জুলাই যোদ্ধাদের ‘মুক্তিযোদ্ধা’ স্বীকৃতি দেয়ার প্রতিশ্রুতি তারেক রহমানের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া যোদ্ধাদের ‘মুক্তিযোদ্ধা’ হিসেবে স্বীকৃতি এবং তাদের দেখভালের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে একটি পৃথক বিভাগ গঠন করা হবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান।

রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে জুলাই আন্দোলনে শহীদ ও গুরুতর আহতদের সঙ্গে মতবিনিময় সভায় এ প্রতিশ্রুতি দেন তিনি।

তারেক রহমান বলেন, 'একাত্তরের মতো চব্বিশের গণআন্দোলনও ছিল দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য লড়াই। যারা সেখানে জীবন দিয়েছেন বা আহত হয়েছেন, তাদেরও মর্যাদা দিতে হবে।'

তিনি আরও জানান, বিএনপি ক্ষমতায় এলে রাষ্ট্রীয় উদ্যোগে শহীদদের পরিবার ও আহতদের দেখভাল নিশ্চিত করা হবে। ক্ষতিগ্রস্তদের চিকিৎসা এবং যোগ্যতার ভিত্তিতে আর্থিক নিরাপত্তা প্রদানেরও প্রতিশ্রুতি দেন তিনি।

বিএনপি চেয়ারম্যান বলেন, 'জুলাই আন্দোলনে প্রায় ৩০ হাজার মানুষ আহত হয়েছেন। যাদের মধ্যে অনেকে এক বা দুই চোখ হারিয়েছেন, কেউ কেউ স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেছেন। দেড় হাজারের মতো মানুষ নিহত হওয়াকে আমরা গণহত্যা হিসেবে বিবেচনা করতে পারি।'

তারেক রহমান বলেন, 'জুলাই আন্দোলন কোনো ব্যক্তি বা দলের নয়, এটি অধিকারহারা মানুষের গণ-আন্দোলন। তাদের সাহসিকতার কারণে ফ্যাসিবাদী শক্তিকে ক্ষমতা ছাড়তে হয়েছে।'

আসন্ন জাতীয় নির্বাচনের গুরুত্ব সম্পর্কে তিনি বলেন, 'নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, না হলে শোক সমাবেশ ও শোকগাঁথাই চলতে থাকবে।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. দেশের ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি সদ্য. অপ্রতীম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ সদ্য. দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে ১১ দলীয় ঐক্য সদ্য. অপ্রতিমের জানাজার পর কুবি শিক্ষার্থীদের বিক্ষোভের ডাক সদ্য. আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার সদ্য. কুবির কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের জানাজা অনুষ্ঠিত সদ্য. সৌদির জ্বালানি স্থাপনা লক্ষ্য করে আবারও হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. নতুন দরে মিলছে স্বর্ণ-রুপা, ভরি কত? সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. দেশের ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি সদ্য. অপ্রতীম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ সদ্য. দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে ১১ দলীয় ঐক্য সদ্য. অপ্রতিমের জানাজার পর কুবি শিক্ষার্থীদের বিক্ষোভের ডাক সদ্য. আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার সদ্য. কুবির কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের জানাজা অনুষ্ঠিত সদ্য. সৌদির জ্বালানি স্থাপনা লক্ষ্য করে আবারও হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. নতুন দরে মিলছে স্বর্ণ-রুপা, ভরি কত?