ফেব্রুয়ারির নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানিয়েছেন দলটির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ সোমবার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।

আসিফ মাহমুদ বলেন, ১১ দলের নির্বাচনী জোটের অংশ হিসেবে ৩০ আসনে লড়বে এনসিপি। তাঁর ভাষায়, এটি কোনো আদর্শিক জোট নয়, বরং একটি কৌশলগত জোট। দেশের জনগণ ও বৃহত্তর স্বার্থের কথা বিবেচনায় নিয়ে দলের সব নেতা-কর্মী এই সিদ্ধান্ত মেনে নিয়েছেন। তিনি বলেন, এই জোট আধিপত্যবাদের বিরুদ্ধে সংস্কারের পক্ষে অবস্থান নেওয়া একটি জোট।

তিনি আরও জানান, জোট গঠনের জন্য এনসিপিকে উল্লেখযোগ্য ছাড় দিতে হয়েছে এবং অন্য দলগুলোর মধ্যেও একই মানসিকতা থাকায় এই জোট সম্ভব হয়েছে। তাঁর আশাবাদ, এই জোটের মাধ্যমে এবার সরকার গঠিত হবে।

জামায়াতে ইসলামীর সঙ্গে জোটের সিদ্ধান্তের পর এনসিপি থেকে যাঁরা পদত্যাগের ঘোষণা দিয়েছেন, তাঁদের সঙ্গে এখনো একসঙ্গে কাজ করার সুযোগ রয়েছে বলেও জানান আসিফ মাহমুদ। তিনি বলেন, যাঁরা পদত্যাগপত্র জমা দিয়েছেন, তাঁরা দলের গুরুত্বপূর্ণ সম্পদ এবং তাঁদের পদত্যাগপত্র এখনো গ্রহণ করা হয়নি।

সাবেক এই উপদেষ্টা আরও বলেন, যেসব ২৭০টি আসনে এনসিপির কোনো প্রার্থী নেই, সেখানে প্রতিনিধির মাধ্যমে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাবে দলটি। পাশাপাশি মাঠপর্যায়ে গণভোটের প্রার্থী হিসেবেও কাজ করবে এনসিপি।

উল্লেখ্য, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ৩০০ আসনের জন্য এনসিপি ১ হাজার ৪৮৪টি মনোনয়ন ফরম বিক্রি করেছিল। তবে জামায়াতের সঙ্গে জোটে যুক্ত হওয়ার পর নতুন এই রাজনৈতিক দলটি এখন ৩০০ আসনের মধ্যে মাত্র ৩০টিতে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. দেশের ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি সদ্য. মাত্র ৪ মিনিটের ব্যবধানে ৩টি ককটেল বিস্ফোরণ সদ্য. রাজধানীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় আ. লীগের কেন্দ্রীয় নেতাদের নির্দেশের দাবি পুলিশের সদ্য. সবাইকে কাঁদিয়ে গেলেন অপ্রতীম, চিরনিদ্রায় শায়িত শেষ ঠিকানায় সদ্য. অপ্রতীম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ সদ্য. দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে ১১ দলীয় ঐক্য সদ্য. অপ্রতিমের জানাজার পর কুবি শিক্ষার্থীদের বিক্ষোভের ডাক সদ্য. বিরোধী দলের লংমার্চ নিয়ে পোস্ট করায় জিএমপি কর্মকর্তাকে প্রত্যাহার সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. দেশের ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি সদ্য. মাত্র ৪ মিনিটের ব্যবধানে ৩টি ককটেল বিস্ফোরণ সদ্য. রাজধানীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় আ. লীগের কেন্দ্রীয় নেতাদের নির্দেশের দাবি পুলিশের সদ্য. সবাইকে কাঁদিয়ে গেলেন অপ্রতীম, চিরনিদ্রায় শায়িত শেষ ঠিকানায় সদ্য. অপ্রতীম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ সদ্য. দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে ১১ দলীয় ঐক্য সদ্য. অপ্রতিমের জানাজার পর কুবি শিক্ষার্থীদের বিক্ষোভের ডাক সদ্য. বিরোধী দলের লংমার্চ নিয়ে পোস্ট করায় জিএমপি কর্মকর্তাকে প্রত্যাহার