তারেক রহমানের প্রতিদ্বন্দী জামায়াত প্রার্থীর বছরে আয় সাড়ে ৩ কোটি টাকা!

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭

রাজধানীর অভিজাত এলাকা গুলশান, বনানী, বারিধারা ও ক্যান্টনমেন্ট নিয়ে গঠিত ঢাকা-১৭ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিপরীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হয়েছেন ডা. এস এম খালিদুজ্জমান। পেশায় চিকিৎসক ও ব্যবসায়ী খালিদুজ্জমান তার নির্বাচনী হলফনামায় বছরে শুধু ব্যবসা থেকেই ৩ কোটি ৫২ লাখ টাকা আয়ের তথ্য উল্লেখ করেছেন।

নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হলফনামা অনুযায়ী, ডা. এস এম খালিদুজ্জমান ব্যবসা ও চিকিৎসা পেশার সঙ্গে যুক্ত। ব্যবসা থেকে তার বার্ষিক আয় ৩ কোটি ৫২ লাখ টাকা। শেয়ার, সঞ্চয়পত্র ও ব্যাংক আমানত থেকে বছরে তার আয় ১১ লাখ ৬৮ হাজার ৫২৭ টাকা। তার হাতে বর্তমানে নগদ রয়েছে ৬৮ লাখ ২৬ হাজার ১২০ টাকা এবং তার স্ত্রীর হাতে রয়েছে ৩ লাখ ৪৮ হাজার ৫১০ টাকা। ব্যাংকে তার নিজের হিসাবে জমা আছে ৩৩ লাখ ৭৯ হাজার ৩৬৩ টাকা এবং স্ত্রীর হিসাবে রয়েছে ৫ লাখ ৪৪ হাজার ৭০২ টাকা।

হলফনামায় আরও উল্লেখ করা হয়েছে, পাঁচ সন্তানের জনক ডা. খালিদুজ্জমানের নিজের নামে রয়েছে ২ কোটি ২৫ লাখ ৫৯৫ টাকা এবং তার স্ত্রীর নামে রয়েছে ৯০ লাখ টাকার বন্ড, ঋণপত্র ও কোম্পানির শেয়ার। তার নিজের নামে সঞ্চয়পত্র রয়েছে ১ কোটি ৩৬ লাখ ৮৯ হাজার ৬১৭ টাকা এবং স্ত্রীর নামে রয়েছে ৩৯ লাখ ৫০ হাজার টাকা। খুলনার পাইকগাছায় তার নামে ১২৮ দশমিক ৮৯ শতাংশ কৃষিজমি রয়েছে। ঢাকায় তার নিজের নামে ২ কোটি ৬ লাখ ৬০ হাজার টাকা মূল্যের এবং স্ত্রীর নামে ৯৭ লাখ ৩৯ হাজার ৫২০ টাকা মূল্যের বাড়ি বা অ্যাপার্টমেন্ট রয়েছে। এছাড়া তার নিজের নামে ২০ ভরি এবং স্ত্রীর নামে ৪০ ভরি স্বর্ণের মালিকানার তথ্য দিয়েছেন তিনি। ডা. খালিদুজ্জমানের নিজের নামে গাড়ির মূল্য দেখানো হয়েছে ১৩ কোটি ৭০ লাখ টাকা এবং তার স্ত্রীর নামে রয়েছে ৪৬ লাখ ৫০ হাজার টাকা মূল্যের গাড়ি।

অন্যদিকে একই আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার হলফনামায় মোট সম্পদের পরিমাণ দেখিয়েছেন ১ কোটি ৯৬ লাখ ৮০ হাজার ১৮৫ টাকা। ২০২৪–২৫ অর্থবছরে তার বার্ষিক আয় উল্লেখ করা হয়েছে ৬ লাখ ৭৬ হাজার ৩৫৩ টাকা, যা শেয়ার, সঞ্চয়পত্র, বন্ড ও ব্যাংক আমানত থেকে অর্জিত।

তারেক রহমানের নিজের নামে নগদ অর্থ ও ব্যাংক আমানত রয়েছে ৩১ লাখ ৫৮ হাজার ৪২৮ টাকা। তার স্ত্রীর নামে নগদ ও ব্যাংকে রয়েছে ৬৬ লাখ ৫৪ হাজার ৭৪৭ টাকা। তার নামে এফডিআর রয়েছে ৯০ লাখ ২৪ হাজার ৩০৭ টাকা এবং স্ত্রীর নামে রয়েছে ৩৫ লাখ টাকার এফডিআর। হলফনামা অনুযায়ী, তার স্ত্রীর মোট সম্পদের পরিমাণ ১ কোটি ৫ লাখ ৩০ হাজার ১৯১ টাকা। চলতি ২০২৫–২৬ অর্থবছরে তারেক রহমান আয়কর দিয়েছেন ১ লাখ ১ হাজার ৪৫৩ টাকা এবং তার স্ত্রী আয়কর দিয়েছেন ৫ লাখ ৫৭ হাজার ৭১৩ টাকা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. দেশের ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি সদ্য. অপ্রতীম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ সদ্য. দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে ১১ দলীয় ঐক্য সদ্য. অপ্রতিমের জানাজার পর কুবি শিক্ষার্থীদের বিক্ষোভের ডাক সদ্য. আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার সদ্য. কুবির কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের জানাজা অনুষ্ঠিত সদ্য. সৌদির জ্বালানি স্থাপনা লক্ষ্য করে আবারও হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. নতুন দরে মিলছে স্বর্ণ-রুপা, ভরি কত? সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. দেশের ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি সদ্য. অপ্রতীম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ সদ্য. দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে ১১ দলীয় ঐক্য সদ্য. অপ্রতিমের জানাজার পর কুবি শিক্ষার্থীদের বিক্ষোভের ডাক সদ্য. আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার সদ্য. কুবির কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের জানাজা অনুষ্ঠিত সদ্য. সৌদির জ্বালানি স্থাপনা লক্ষ্য করে আবারও হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. নতুন দরে মিলছে স্বর্ণ-রুপা, ভরি কত?