রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বির হত্যাকাণ্ডে মামলা দায়ের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭

ঢাকায় স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে তেজগাঁও থানায় এ ঘটনায় মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) তেজগাঁও থানার ওসি কৌশৈন্যু মারমা এ তথ্য নিশ্চিত করে বলেন, 'আজ সকালে মামলা করা হয়েছে। নিহতের স্ত্রী বাদী হয়েছেন। মামলায় অজ্ঞাতনামা ৪–৫ জনকে আসামি করা হয়েছে।'

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, 'ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে যাচাই-বাছাই করা হচ্ছে। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। আসামিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।'

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মামলার এজাহারে বলা হয়েছে, বুধবার রাত ৮টা ১০ মিনিটে মুসাব্বির বন্ধু মাসুদকে সঙ্গে নিয়ে বাসার উদ্দেশে বের হন। রাত ৮টা ২০ মিনিটে তেজতুরী বাজার এলাকায় আহসানউল্লাহ ইন্সটিটিউটের সামনে অজ্ঞাতনামা ৪–৫ জন তাদের গতিরোধ করে এলোপাতাড়ি গুলি চালায়।

এ ঘটনায় মুসাব্বিরের ডান হাতের কনুই ও পেটের ডান পাশে গুলি লাগে। রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। বাঁচাতে এগিয়ে আসা মাসুদকেও হামলাকারীরা পেটের বাঁ পাশে গুলি করে আহত করে। পরে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

নিহত মুসাব্বিরকে স্থানীয়রা উদ্ধার করে বিআরবি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মুসাব্বিরের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত মাসুদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তার পেটে অস্ত্রোপচার করা হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. দেশের ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি সদ্য. অপ্রতীম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ সদ্য. দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে ১১ দলীয় ঐক্য সদ্য. অপ্রতিমের জানাজার পর কুবি শিক্ষার্থীদের বিক্ষোভের ডাক সদ্য. আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার সদ্য. কুবির কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের জানাজা অনুষ্ঠিত সদ্য. সৌদির জ্বালানি স্থাপনা লক্ষ্য করে আবারও হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. নতুন দরে মিলছে স্বর্ণ-রুপা, ভরি কত? সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. দেশের ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি সদ্য. অপ্রতীম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ সদ্য. দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে ১১ দলীয় ঐক্য সদ্য. অপ্রতিমের জানাজার পর কুবি শিক্ষার্থীদের বিক্ষোভের ডাক সদ্য. আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার সদ্য. কুবির কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের জানাজা অনুষ্ঠিত সদ্য. সৌদির জ্বালানি স্থাপনা লক্ষ্য করে আবারও হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. নতুন দরে মিলছে স্বর্ণ-রুপা, ভরি কত?