প্রশংসার স্মৃতিবাক্য ও নৃত্যগীতমুক্ত সংসদ গড়ার প্রত্যয় সালাহউদ্দিন আহমেদের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া–পেকুয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আমরা এমন একটি সংসদ গড়ে তুলতে চাই, যেখানে কারো প্রশংসার স্মৃতিবাক্য বা নৃত্যগীতের জায়গা থাকবে না। সেই সংসদ হবে জনগণের কথা বলার মঞ্চ, যেখানে মানুষের মৌলিক অধিকার ও উন্নয়নই আলোচনার কেন্দ্রবিন্দু হবে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা ১২টায় চকরিয়া উপজেলার পালাকাটা মাছঘাট স্টেশন এলাকায় চিরিঙ্গা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আয়োজিত মহিলা দলের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, 'আগামীর সংসদে এমপি হিসেবে কোনো সন্ত্রাসীর স্থান হবে না। সংসদ হবে প্রকৃত অর্থে জনগণের প্রতিনিধি হওয়ার জায়গা, যেখানে নির্ভয়ে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার নিয়ে কথা বলা যাবে। সেখানে বিরোধিতা থাকবে, মতের পার্থক্য থাকবে এবং গণতন্ত্রের চর্চা হবে।'

তিনি আরও বলেন, 'ভবিষ্যৎ সংসদে এমন আইন প্রণয়ন করা হবে, যা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেবে। সংসদ সদস্যরা জনগণের পক্ষে কথা বলবেন এবং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবেন। এ ধরনের একটি সংসদ প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশ বিশ্ব দরবারে একটি দৃষ্টান্ত স্থাপন করতে পারবে।'

আগামী নির্বাচন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমেদ বলেন, 'এই নির্বাচন নির্ধারণ করবে বাংলাদেশ কোন পথে এগোবে। এটি হবে এ দেশের মানুষের প্রকৃত গণতান্ত্রিক অধিকার বাস্তবায়নের নির্বাচন। শহীদদের রক্তের বিনিময়ে যে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে, তার বাস্তবায়নও হবে এই নির্বাচনের মাধ্যমে। আগামীর নির্বাচন হবে জাতির ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন, যার মধ্য দিয়ে জাতির ভাগ্য পরিবর্তনের পাশাপাশি গণতন্ত্র দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হবে।'

কর্মীসভায় আরও বক্তব্য দেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, জেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী (খোকন মিয়া), চকরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. মোবারক আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল কাঁকন, চিরিঙ্গা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলী আহমদ ও সদস্যসচিব শরিফুল আলম।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. দেশের ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি সদ্য. কুবির কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের জানাজা অনুষ্ঠিত সদ্য. সৌদির জ্বালানি স্থাপনা লক্ষ্য করে আবারও হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. নতুন দরে মিলছে স্বর্ণ-রুপা, ভরি কত? সদ্য. ভাত চুরির অপবাদে শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা, খুবির ৪ শিক্ষার্থী আসামি সদ্য. খিলক্ষেতে ১২ বছরের শিশু নিখোঁজ, পরিবারের কাছে অজ্ঞাত ব্যক্তির ফোন সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. দেশের ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি সদ্য. কুবির কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের জানাজা অনুষ্ঠিত সদ্য. সৌদির জ্বালানি স্থাপনা লক্ষ্য করে আবারও হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. নতুন দরে মিলছে স্বর্ণ-রুপা, ভরি কত? সদ্য. ভাত চুরির অপবাদে শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা, খুবির ৪ শিক্ষার্থী আসামি সদ্য. খিলক্ষেতে ১২ বছরের শিশু নিখোঁজ, পরিবারের কাছে অজ্ঞাত ব্যক্তির ফোন সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস