মির্জা আব্বাসের জয়ের চেয়ে হারই বেশি: নাসীরুদ্দীন পাটওয়ারী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
মির্জা আব্বাসের জয়ের চেয়ে হারার রেকর্ডই বেশি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। আসন্ন নির্বাচনে ঢাকা-৮ আসনে শাপলা কলির জয় হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

শনিবার (২ জানুয়ারি) ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, 'গত ১৫ বছরে তরুণ সমাজকে ‘ডিজিটাল বাংলাদেশ’ ও ‘স্মার্ট বাংলাদেশ’-এর স্বপ্ন দেখানো হয়েছে। কিন্তু বাস্তবে ডিজিটালের কোনো প্রতিফলন দেখা যায়নি। এখনো আমলাতান্ত্রিক জটিলতা এবং প্রাক-ঐতিহাসিক ধাঁচের প্রশাসনিক কার্যক্রম চলমান রয়েছে।'
 
তিনি বলেন, 'ভবিষ্যতে যারা সরকার গঠন করবে, তারা সবাই মিলে একটি বাস্তবভিত্তিক ডিজিটাল বাংলাদেশ উপহার দেবে। যেখানে এ ধরনের জটিলতা থাকবে না।'

ঢাকা-৮ আসনে নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, '১২ তারিখে জনগণের রায়ে যিনি প্রতিনিধি হবেন, সেই নির্বাচনে সবাইকে শাপলা কলিকে বিজয়ী করার আহ্বান জানাচ্ছি। আমরা বিশ্বাস করি, ঢাকা-৮ এ নীতিনির্ভর ও সুস্থ একটি নির্বাচন সম্ভব।'

তিনি আরও বলেন, 'আমরা চাই এই আসনে পেশিশক্তির মহড়া কিংবা মাফিয়াতন্ত্র কায়েম না হোক। তবে বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তার ঘাটতি রয়েছে। আমাদের সঙ্গে যারা কাজ করছেন, তারাও নিরাপত্তা ঝুঁকিতে আছেন। প্রশাসন যদি আরও সক্রিয় ভূমিকা নেয়, তাহলে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব হবে।'

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, 'জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ বিভিন্ন জায়গায় তাদের প্রার্থী দিয়েছে। এ বিষয়ে কেন্দ্রীয়ভাবে আমাদের একটি মিটিং রয়েছে। মনোনয়ন যাচাই-বাছাই প্রক্রিয়া আগামীকাল পর্যন্ত চলবে। আশা করছি, ৫ তারিখের মধ্যেই এসব বিষয় সমাধান হবে। যাদের মনোনয়ন বৈধ থাকবে, সবাই মিলে একটি সুন্দর রাজনৈতিক যাত্রার মাধ্যমে সরকার গঠনের পথে এগিয়ে যাবো।'

নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, 'তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনকে আর দৃশ্যমান মনে হচ্ছে না। দেশে বড় বড় রাজনৈতিক শোডাউন, পোস্টার ও ছবির মহড়া হলেও এ বিষয়ে কমিশনের কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। এমনকি যাচাই-বাছাই চলাকালীন সময়েও কমিশনের পক্ষ থেকে কোনো স্পষ্ট বক্তব্য আসেনি।'

তিনি অভিযোগ করেন, একজন কমিশনার বরং আগ বাড়িয়ে বলেছেন যে নির্বাচন কমিশনের বিধিবিধান লঙ্ঘন হচ্ছে না। এ ধরনের ‘দলকানা’ আচরণ থেকে বেরিয়ে এসে নির্বাচন কমিশনের লজ্জা থাকা উচিত। দ্রুত দায়িত্ব পালনে ব্যর্থ হলে তাদের পদত্যাগ করা উচিত বলেও মন্তব্য করেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. দেশের ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি সদ্য. কুবির কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের জানাজা অনুষ্ঠিত সদ্য. সৌদির জ্বালানি স্থাপনা লক্ষ্য করে আবারও হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. নতুন দরে মিলছে স্বর্ণ-রুপা, ভরি কত? সদ্য. ভাত চুরির অপবাদে শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা, খুবির ৪ শিক্ষার্থী আসামি সদ্য. খিলক্ষেতে ১২ বছরের শিশু নিখোঁজ, পরিবারের কাছে অজ্ঞাত ব্যক্তির ফোন সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. দেশের ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি সদ্য. কুবির কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের জানাজা অনুষ্ঠিত সদ্য. সৌদির জ্বালানি স্থাপনা লক্ষ্য করে আবারও হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. নতুন দরে মিলছে স্বর্ণ-রুপা, ভরি কত? সদ্য. ভাত চুরির অপবাদে শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা, খুবির ৪ শিক্ষার্থী আসামি সদ্য. খিলক্ষেতে ১২ বছরের শিশু নিখোঁজ, পরিবারের কাছে অজ্ঞাত ব্যক্তির ফোন সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস