তাসনিম জারার মনোনয়ন বাতিল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭

ঢাকা-৯ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। শনিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা জেলা প্রশাসক রেজাউল করিম এই সিদ্ধান্ত জানান। তবে এ সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করার কথা জানিয়েছেন তাসনিম জারা।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে জমা দেওয়া সমর্থনকারী ভোটারদের তথ্য যাচাইয়ের সময় দুজনের তথ্যে গরমিল পাওয়া যায়। বিধি অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থী হতে হলে সংশ্লিষ্ট আসনের মোট ভোটারের এক শতাংশের সমর্থন বা স্বাক্ষর থাকতে হয়। সেই তথ্য যাচাইয়ের প্রক্রিয়াতেই এই অসংগতি ধরা পড়ে।

মনোনয়নপত্র বাতিলের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডা. তাসনিম জারা বলেন, যাদের তথ্যে গরমিল পাওয়া গেছে, তাদের একজনের ক্ষেত্রে তিনি জানতেই পারেননি যে ওই ব্যক্তি ঢাকা-৯ আসনের ভোটার নন। অন্যজন তার কাছে থাকা জাতীয় পরিচয়পত্রের হার্ড কপিতে উল্লেখিত ঠিকানা অনুযায়ী নিজেকে এই আসনের ভোটার বলে ধারণা করেছিলেন। তবে নির্বাচন কমিশনের তথ্যভান্ডারে তিনি ঢাকা-৯ আসনের ভোটার হিসেবে নিবন্ধিত নন।

তিনি আরও বলেন, এ ধরনের যান্ত্রিক বা তথ্যগত ত্রুটির কারণে মনোনয়নপত্র বাতিল হওয়া অনাকাঙ্ক্ষিত। এ বিষয়ে তিনি আইনি প্রক্রিয়ায় প্রতিকার চাইবেন বলেও জানান।

এর আগে গত ২৭ ডিসেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের ঘোষণা দেন ডা. তাসনিম জারা। জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির নির্বাচনী সমঝোতার প্রতিবাদ জানিয়ে দল ছাড়ার পাশাপাশি তিনি ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. দেশের ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি সদ্য. কুবির কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের জানাজা অনুষ্ঠিত সদ্য. সৌদির জ্বালানি স্থাপনা লক্ষ্য করে আবারও হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. নতুন দরে মিলছে স্বর্ণ-রুপা, ভরি কত? সদ্য. ভাত চুরির অপবাদে শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা, খুবির ৪ শিক্ষার্থী আসামি সদ্য. খিলক্ষেতে ১২ বছরের শিশু নিখোঁজ, পরিবারের কাছে অজ্ঞাত ব্যক্তির ফোন সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. দেশের ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি সদ্য. কুবির কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের জানাজা অনুষ্ঠিত সদ্য. সৌদির জ্বালানি স্থাপনা লক্ষ্য করে আবারও হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. নতুন দরে মিলছে স্বর্ণ-রুপা, ভরি কত? সদ্য. ভাত চুরির অপবাদে শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা, খুবির ৪ শিক্ষার্থী আসামি সদ্য. খিলক্ষেতে ১২ বছরের শিশু নিখোঁজ, পরিবারের কাছে অজ্ঞাত ব্যক্তির ফোন সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস