কুমিল্লা-৩ আসন থেকেও মনোনয়ন সংগ্রহ করলেন আসিফ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেওয়া অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পক্ষে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকেও মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার হাচিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জেলার ১১টি সংসদীয় আসনে এখন পর্যন্ত মোট ১০৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

জানা গেছে, গত ২৪ ডিসেম্বর কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে রমজানুল করিম নামে এক ব্যক্তি আসিফ মাহমুদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন। শুক্রবার রাতে এ তথ্য প্রকাশ্যে আসে।

মনোনয়ন সংগ্রহকারী রমজানুল করিম বলেন, 'আসিফ মাহমুদের সঙ্গে তার ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই। আসিফ মাহমুদের পক্ষের কয়েকজন ব্যক্তি ঠিকানা ও ব্যাংক ড্রাফটের টাকা দিয়ে তার মাধ্যমে ফরম সংগ্রহ করে দিতে বলেন। পরে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করে তাদের কাছে হস্তান্তর করেন।'

তবে আসিফ মাহমুদের পরিবার জানিয়েছে, কুমিল্লা-৩ আসন থেকে নির্বাচন করার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তার চাচাতো ভাই ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুরাদনগর উপজেলা আহ্বায়ক উবায়দুল সিদ্দিকী বলেন, ‘আমাদের জানা মতে, তিনি ঢাকা-১০ আসন থেকেই নির্বাচন করবেন।’

উল্লেখ্য, ১১ ডিসেম্বর জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এরপর ১২ ডিসেম্বর তিনি নিজের ফেসবুক পেজে ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন এবং নিজেই সংশ্লিষ্ট থানা নির্বাচন কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. দেশের ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি সদ্য. অপ্রতীম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ সদ্য. দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে ১১ দলীয় ঐক্য সদ্য. অপ্রতিমের জানাজার পর কুবি শিক্ষার্থীদের বিক্ষোভের ডাক সদ্য. আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার সদ্য. কুবির কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের জানাজা অনুষ্ঠিত সদ্য. সৌদির জ্বালানি স্থাপনা লক্ষ্য করে আবারও হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. নতুন দরে মিলছে স্বর্ণ-রুপা, ভরি কত? সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. দেশের ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি সদ্য. অপ্রতীম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ সদ্য. দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে ১১ দলীয় ঐক্য সদ্য. অপ্রতিমের জানাজার পর কুবি শিক্ষার্থীদের বিক্ষোভের ডাক সদ্য. আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার সদ্য. কুবির কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের জানাজা অনুষ্ঠিত সদ্য. সৌদির জ্বালানি স্থাপনা লক্ষ্য করে আবারও হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. নতুন দরে মিলছে স্বর্ণ-রুপা, ভরি কত?