স্বেচ্ছাসেবক দল নেতার হত্যাকাণ্ড বিচ্ছিন্ন ঘটনা: সালাহউদ্দিন আহমদ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
রাজধানীতে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যার ঘটনাকে বিচ্ছিন্ন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি অভিযোগ করেন, পতিত ফ্যাসিবাদী শক্তি দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টা করছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর ১২টা ২০ মিনিটে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, 'এসব বিচ্ছিন্ন ঘটনা আসন্ন নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। সব রাজনৈতিক দলই নির্বাচন নিয়ে প্রতিশ্রুতিবদ্ধ এবং শেষ পর্যন্ত সফলভাবেই নির্বাচন অনুষ্ঠিত হবে।'

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্তরবঙ্গ সফর প্রসঙ্গে তিনি বলেন, 'গণ-অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই সফর। এতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কোনো সুযোগ নেই। শহীদদের কবর জিয়ারত করা জাতির প্রত্যাশা এবং এটি অভ্যুত্থানের চেতনাকে ধারণ করার প্রকৃত উদাহরণ।'

তিনি আরও বলেন, 'জাতীয় পর্যায়ে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব হিসেবে তারেক রহমান শহীদদের কবর জিয়ারত ও পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করবেন।'

আগামী নির্বাচনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, 'বিএনপির মতো বৃহৎ দলে অনেক যোগ্য প্রার্থীর প্রত্যাশা থাকে। আসন সমঝোতা ও বৃহত্তর রাজনৈতিক স্বার্থে অনেক যোগ্য প্রার্থী মনোনয়ন পাননি। এতে কিছু প্রার্থীর মধ্যে মনব্যথা তৈরি হয়েছে এবং কেউ কেউ বিদ্রোহী প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন। এ বিষয়ে কোথাও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে, আবার কোথাও আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে।'

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে অন্যান্য রাজনৈতিক দলের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, 'এ বিষয়ে কারও কোনো অভিযোগ থাকলে নির্বাচন কমিশনের কাছে তা জানানো যেতে পারে।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. দেশের ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি সদ্য. কুবির কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের জানাজা অনুষ্ঠিত সদ্য. সৌদির জ্বালানি স্থাপনা লক্ষ্য করে আবারও হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. নতুন দরে মিলছে স্বর্ণ-রুপা, ভরি কত? সদ্য. ভাত চুরির অপবাদে শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা, খুবির ৪ শিক্ষার্থী আসামি সদ্য. খিলক্ষেতে ১২ বছরের শিশু নিখোঁজ, পরিবারের কাছে অজ্ঞাত ব্যক্তির ফোন সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. দেশের ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি সদ্য. কুবির কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের জানাজা অনুষ্ঠিত সদ্য. সৌদির জ্বালানি স্থাপনা লক্ষ্য করে আবারও হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. নতুন দরে মিলছে স্বর্ণ-রুপা, ভরি কত? সদ্য. ভাত চুরির অপবাদে শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা, খুবির ৪ শিক্ষার্থী আসামি সদ্য. খিলক্ষেতে ১২ বছরের শিশু নিখোঁজ, পরিবারের কাছে অজ্ঞাত ব্যক্তির ফোন সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস