একই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেলের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়েছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী গত ২৯ ডিসেম্বর শেষ দিনে ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়।
ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) প্রধান উপদেষ্টা অধ্যাপক ফরহাদ হালিম।
দলীয় সূত্র জানায়, ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত অনুষ্ঠিত সব জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন বিএনপির দখলে ছিল। এই সময়ে চারবার এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া।
২০০৮ সালে ছবিসহ ভোটার তালিকা প্রণয়নের সময় তারেক রহমান বিদেশে অবস্থান করায় তিনি ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হননি। দীর্ঘদিন দেশের বাইরে থাকার পর সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে তিনি দেশে ফেরেন এবং ভোটার হন।