রাজনীতি

সবার জন্য নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে: সালাহউদ্দিন আহমদ

সবার জন্য নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে: সালাহউদ্দিন আহমদ

নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ চকরিয়া-পেকুয়া আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ। শুক্রবার ২ জানুয়ারি বিকাল পৌনে চারটায় কক্সবাজার জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষে তিনি এ আহ্বান জানান। সালাহউদ্দিন আহমদ বলেন, ভোটের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে দলীয় নেতাকর্মীদের সক্রিয় থাকতে হবে এবং নির্বাচনী মাঠে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার দায়িত্ব নির্বাচন কমিশনের।

২৫ জুলাই, ২০২৬
ছোট ভাইয়ের কবর জিয়ারত করলেন তারেক রহমান

ছোট ভাইয়ের কবর জিয়ারত করলেন তারেক রহমান

ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) রাজধানীর বনানী কবরস্থানে গিয়ে ভাই কোকোর জিয়ারত করেছেন তিনি। ছোট ভাই আরাফাত রহমান কোকো বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছেলে। তিনি ২০১৫ সালের ২৪ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ার কুয়ালালামপুরে মারা যান। এর আগে, তারেক রহমান শ্বশুর রিয়ার অ্যাডমিরাল (অব.) মাহবুব আলী খানের কবরও জিয়ারত করেছেন।

২৫ জুলাই, ২০২৬
বিএনপিতে যোগ দিলেন নুরের গণঅধিকার পরিষদের শীর্ষনেতা

বিএনপিতে যোগ দিলেন নুরের গণঅধিকার পরিষদের শীর্ষনেতা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যোগ দিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির প্রতীক ‘ধানের শীষ’ নিয়ে ঝিনাইদহ-৪ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ফুল দিয়ে রাশেদ খাঁনকে দলের দলে স্বাগত জানান। দলীয় সূত্রে জানা গেছে, যুগপৎ আন্দোলনে থাকা শরিকদের সঙ্গে আসন সমঝোতার অংশ হিসেবে বিএনপি ইতিমধ্যেই ঝিনাইদহ-৪ আসনটি রাশেদ খাঁনের জন্য সংরক্ষিত করেছে।

২৫ জুলাই, ২০২৬
প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতে ইসলামীর বৈঠক সন্ধ্যায়

প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতে ইসলামীর বৈঠক সন্ধ্যায়

সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আজ সন্ধ্যা সাড়ে ৬টায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (১৮ জানুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জামায়াত এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জামায়াতের আমির শফিকুর রহমানের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল বৈঠকে অংশ নেবে। প্রতিনিধিদলে আরও রয়েছেন দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান।

২৫ জুলাই, ২০২৬
প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে গেছে, নিরপেক্ষ-সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কায় আছি : হাসনাত আব্দুল্লাহ

প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে গেছে, নিরপেক্ষ-সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কায় আছি : হাসনাত আব্দুল্লাহ

নির্বাচনে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন কুমিল্লা-৪ আসনের প্রার্থী ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, প্রশাসনের আচরণ দেখে মনে হচ্ছে তারা বিএনপির দিকে ঝুঁকে গেছে। প্রশাসনের এই দ্বিচারিতামূলক ভূমিকার কারণে নিরপেক্ষ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন কতটা সম্ভব—তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
কুমিল্লা-৩ আসন থেকেও মনোনয়ন সংগ্রহ করলেন আসিফ

কুমিল্লা-৩ আসন থেকেও মনোনয়ন সংগ্রহ করলেন আসিফ

ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেওয়া অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পক্ষে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকেও মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার হাচিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জেলার ১১টি সংসদীয় আসনে এখন পর্যন্ত মোট ১০৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। জানা গেছে, গত ২৪ ডিসেম্বর কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে রমজানুল করিম নামে এক ব্যক্তি আসিফ মাহমুদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

২৫ জুলাই, ২০২৬
রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বির হত্যাকাণ্ডে মামলা দায়ের

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বির হত্যাকাণ্ডে মামলা দায়ের

ঢাকায় স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে তেজগাঁও থানায় এ ঘটনায় মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) তেজগাঁও থানার ওসি কৌশৈন্যু মারমা এ তথ্য নিশ্চিত করে বলেন, 'আজ সকালে মামলা করা হয়েছে। নিহতের স্ত্রী বাদী হয়েছেন। মামলায় অজ্ঞাতনামা ৪–৫ জনকে আসামি করা হয়েছে।' ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, 'ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে যাচাই-বাছাই করা হচ্ছে।

২৫ জুলাই, ২০২৬
জুলাই যোদ্ধাদের ‘মুক্তিযোদ্ধা’ স্বীকৃতি দেয়ার প্রতিশ্রুতি তারেক রহমানের

জুলাই যোদ্ধাদের ‘মুক্তিযোদ্ধা’ স্বীকৃতি দেয়ার প্রতিশ্রুতি তারেক রহমানের

জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া যোদ্ধাদের ‘মুক্তিযোদ্ধা’ হিসেবে স্বীকৃতি এবং তাদের দেখভালের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে একটি পৃথক বিভাগ গঠন করা হবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে জুলাই আন্দোলনে শহীদ ও গুরুতর আহতদের সঙ্গে মতবিনিময় সভায় এ প্রতিশ্রুতি দেন তিনি। তারেক রহমান বলেন, 'একাত্তরের মতো চব্বিশের গণআন্দোলনও ছিল দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য লড়াই। যারা সেখানে জীবন দিয়েছেন বা আহত হয়েছেন, তাদেরও মর্যাদা দিতে হবে।'

২৫ জুলাই, ২০২৬
ক্ষতি পুষিয়ে নিতে ৩০০ ফিটে বিএনপির বৃক্ষরোপণ

ক্ষতি পুষিয়ে নিতে ৩০০ ফিটে বিএনপির বৃক্ষরোপণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে নির্ধারিত গণসংবর্ধনা স্থলের আশপাশে ধ্বংস হওয়া গাছগুলোর ক্ষতি পুষিয়ে নিতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে দলটি। শনিবার (২৭ ডিসেম্বর) সকালে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় এই কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি’র কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহ্বায়ক আমিনুল হক। এ সময় তিনি নিজ হাতে একাধিক গাছের চারা রোপণ করেন। আমিনুল হক বলেন, 'সংবর্ধনা উপলক্ষে জনসমাগমের কারণে গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
জাইমা রহমানের ছায়াসঙ্গী এখন ফাতেমা

জাইমা রহমানের ছায়াসঙ্গী এখন ফাতেমা

দেশ-বিদেশে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আইটি স্কলারশিপ প্রোগ্রামের ৭১তম রাউন্ডে শিক্ষার্থী ভর্তি নিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক–বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশন ওয়াক্ফ আইএসডিবি-বিআইএসইডব্লিউ।

২৫ জুলাই, ২০২৬
তারেক রহমানের হস্তক্ষেপে সরে দাঁড়াচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী

তারেক রহমানের হস্তক্ষেপে সরে দাঁড়াচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী

ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের প্রভাবশালী স্বতন্ত্র প্রার্থী বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য আবদুল খালেক ভোটের লড়াই থেকে সরে দাঁড়াচ্ছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে জোটপ্রার্থী গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি নির্বাচনী পথে সুবিধাজনক অবস্থানে চলে আসছেন। মঙ্গলবার (৬ জানুয়ারি) ঢাকায় বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে প্রায় ৪০ মিনিটব্যাপী বৈঠক করেন তারেক রহমান ও আবদুল খালেক। বৈঠকের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ছবি প্রকাশ পাওয়ার পরই দলীয় হিসাব-নিকাশ শুরু হয়।

২৫ জুলাই, ২০২৬
তারেক রহমানের প্রতিদ্বন্দী জামায়াত প্রার্থীর বছরে আয় সাড়ে ৩ কোটি টাকা!

তারেক রহমানের প্রতিদ্বন্দী জামায়াত প্রার্থীর বছরে আয় সাড়ে ৩ কোটি টাকা!

রাজধানীর অভিজাত এলাকা গুলশান, বনানী, বারিধারা ও ক্যান্টনমেন্ট নিয়ে গঠিত ঢাকা-১৭ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিপরীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হয়েছেন ডা. এস এম খালিদুজ্জমান। পেশায় চিকিৎসক ও ব্যবসায়ী খালিদুজ্জমান তার নির্বাচনী হলফনামায় বছরে শুধু ব্যবসা থেকেই ৩ কোটি ৫২ লাখ টাকা আয়ের তথ্য উল্লেখ করেছেন।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. দেশের ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি সদ্য. কুবির কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের জানাজা অনুষ্ঠিত সদ্য. সৌদির জ্বালানি স্থাপনা লক্ষ্য করে আবারও হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. নতুন দরে মিলছে স্বর্ণ-রুপা, ভরি কত? সদ্য. ভাত চুরির অপবাদে শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা, খুবির ৪ শিক্ষার্থী আসামি সদ্য. খিলক্ষেতে ১২ বছরের শিশু নিখোঁজ, পরিবারের কাছে অজ্ঞাত ব্যক্তির ফোন সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. দেশের ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি সদ্য. কুবির কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের জানাজা অনুষ্ঠিত সদ্য. সৌদির জ্বালানি স্থাপনা লক্ষ্য করে আবারও হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. নতুন দরে মিলছে স্বর্ণ-রুপা, ভরি কত? সদ্য. ভাত চুরির অপবাদে শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা, খুবির ৪ শিক্ষার্থী আসামি সদ্য. খিলক্ষেতে ১২ বছরের শিশু নিখোঁজ, পরিবারের কাছে অজ্ঞাত ব্যক্তির ফোন সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস