আওয়ামী লীগ নেতার বাড়িতে আয়োজিত ভূরিভোজে অংশ নেওয়ার অভিযোগের পাশাপাশি নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের ঘটনায় তার ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আহমেদ পেয়ার।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের বটতলা বাজার এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একটি মিছিল করেন। এ ঘটনায় থানার ওসির ভূমিকা নিয়ে নানা প্রশ্ন ওঠে।

এরই মধ্যে উপজেলার বাতানিয়া গ্রামের আওয়ামী লীগ নেতা ও চট্টগ্রামের ব্যবসায়ী শাহজাহান খোকনের বাড়িতে আয়োজিত ভূরিভোজে ওসি আবদুর রহিম সরকারের অংশ নেওয়ার অভিযোগ সামনে আসে। পরে তাকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

ওসি প্রত্যাহারের পর সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) হযরত আলী মিলন ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালন করছেন।

হযরত আলী মিলন জানান, শনিবার সন্ধ্যায় ওসি আবদুর রহিম সরকার প্রত্যাহারের পর থানার দায়িত্ব ছেড়ে চলে যান। তবে কী কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে, সে বিষয়ে তিনি অবগত নন।

এদিকে বটতলা বাজার এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিলের ঘটনায় শনিবার সেনবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়েছে। মামলায় ছাত্রলীগ ও যুবলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৩৫ জনকে আসামি করা হয়েছে।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পেয়ার বলেন, একজনের বাড়িতে গিয়ে দাওয়াত খাওয়ার ঘটনাকে কেন্দ্র করেই ওসি আবদুর রহিম সরকারকে প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তবে তদন্ত প্রতিবেদন এখনো পাওয়া যায়নি।

সদ্য সংবাদ/এসকে

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. দেশের ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি সদ্য. রাজধানীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় আ. লীগের কেন্দ্রীয় নেতাদের নির্দেশের দাবি পুলিশের সদ্য. সবাইকে কাঁদিয়ে গেলেন অপ্রতীম, চিরনিদ্রায় শায়িত শেষ ঠিকানায় সদ্য. অপ্রতীম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ সদ্য. দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে ১১ দলীয় ঐক্য সদ্য. অপ্রতিমের জানাজার পর কুবি শিক্ষার্থীদের বিক্ষোভের ডাক সদ্য. বিরোধী দলের লংমার্চ নিয়ে পোস্ট করায় জিএমপি কর্মকর্তাকে প্রত্যাহার সদ্য. কোরআন-সুন্নাহ বিরোধী আইন করার মূল্য সরকারকে দিতে হবে: জামায়াতে আমির সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. দেশের ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি সদ্য. রাজধানীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় আ. লীগের কেন্দ্রীয় নেতাদের নির্দেশের দাবি পুলিশের সদ্য. সবাইকে কাঁদিয়ে গেলেন অপ্রতীম, চিরনিদ্রায় শায়িত শেষ ঠিকানায় সদ্য. অপ্রতীম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ সদ্য. দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে ১১ দলীয় ঐক্য সদ্য. অপ্রতিমের জানাজার পর কুবি শিক্ষার্থীদের বিক্ষোভের ডাক সদ্য. বিরোধী দলের লংমার্চ নিয়ে পোস্ট করায় জিএমপি কর্মকর্তাকে প্রত্যাহার সদ্য. কোরআন-সুন্নাহ বিরোধী আইন করার মূল্য সরকারকে দিতে হবে: জামায়াতে আমির