জামায়াতের সঙ্গে জোটের পক্ষে ১৭০ নেতার চিঠি নাহিদকে

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭

বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন আট দলীয় জোটের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আসন সমঝোতা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। উভয় পক্ষের একাধিক সূত্র জানিয়েছে, এখন কেবল শেষ মুহূর্তের হিসাব-নিকাশ চলছে এবং খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

তবে এই সমঝোতাকে কেন্দ্র করে এনসিপির ভেতরে তীব্র মতবিরোধ ও বিভাজন স্পষ্ট হয়ে উঠেছে। জামায়াতের সঙ্গে আসন সমঝোতার বিরোধিতা করে ইতোমধ্যে দলের সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা পদত্যাগ করেছেন। এ ছাড়া দলের আরও কয়েকজন শীর্ষ নেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দিয়েছেন, যা থেকে তাদের পদত্যাগের সম্ভাবনার কথা উঠে এসেছে। দলীয় একাধিক সূত্র জানিয়েছে, যেকোনো সময় তারা পদত্যাগ করতে পারেন।

জানা গেছে, জামায়াতসহ আট দলীয় জোটের সঙ্গে সমঝোতার বিরোধিতা করে এনসিপির কেন্দ্রীয় কমিটির ৩০ জন নেতা সম্প্রতি দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে একটি চিঠি দেন। ওই চিঠিতে তারা জোটনীতির বিরুদ্ধে নীতিগত আপত্তি তুলে ধরেন। যদিও চিঠিটি গোপন রাখার কথা ছিল, তা প্রকাশ্যে আসার পরই দলে অভ্যন্তরীণ বিভক্তি আরও প্রকট হয়।

এরই পরিপ্রেক্ষিতে জামায়াতের সঙ্গে আসন সমঝোতার পক্ষে থাকা নেতারা পাল্টা অবস্থান নেন। তারা স্বাক্ষর সংগ্রহ করে আহ্বায়ক নাহিদ ইসলামকে আরেকটি চিঠি দেন। এতে ১৭০ জনের বেশি নেতা স্বাক্ষর করেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

জোট সমঝোতার পক্ষে দেওয়া চিঠিতে নেতারা লেখেন, ‘আমরা বিশ্বাস করি, আপনার দূরদর্শী নেতৃত্ব ও রাজনৈতিক প্রজ্ঞার মাধ্যমে এনসিপি একটি সময়োপযোগী, গ্রহণযোগ্য ও ঐক্যবদ্ধ সিদ্ধান্তে উপনীত হবে, যা দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করবে এবং জনগণের আস্থা আরও সুদৃঢ় করবে। এ বিষয়ে আপনি প্রয়োজনীয় ও যথোপযুক্ত সিদ্ধান্ত নেবেন।’

এনসিপির কেন্দ্রীয় কমিটির এক যুগ্ম সদস্যসচিব জানান, “জামায়াতের সঙ্গে আসন সমঝোতার বিষয়ে যে ৩০ জন নেতা আপত্তি জানিয়েছেন, তাদের বাইরে বাকি প্রায় সবাই সমঝোতার পক্ষে। আমাদের কেন্দ্রীয় কমিটিতে মোট ২১৬ জন সদস্য রয়েছেন।”

জোটের পক্ষে সমর্থন জানানো নেতাদের মধ্যে রয়েছেন সারোয়ার তুষার, ড. আতিক মুজাহিদ, আরিফুল ইসলাম আদীব, জাভেদ রাসীন, আরিফুর রহমান তুহিন, সাইফুল্লাহ হায়দার, আতাউল্লাহ, মাহমুদা মিতু, মাহিন সরকার, এহতেশাম হক, আশিকিন আলম, ডা. আবদুল আহাদ, সুলতান মুহাম্মদ জাকারিয়া, আলী নাসের খান, আলাউদ্দিন মোহাম্মদ, দিলশানা পারুল, মাহবুব আলম, হাফসা জাহান, ফয়সাল মাহমুদ শান্ত, জুবায়রুল হাসান আরিফ, ব্যারিস্টার নুরুল হুদা জুনায়েদ ও কৈলাশ চন্দ্র রবিদাসসহ আরও অনেকে।

সব মিলিয়ে, আসন সমঝোতা চূড়ান্ত হওয়ার পথে থাকলেও এনসিপির ভেতরে এই সিদ্ধান্ত ভবিষ্যতে আরও বড় রাজনৈতিক ভাঙনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. দেশের ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি সদ্য. কুবির কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের জানাজা অনুষ্ঠিত সদ্য. সৌদির জ্বালানি স্থাপনা লক্ষ্য করে আবারও হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. নতুন দরে মিলছে স্বর্ণ-রুপা, ভরি কত? সদ্য. ভাত চুরির অপবাদে শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা, খুবির ৪ শিক্ষার্থী আসামি সদ্য. খিলক্ষেতে ১২ বছরের শিশু নিখোঁজ, পরিবারের কাছে অজ্ঞাত ব্যক্তির ফোন সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. দেশের ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি সদ্য. কুবির কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের জানাজা অনুষ্ঠিত সদ্য. সৌদির জ্বালানি স্থাপনা লক্ষ্য করে আবারও হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. নতুন দরে মিলছে স্বর্ণ-রুপা, ভরি কত? সদ্য. ভাত চুরির অপবাদে শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা, খুবির ৪ শিক্ষার্থী আসামি সদ্য. খিলক্ষেতে ১২ বছরের শিশু নিখোঁজ, পরিবারের কাছে অজ্ঞাত ব্যক্তির ফোন সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস