রাজনীতি
তারেক রহমানের গাড়িতে খাম রেখে দ্রুত পালাল বাইকার, কী ছিল তাতে
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের গাড়িবহরে ঢুকে তাঁর চলন্ত বুলেটপ্রুফ গাড়িতে স্কচটেপ দিয়ে একটি সাদা খাম লাগিয়ে দ্রুত সরে গেছেন এক মোটরসাইকেল আরোহী। ঘটনার সময় তারেক রহমান গাড়িতেই ছিলেন। তবে এখনো ওই মোটরসাইকেল চালককে শনাক্ত করতে পারেনি পুলিশ।
এনসিপি থেকে পদত্যাগ করলেন সৈয়দা নীলিমা দোলা
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন সৈয়দা নীলিমা দোলা নামে এক নেত্রী। শনিবার (৩ জানুয়ারি) বিকেলে নিজের ফেসবুক পোস্টে পদত্যাগের ঘোষণা দেন এবং সঙ্গে পদত্যাগপত্র প্রকাশ করেন। তিনি এনসিপিতে ফরিদপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
গণভোট প্রচারে এনসিপি নেতাদের শোকজ
গণভোটের পক্ষে প্রচারণা চালানোর অভিযোগে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটোয়ারীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। দলটির দাবি, এই নোটিশ বিধি বহির্ভূতভাবে জারি করা হয়েছে।
বিএনপিতে যোগ দেওয়ার কোনো পরিকল্পনা নেই: তাসনিম জারা
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের পর বিএনপিতে যোগ দেওয়ার গুঞ্জন উঠলেও সে সম্ভাবনা নাকচ করেছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, বিএনপিতে যোগ দেওয়ার কোনো পরিকল্পনা তাঁর নেই।
রাজনীতির সীমানা পেরিয়ে খালেদা জিয়া মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন'
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজনীতির গণ্ডি ছাড়িয়ে পরিচয়, আদর্শ ও অবস্থানের ঊর্ধ্বে উঠে অগণিত মানুষের হৃদয় স্পর্শ করেছেন বলে মন্তব্য করেছেন তার ছেলে ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৩ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি। পোস্টে খালেদা জিয়ার প্রতি দেশ-বিদেশের মানুষের ভালোবাসা, শ্রদ্ধা ও সমবেদনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তারেক রহমান। তারেক রহমান লেখেন, ‘মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য তিন দিনের রাষ্ট্রীয় শোক সমাপ্ত হয়েছে। এই সময় দেশজুড়ে এবং বিদেশে অবস্থানরত শুভানুধ্যায়ীদের কাছ থেকে প্রাপ্ত ভালোবাসা, সমবেদনা ও দোয়া আমাদের পরিবারকে গভীরভাবে নাড়া দিয়েছে।
এনসিপি নির্বাচনে যাবে কি না চিন্তাভাবনা করছে: আসিফ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনে দলটির অংশগ্রহণ পুনর্বিবেচনার সময় এসেছে। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে অনাস্থা প্রকাশ করে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব কি না, তা নিয়ে গভীর শঙ্কা তৈরি হয়েছে।
জামায়াতের জোটে এলডিপি ও এনসিপি
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের পর বিএনপিতে যোগ দেওয়ার গুঞ্জন উঠলেও সে সম্ভাবনা নাকচ করেছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, বিএনপিতে যোগ দেওয়ার কোনো পরিকল্পনা তাঁর নেই।
বগুড়ায় বাতিল মান্নার মনোনয়ন, ঢাকায় বৈধ
ঢাকা-১৮ আসনে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তবে একই হলফনামায় বগুড়া-২ আসনে জমা দেওয়া তার মনোনয়নপত্র বাতিল করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত অনুযায়ী, বগুড়া-২ আসনে মান্নার হলফনামায় একাধিক অসংগতি পাওয়া গেছে। এর মধ্যে ফৌজদারি মামলার তথ্য উল্লেখ না করা, এফিডেভিট সম্পাদনের এক দিন পর স্বাক্ষর করা এবং সম্পদ বিবরণীর নির্ধারিত ফরম দাখিল না করাকে উল্লেখযোগ্য কারণ হিসেবে দেখানো হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) বিকেলে ঢাকা-১৮ আসনে মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর প্রতিক্রিয়ায় মাহমুদুর রহমান মান্না বলেন, বগুড়া-২ আসনে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি আপিল করবেন।
হাসনাত আব্দুল্লাহকে চেনেন না বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক ও কুমিল্লা–৪ (দেবিদ্বার) আসনের এমপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহকে চেনেন না বলে মন্তব্য করেছেন একই আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী।
এনসিপি প্রার্থী মনিরা শারমিনের প্রার্থিতা প্রত্যাহার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন নওগাঁ-৫ (সদর) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী মনিরা শারমিন। রোববার (২৮ ডিসেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।
আজ চূড়ান্ত হচ্ছে ১১ দলের সমঝোতা
আসন সমঝোতা নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মঙ্গলবার (১৩ জানুয়ারি) আলাদাভাবে বৈঠক করেছে। এর ধারাবাহিকতায় বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে ১১ দলের শীর্ষ নেতৃবৃন্দ যৌথ বৈঠকে বসবেন। ওই বৈঠক শেষে আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা আসবে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে।
পোস্টাল ব্যালটে পক্ষপাতের অভিযোগ বিএনপির
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের জন্য পাঠানো পোস্টাল ব্যালটে উদ্দেশ্যমূলকভাবে একটি রাজনৈতিক দলের নাম ও প্রতীক আগে রাখা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিষয়টি নির্বাচন কমিশনের নজরে পড়েনি বলেই মনে হচ্ছে।