ছোট ভাইয়ের কবর জিয়ারত করলেন তারেক রহমান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২৭ ডিসেম্বর) রাজধানীর বনানী কবরস্থানে গিয়ে ভাই কোকোর জিয়ারত করেছেন তিনি।

ছোট ভাই আরাফাত রহমান কোকো বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছেলে। তিনি ২০১৫ সালের ২৪ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ার কুয়ালালামপুরে মারা যান।

এর আগে, তারেক রহমান শ্বশুর রিয়ার অ্যাডমিরাল (অব.) মাহবুব আলী খানের কবরও জিয়ারত করেছেন। এছাড়াও তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং আততায়ীর গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির কবরেও ফুল দিতে যান।

এদিকে, শনিবার সকাল পৌনে ১১টার দিকে গুলশানের নিজ বাসভবন থেকে বের হয়ে তার গাড়িবহর এসব কবরস্থানে যান। এর আগে, তিনি নির্বাচন কমিশন ভবনে গিয়ে এনআইডি নিবন্ধন কার্যক্রমও সম্পন্ন করেন। এখানে তার আঙুলের ছাপ এবং চোখের আইরিশ স্ক্যান করা হয়।

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর তিন মাস নির্বাসন শেষে গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফেরার পর থেকেই তিনি রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. দেশের ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি সদ্য. অপ্রতীম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ সদ্য. দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে ১১ দলীয় ঐক্য সদ্য. অপ্রতিমের জানাজার পর কুবি শিক্ষার্থীদের বিক্ষোভের ডাক সদ্য. আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার সদ্য. কুবির কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের জানাজা অনুষ্ঠিত সদ্য. সৌদির জ্বালানি স্থাপনা লক্ষ্য করে আবারও হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. নতুন দরে মিলছে স্বর্ণ-রুপা, ভরি কত? সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. দেশের ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি সদ্য. অপ্রতীম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ সদ্য. দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে ১১ দলীয় ঐক্য সদ্য. অপ্রতিমের জানাজার পর কুবি শিক্ষার্থীদের বিক্ষোভের ডাক সদ্য. আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার সদ্য. কুবির কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের জানাজা অনুষ্ঠিত সদ্য. সৌদির জ্বালানি স্থাপনা লক্ষ্য করে আবারও হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. নতুন দরে মিলছে স্বর্ণ-রুপা, ভরি কত?