রাজনীতি

এবার গানম্যান পেলেন জামায়াত আমির

এবার গানম্যান পেলেন জামায়াত আমির

ব্যক্তিগত নিরাপত্তার জন্য সরকারের কাছ থেকে গানম্যান পেয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার (১৩ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র। এর আগে, রোববার (১২ জানুয়ারি) ডা. শফিকুর রহমানকে গানম্যান দেওয়ার জন্য পুলিশ মহাপরিদর্শকের কাছে একটি পত্র পাঠানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ডা. শফিকুর রহমানের ক্ষেত্রে উচ্চমাত্রার নিরাপত্তা ঝুঁকি বা হুমকি রয়েছে।

২৫ জুলাই, ২০২৬
সিইসির সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক

সিইসির সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল। রোববার (১৮ জানুয়ারি) বিকাল পৌনে ৫টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অবস্থিত সিইসির কার্যালয়ে বৈঠকটি শুরু হয়। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

২৫ জুলাই, ২০২৬
তাসনিম জারার মনোনয়ন বাতিল

তাসনিম জারার মনোনয়ন বাতিল

ঢাকা-৯ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। শনিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা জেলা প্রশাসক রেজাউল করিম এই সিদ্ধান্ত জানান। তবে এ সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করার কথা জানিয়েছেন তাসনিম জারা।

২৫ জুলাই, ২০২৬
তারেক রহমানের একান্ত সচিব আব্দুস সাত্তার, প্রেসসচিব সালেহ শিবলী

তারেক রহমানের একান্ত সচিব আব্দুস সাত্তার, প্রেসসচিব সালেহ শিবলী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দপ্তরের দুটি গুরুত্বপূর্ণ পদে নতুন নিয়োগ দেওয়া হয়েছে। সরকারের সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তারকে একান্ত সচিব এবং সাংবাদিক এ এ এম সালেহকে, যিনি সালেহ শিবলী নামে পরিচিত, প্রেস সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
স্বেচ্ছাসেবক দল নেতার হত্যাকাণ্ড বিচ্ছিন্ন ঘটনা: সালাহউদ্দিন আহমদ

স্বেচ্ছাসেবক দল নেতার হত্যাকাণ্ড বিচ্ছিন্ন ঘটনা: সালাহউদ্দিন আহমদ

রাজধানীতে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যার ঘটনাকে বিচ্ছিন্ন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি অভিযোগ করেন, পতিত ফ্যাসিবাদী শক্তি দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টা করছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর ১২টা ২০ মিনিটে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

২৫ জুলাই, ২০২৬
জামায়াতের সঙ্গে জোটের পক্ষে ১৭০ নেতার চিঠি নাহিদকে

জামায়াতের সঙ্গে জোটের পক্ষে ১৭০ নেতার চিঠি নাহিদকে

বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন আট দলীয় জোটের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আসন সমঝোতা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। উভয় পক্ষের একাধিক সূত্র জানিয়েছে, এখন কেবল শেষ মুহূর্তের হিসাব-নিকাশ চলছে এবং খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

২৫ জুলাই, ২০২৬
প্রশংসার স্মৃতিবাক্য ও নৃত্যগীতমুক্ত সংসদ গড়ার প্রত্যয় সালাহউদ্দিন আহমেদের

প্রশংসার স্মৃতিবাক্য ও নৃত্যগীতমুক্ত সংসদ গড়ার প্রত্যয় সালাহউদ্দিন আহমেদের

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া–পেকুয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আমরা এমন একটি সংসদ গড়ে তুলতে চাই, যেখানে কারো প্রশংসার স্মৃতিবাক্য বা নৃত্যগীতের জায়গা থাকবে না। সেই সংসদ হবে জনগণের কথা বলার মঞ্চ, যেখানে মানুষের মৌলিক অধিকার ও উন্নয়নই আলোচনার কেন্দ্রবিন্দু হবে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা ১২টায় চকরিয়া উপজেলার পালাকাটা মাছঘাট স্টেশন এলাকায় চিরিঙ্গা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আয়োজিত মহিলা দলের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

২৫ জুলাই, ২০২৬
ঢাকা-১৭ আসন থেকে নির্বাচন করবেন তারেক রহমান

ঢাকা-১৭ আসন থেকে নির্বাচন করবেন তারেক রহমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার একটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি ঢাকা-১৭ (গুলশান–বনানী–ক্যান্টনমেন্ট) সংসদীয় আসন থেকে নির্বাচন করবেন।

২৫ জুলাই, ২০২৬
মির্জা আব্বাসের জয়ের চেয়ে হারই বেশি: নাসীরুদ্দীন পাটওয়ারী

মির্জা আব্বাসের জয়ের চেয়ে হারই বেশি: নাসীরুদ্দীন পাটওয়ারী

মির্জা আব্বাসের জয়ের চেয়ে হারার রেকর্ডই বেশি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। আসন্ন নির্বাচনে ঢাকা-৮ আসনে শাপলা কলির জয় হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। শনিবার (২ জানুয়ারি) ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, 'গত ১৫ বছরে তরুণ সমাজকে ‘ডিজিটাল বাংলাদেশ’ ও ‘স্মার্ট বাংলাদেশ’-এর স্বপ্ন দেখানো হয়েছে। কিন্তু বাস্তবে ডিজিটালের কোনো প্রতিফলন দেখা যায়নি। এখনো আমলাতান্ত্রিক জটিলতা এবং প্রাক-ঐতিহাসিক ধাঁচের প্রশাসনিক কার্যক্রম চলমান রয়েছে।'

২৫ জুলাই, ২০২৬
জামায়াত আমিরের মনোনয়ন বৈধ

জামায়াত আমিরের মনোনয়ন বৈধ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঢাকা-১৫ আসন থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। শনিবার (৩ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম। তিনি জানান, মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ডা. শফিকুর রহমানের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়েছে। ইসি ঘোষিত তফশিল অনুযায়ী, শনিবার (৩ জানুয়ারি) ও রোববার (৪ জানুয়ারি) দেশের সব আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম চলবে।

২৫ জুলাই, ২০২৬
বগুড়া-৬ আসনে তারেক রহমানের মনোনয়ন বৈধ

বগুড়া-৬ আসনে তারেক রহমানের মনোনয়ন বৈধ

বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা। শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা ২৫ মিনিটে যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়। একই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেলের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়েছে। তবে, আয়কর রিটার্ন দাখিল না করায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত প্রার্থী দিলরুবা নূরীর মনোনয়নপত্র বাতিল করা হয় বলে জানিয়েছে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়।

২৫ জুলাই, ২০২৬
জামায়াতের বিরুদ্ধে ভোটারদের বিকাশ নম্বর সংগ্রহের অভিযোগ মির্জা ফখরুলের

জামায়াতের বিরুদ্ধে ভোটারদের বিকাশ নম্বর সংগ্রহের অভিযোগ মির্জা ফখরুলের

দেশের বিভিন্ন স্থানে জামায়াত ইসলামীর প্রার্থীরা সাধারণ ভোটারদের কাছ থেকে বিকাশ নম্বর ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য সংগ্রহ করছেন—এমন অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার সন্ধ্যায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি