খালেদা জিয়ার কবরে নাতনি জাইমা রহমান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দাফনের পরদিন তাঁর কবরে শ্রদ্ধা জানাতে জিয়ার উদ্যানে গিয়েছেন তার তাঁর নাতনি জাইমা রহমানসহ পরিবারের ঘনিষ্ঠ স্বজনরা । কবর জিয়ারতের সময় পবিত্র কোরআন তিলাওয়াত, দোয়া ও মোনাজাতে অংশ নেন তাঁরা।

শুক্রবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে খালেদা জিয়ার কবরে উপস্থিত হন পরিবারের সদস্যরা। এ সময় আরও ছিলেন প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমান, তাঁদের মেয়ে জাহিয়া রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যরা। প্রায় ২০ মিনিট সেখানে অবস্থান শেষে তাঁরা জিয়া উদ্যান ত্যাগ করেন।

ফজরের নামাজের পর থেকেই সাধারণ মানুষের জন্য কবর জিয়ারত ও দোয়া পাঠের সুযোগ উন্মুক্ত রাখা হয়। তবে পরিবারের সদস্যদের আগমনকে কেন্দ্র করে নিরাপত্তার স্বার্থে প্রায় এক ঘণ্টার জন্য সাধারণ দর্শনার্থীদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

এর আগে, বৃহস্পতিবারও (০১ জানুয়ারি) বিএনপির নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানান ও দোয়া করেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খালেদা জিয়া ইন্তেকাল করেন। বুধবার তাঁর জানাজা ও দাফন সম্পন্ন হয়। জানাজায় দল-মতনির্বিশেষে বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। জানাজা শেষে জিয়া উদ্যানে তাঁর স্বামী সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাঁকে দাফন করা হয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. দেশের ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি সদ্য. মাত্র ৪ মিনিটের ব্যবধানে ৩টি ককটেল বিস্ফোরণ সদ্য. রাজধানীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় আ. লীগের কেন্দ্রীয় নেতাদের নির্দেশের দাবি পুলিশের সদ্য. সবাইকে কাঁদিয়ে গেলেন অপ্রতীম, চিরনিদ্রায় শায়িত শেষ ঠিকানায় সদ্য. অপ্রতীম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ সদ্য. দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে ১১ দলীয় ঐক্য সদ্য. অপ্রতিমের জানাজার পর কুবি শিক্ষার্থীদের বিক্ষোভের ডাক সদ্য. বিরোধী দলের লংমার্চ নিয়ে পোস্ট করায় জিএমপি কর্মকর্তাকে প্রত্যাহার সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. দেশের ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি সদ্য. মাত্র ৪ মিনিটের ব্যবধানে ৩টি ককটেল বিস্ফোরণ সদ্য. রাজধানীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় আ. লীগের কেন্দ্রীয় নেতাদের নির্দেশের দাবি পুলিশের সদ্য. সবাইকে কাঁদিয়ে গেলেন অপ্রতীম, চিরনিদ্রায় শায়িত শেষ ঠিকানায় সদ্য. অপ্রতীম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ সদ্য. দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে ১১ দলীয় ঐক্য সদ্য. অপ্রতিমের জানাজার পর কুবি শিক্ষার্থীদের বিক্ষোভের ডাক সদ্য. বিরোধী দলের লংমার্চ নিয়ে পোস্ট করায় জিএমপি কর্মকর্তাকে প্রত্যাহার